শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ١٥٤
(১৫৪) তোমাদের কী হয়েছে? তোমরা এ কেমন বিচার করো? (৩৭. আস ছাফফাত : ১৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَلَا تَذَكَّرُونَ ١٥٥
(১৫৫) তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? (৩৭. আস ছাফফাত : ১৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ١٥٦
(১৫৬) না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলীল রয়েছে? (৩৭. আস ছাফফাত : ১৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ١٥٧
(১৫৭) সুতরাং যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমাদের গ্রন্থ নিয়ে এসো। (৩৭. আস ছাফফাত : ১৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ١٥٨
(১৫৮) তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। অবশ্যই জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। (৩৭. আস ছাফফাত : ১৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ١٥٩
(১৫৯) তারা যা মিথ্যা আরোপ করে তা থেকে আল্লাহ পবিত্র। (৩৭. আস ছাফফাত : ১৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ١٦٠
(১৬০) তবে তারা ব্যতীত, যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, কেননা তারা গ্রেফতার হবে না। (৩৭. আস ছাফফাত : ১৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ١٦١
(১৬১) আপনি বলুন, “অতএব নিশ্চয় তোমরা ও তোমরা যাদেরকে উপাসনা করো, (৩৭. আস ছাফফাত : ১৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ١٦٢
(১৬২) তোমরা কেউ আল্লাহ সম্পর্কে কাউকে বিভ্রান্ত করতে পারবে না (৩৭. আস ছাফফাত : ১৬২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ١٦٣
(১৬৩) শুধুমাত্র তাকে ছাড়া, যে ব্যক্তি জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে।” (৩৭. আস ছাফফাত : ১৬৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَامِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ١٦٤
(১৬৪) ফেরেশতারা বলে যে, “আমাদের মধ্যে এমন কেউ নেই, যার জন্যে এক নির্দিষ্ট স্থান নেই। (৩৭. আস ছাফফাত : ১৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ١٦٥
(১৬৫) নিশ্চয় আমরা আল্লাহর সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়াবো। (৩৭. আস ছাফফাত : ১৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ١٦٦
(১৬৬) আর নিশ্চয় আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনায় রত থাকি।” (৩৭. আস ছাফফাত : ১৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن كَانُواْ لَيَقُولُونَ ١٦٧
(১৬৭) নিশ্চয় অংশিবাদীরা ইতিপূর্বে ইহুদী ও খ্রীষ্টানদেরকে বলতো যে, (৩৭. আস ছাফফাত : ১৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ١٦٨
(১৬৮) “যদি আমাদের কাছে পূর্ববর্তী লোকদের মতো কোনো উপদেশ গ্রন্থ থাকতো, (৩৭. আস ছাফফাত : ১৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ١٦٩
(১৬৯) তাহলে আমরাও আল্লাহর নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম।” (৩৭. আস ছাফফাত : ১৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ١٧٠
(১৭০) কিন্তু তা সত্ত্বেও তারা এখন এ কুরআনকে অস্বীকার করছে। সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে। (৩৭. আস ছাফফাত : ১৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ١٧١
(১৭১) অবশ্যই আমার রসূলদের ও আমার বান্দাদের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে, (৩৭. আস ছাফফাত : ১৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ١٧٢
(১৭২) নিশ্চয় তাঁরা সাহায্য প্রাপ্ত হবে। (৩৭. আস ছাফফাত : ১৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ١٧٣
(১৭৩) নিশ্চয় আমার বাহিনীই বিজয়ী হবে। (৩৭. আস ছাফফাত : ১৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ١٧٤
(১৭৪) অতএব আপনি কিছুকাল পর্যন্ত তাদেরকে উপেক্ষা করুন। (৩৭. আস ছাফফাত : ১৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ١٧٥
(১৭৫) আপনি তাদেরকে দেখতে থাকুন। সুতরাং শীঘ্রই তারাও এর পরিণাম দেখতে পাবে। (৩৭. আস ছাফফাত : ১৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ١٧٦
(১৭৬) তবে কি তারা আমার শাস্তি দ্রুত কামনা করে? (৩৭. আস ছাফফাত : ১৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ١٧٧
(১৭৭) সুতরাং যখন তাদের আঙ্গিনায় শাস্তি নেমে আসবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিলো, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ। (৩৭. আস ছাফফাত : ১৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ١٧٨
(১৭৮) আপনি কিছুকাল পর্যন্ত তাদেরকে উপেক্ষা করুন। (৩৭. আস ছাফফাত : ১৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ١٧٩
(১৭৯) আপনি তাদেরকে দেখতে থাকুন। সুতরাং শীঘ্রই তারাও এর পরিণাম দেখতে পাবে। (৩৭. আস ছাফফাত : ১৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ١٨٠
(১৮০) আপনার প্রভু এমন যে, তিনি পরম মর্যাদা সম্পন্ন প্রভু ও তিনি তা থেকে পবিত্র যা তারা আরোপ করে। (৩৭. আস ছাফফাত : ১৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ١٨١
(১৮১) আমার প্রেরিত রসূলগণের প্রতি শান্তি বর্ষিত হোক। (৩৭. আস ছাফফাত : ১৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٨٢
(১৮২) সকল প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্যেই। (৩৭. আস ছাফফাত : ১৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা