শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৩৮) ص - ছোয়াদ (আরবী বর্ণ)
আয়াতঃ ৮৮
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ ١
(১) ছোয়াদ। শপথ উপদেশপূর্ণ কুরআনের। (৩৮. ছোয়াদ : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ ٢
(২) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা অহঙ্কার ও বিরোধিতার মধ্যে লিপ্ত রয়েছে। (৩৮. ছোয়াদ : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ ٣
(৩) তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি, তখন তারা চীৎকার করেছিলো। কিন্তু সেই সময় তাদের মুক্তি লাভের কোনো উপায় ছিলো না। (৩৮. ছোয়াদ : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ ٤
(৪) তারা আশ্চর্য হয় যে, তাদের কাছে তাদের মধ্যে থেকেই একজন সতর্ককারী এসেছেন। আর অবিশ্বাসীরা বলে, “সে তো একজন মিথ্যাবাদী জাদুকর। (৩৮. ছোয়াদ : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ ٥
(৫) সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা স্থির করেছে। নিশ্চয় এ তো এক আশ্চর্যজনক ব্যাপার।” (৩৮. ছোয়াদ : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ ٦
(৬) তাদের মধ্যে প্রধান ব্যক্তিরা একথা বলে সরে পড়ে যে, “তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের প্রতি পূজায় দৃঢ় থাকো। নিশ্চয় এ কুরআন হচ্ছে এমন এক ব্যাপার, যা কোনো বিশেষ উদ্দেশ্য মূলক। (৩৮. ছোয়াদ : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ ٧
(৭) আমরা পূর্বর্তী ধর্মের মধ্যে এ ধরনের কথা শুনিনি। এ কুরআন মনগড়া বাণী ব্যতীত অন্য কিছুই নয়। (৩৮. ছোয়াদ : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ ٨
(৮) আমাদের মধ্যে কি কেবল মাত্র তাঁর প্রতিই উপদেশ বাণী অবতীর্ণ হলো?” বরং তারা আমার উপদেশ সম্পর্কে সন্দেহের মধ্যে রয়েছে। বরং তারা এখনো আমার শাস্তির স্বাদ গ্রহণ করেনি। (৩৮. ছোয়াদ : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ ٩
(৯) না কি তাদের কাছে আপনার পরাক্রমশালী মহা দাতা প্রভুর অনুগ্রহের কোনো ভান্ডার রয়েছে? (৩৮. ছোয়াদ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ ١٠
(১০) না কি নভোমন্ডল, ভূমন্ডল এবং এর মধ্যবর্তী সব কিছুর রাজত্ব তাদের হাতে? তা থাকলে কোনো সিঁড়ির মাধ্যমে আকাশে তাদের আরোহণ করা উচিত। (৩৮. ছোয়াদ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ ١١
(১১) বহু বাহিনীর মধ্যে মক্কার এই সকল অবিশ্বাসীদেরও এক বাহিনী আছে, যা এই মক্কাতেই পরাজিত হবে। (৩৮. ছোয়াদ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ ١٢
(১২) তাদের পূর্বেও মিথ্যা আরোপ করেছিলো নূহের জাতি, আদ জাতি, বহু পেরেক বিশিষ্ট ফিরআউন (৩৮. ছোয়াদ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ ١٣
(১৩) আর ছামূদ জাতি, লূতের জাতি ও বনের বাসিন্দারা। এরাই ছিলো বহু বাহিনী। (৩৮. ছোয়াদ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ ١٤
(১৪) এদের প্রত্যেকের মধ্যে এমন কেউ নেই যারা রসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেনি। ফলে তাদের প্রতি আমার শাস্তি ন্যায় সঙ্গত হয়েছিলো। (৩৮. ছোয়াদ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ ١٥
(১৫) এরা একটিমাত্র মহা গর্জন ব্যতীত অন্য কিছুর অপেক্ষা করছে না, সুতরাং তখন ঐ মহা গর্জনের জন্যে কোনো বিরতি থাকবে না। (৩৮. ছোয়াদ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ ١٦
(১৬) তারা বলে, “হে আমাদের প্রভু, আমাদেরকে আমাদের প্রাপ্য অংশের শাস্তি হিসাবের দিনের আগেই শীঘ্রই দিয়ে দিন।” (৩৮. ছোয়াদ : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা