শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ ٢٧
(২৭) আমি আকাশ ও পৃথিবী এবং এই দুইয়ের মধ্যে যা কিছু আছে তা অযথা সৃষ্টি করিনি। এটা কেবল মাত্র তাদের ধারণা, যারা আল্লাহকে অবিশ্বাস করে। সুতরাং তাদের জন্যে আফসোস যারা আল্লাহকে অবিশ্বাস করে, নিশ্চয় তারা আগুনের মধ্যে থাকবে। (৩৮. ছোয়াদ : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ ٢٨
(২৮) যারা আমার প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, এদেরকে কি আমি তাদের সমতুল্য করে দিবো, যারা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী? না কি আমি মুত্তাকীদেরকে পাপিষ্ঠদের সমতুল্য করে দিবো? (৩৮. ছোয়াদ : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ٢٩
(২৯) কুরআন একটি কল্যাণময় গ্রন্থ, যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যেনো মানুষ ও জ্বিন এ কুরআনের বাণীগুলো সম্পর্কে চিন্তা করে আর যেনো জ্ঞানের অধিকারীরা উপদেশ গ্রহণ করতে পারে। (৩৮. ছোয়াদ : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ ٣٠
(৩০) আমি দাউদের জন্যে সুলায়মানকে পুত্র হিসেবে দিয়েছিলাম। সুলায়মান একজন উত্তম বান্দা ছিলেন। নিশ্চয় সুলায়মান আল্লাহ অভিমুখী ছিলেন। (৩৮. ছোয়াদ : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ ٣١
(৩১) যখন সুলায়মানের সামনে বিকেল বেলায় উৎকৃষ্ট দ্রুতগামী ঘোড়া সমূহকে পেশ করা হলো, (৩৮. ছোয়াদ : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ ٣٢
(৩২) তখন সুলায়মান বললেন, “নিশ্চয় আমি সম্পদকে ভালোবাসি, আমার প্রভুকে স্মরণ করার উদ্দেশ্যেই।” অবশেষে ঘোড়া সমূহ পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেলো। (৩৮. ছোয়াদ : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ ٣٣
(৩৩) সুলায়মান বললেন, “ঐ ঘোড়া সমূহকে আমার কাছে ফিরিয়ে আনো।” তারপর তিনি ঘোড়া সমূহের পা ও ঘাড়ে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন। (৩৮. ছোয়াদ : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ ٣٤
(৩৪) অবশ্যই আমি সুলায়মানকে পরীক্ষা করেছিলাম আর আমি তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ রেখে দিয়েছিলাম। তারপর সুলায়মান আল্লাহ অভিমুখী হলেন। (৩৮. ছোয়াদ : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ٣٥
(৩৫) সুলায়মান বললেন, “হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন আর আমাকে এমন এক সম্রাজ্য দান করুন, যা আমার পরে অন্য কেউ পেতে পারবে না। নিশ্চয় আপনি মহাদাতা।” (৩৮. ছোয়াদ : ৩৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ ٣٦
(৩৬) তখন আমি বাতাসকে সুলায়মানের অনুগত করে দিলাম, বাতাস তাঁর আদেশে অবাধে প্রবাহিত হতো, যেখানে তিনি পৌঁছাতে চাইতেন। (৩৮. ছোয়াদ : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ ٣٧
(৩৭) আর সকল শয়তান জ্বিনদেরকে তাঁর অধীন করে দিলাম, যারা ছিলো প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী। (৩৮. ছোয়াদ : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ٣٨
(৩৮) অন্য আরো অনেক জ্বিনকে তাঁর অধীন করে দিলাম, যারা শেকলের মধ্যে আবদ্ধ থাকতো। (৩৮. ছোয়াদ : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ ٣٩
(৩৯) আমি সুলায়মানকে বলেছিলাম, “এ সম্পদ সমূহ হচ্ছে আমার অনুগ্রহ, অতএব এগুলো তুমি কাউকে দান করো অথবা তোমার নিজের কাছে রেখে দাও; এর কোনো হিসাব দিতে হবে না।” (৩৮. ছোয়াদ : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ٤٠
(৪০) নিশ্চয় সুলায়মানের জন্যে আমার কাছে মর্যাদা ও সুন্দর ঠিকানা রয়েছে। (৩৮. ছোয়াদ : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ ٤١
(৪১) আপনি আমার বান্দা আইয়ূবকে স্মরণ করুণ, যখন তিনি তাঁর প্রভুকে ডেকেছিলেন, এই বলে যে, “নিশ্চয় ক্লান্তি ও কষ্ট দিয়ে শয়তান আমাকে স্পর্শ করেছে।” (৩৮. ছোয়াদ : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ ٤٢
(৪২) আমি আইয়ূবকে বলেছিলাম, “তোমার পা দিয়ে তুমি ভূমিকে আঘাত করো, ফলে এক ঝর্ণা নির্গত হলো। এটি এমন এক ঝর্ণার পানি, যা গোসলের পানি ও পান করার জন্যে শীতল পানীয় ছিলো।” (৩৮. ছোয়াদ : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা