শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ٤٣
(৪৩) আমি আইয়ূবকে তার পরিবার ও তাদের সঙ্গে তাদের মতো আরো অনেককে আমার পক্ষ থেকে রহমত স্বরূপ দিয়েছিলাম। জ্ঞানীদের জন্যে এ ঘটনাটি একটি উপদেশ স্বরূপ। (৩৮. ছোয়াদ : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ ٤٤
(৪৪) আমি আইয়ূবকে বলেছিলাম, “তুমি তোমার হাতে এক মুঠো তৃণশলা ধরো, তারপর তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো আর তুমি তোমার শপথ ভঙ্গ করো না।” নিশ্চয় আমি আইয়ূবকে ধৈর্য্যশীল পেয়েছিলাম। নিশ্চয় সে উত্তম বান্দা ও আল্লাহ অভিমুখী ছিলো। (৩৮. ছোয়াদ : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ ٤٥
(৪৫) আপনি আমার বান্দা ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করুন। তাঁরা সৎকর্মশীল হাতের ও অন্তর-দৃষ্টিশীল চোখের অধিকারী ছিলেন। (৩৮. ছোয়াদ : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ ٤٦
(৪৬) নিশ্চয় আমি তাঁদেরকে বিশেষ গুণের কারণে নির্বাচিত করেছিলাম, আর তা ছিলো পরকালের ঘরের স্মরণ। (৩৮. ছোয়াদ : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ ٤٧
(৪৭) নিশ্চয় তাঁরা আমার কাছে মনোনীত ও উত্তম লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৮. ছোয়াদ : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ ٤٨
(৪৮) আপনি ইসমাঈল, আলইয়াসা ও যুলকিফলকে স্মরণ করুণ। তারা প্রত্যেকেই উত্তম লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৮. ছোয়াদ : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ ٤٩
(৪৯) এ ঘটনা সমূহ হচ্ছে এক মহান স্মরণ। নিশ্চয় পরহেযগারদের জন্যে উত্তম ঠিকানা হিসেবে (৩৮. ছোয়াদ : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ ٥٠
(৫০) স্থায়ী বসবাসের বেহেশত রয়েছে; তাদের জন্যে বেহেশতের দরজাগুলো খোলা রয়েছে। (৩৮. ছোয়াদ : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ ٥١
(৫১) সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে প্রচুর ফল ও পানীয় চাইবে। (৩৮. ছোয়াদ : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ ٥٢
(৫২) তাদের কাছে আনত নয়না লাজুক ও সমবয়স্কা রমণীগণ থাকবে। (৩৮. ছোয়াদ : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ ٥٣
(৫৩) সেই দিন বিশ্বাসীদেরকে বলা হবে, “এটাই ঐ বেহেশত, হিসাবের দিনের জন্যে তোমাদেরকে যার অঙ্গীকার করা হয়েছিলো। (৩৮. ছোয়াদ : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ ٥٤
(৫৪) নিশ্চয় বেহেশত আমার দেওয়া জীবিকা, এর কোনো সমাপ্তি নেই।” (৩৮. ছোয়াদ : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ ٥٥
(৫৫) এটা তো শুনলে। অন্যদিকে সীমা-লঙ্ঘনকারীদের জন্যে নিকৃষ্ট ঠিকানা হিসেবে (৩৮. ছোয়াদ : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ ٥٦
(৫৬) দোযখ রয়েছে। তারা তাতে প্রবেশ করবে। সুতরাং কত মন্দ ঐ বিছানা। (৩৮. ছোয়াদ : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ ٥٧
(৫৭) দোযখের বিছানা হচ্ছে ফুটন্ত পানি ও পূঁজ; অতএব তারা দোযখের শাস্তির স্বাদ গ্রহণ করুক। (৩৮. ছোয়াদ : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ ٥٨
(৫৮) আর এ ধরনের আরো কিছু জোড়ায়-জোড়ায় শাস্তি আছে। (৩৮. ছোয়াদ : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ ٥٩
(৫৯) সেই দিন অবিশ্বাসীদেরকে বলা হবে, “এই তো এক দল তোমাদের সঙ্গে দোযখে দ্রুত প্রবেশ করবে। তাদের জন্যে কোনো অভিনন্দন নেই। নিশ্চয় তারা আগুনে পুড়বে।” (৩৮. ছোয়াদ : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ ٦٠
(৬০) অনুসারীরা বলবে, “বরং তোমরাও আমাদের মতো আগুনে পুড়ছো। তোমাদের জন্যেও তো কোনো অভিনন্দন নেই। তোমরাই আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছো। সুতরাং এটি কতই না নিকৃষ্ট ঠিকানা।” (৩৮. ছোয়াদ : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ ٦١
(৬১) অনুসারীরা বলবে, “হে আমাদের প্রভু, যে ব্যক্তি আমাদেরকে এ বিপদের সম্মুখীন করেছে, আপনি তার জন্যে আগুনের শাস্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিন।” (৩৮. ছোয়াদ : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা