শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ١٢٧
(১২৭) তারপর তারা ইলয়াসকে মিথ্যাবাদী বললো। সুতরাং নিশ্চয় তাদেরকে গ্রেফতার করে আমার নিকট উপস্থিত করা হবে। (৩৭. আস ছাফফাত : ১২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ١٢٨
(১২৮) তবে তারা ব্যতীত, যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, কেননা তারা শাস্তি থেকে রক্ষা পাবে। (৩৭. আস ছাফফাত : ১২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ١٢٩
(১২৯) আর আমি ইলিয়াসের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, (৩৭. আস ছাফফাত : ১২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ١٣٠
(১৩০) পরবর্তীরা বলবে যে, “ইলয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।” (৩৭. আস ছাফফাত : ১৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ١٣١
(১৩১) নিশ্চয় আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (৩৭. আস ছাফফাত : ১৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ١٣٢
(১৩২) নিশ্চয় ইলিয়াস আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ ١٣٣
(১৩৩) নিশ্চয় লূত রসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ١٣٤
(১৩৪) যখন আমি লূতকে ও তাঁর পরিবারের সবাইকে একত্রে উদ্ধার করেছিলাম; (৩৭. আস ছাফফাত : ১৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ١٣٥
(১৩৫) কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে পিছনে থেকে যাওয়া দলের মধ্যে ছিলো। (৩৭. আস ছাফফাত : ১৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ١٣٦
(১৩৬) তারপর অবশিষ্ট সবাইকে আমি ধ্বংস করেছিলাম। (৩৭. আস ছাফফাত : ১৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ ١٣٧
(১৩৭) নিশ্চয় তোমরা ওদের ধ্বংস স্তুপের উপরে দিয়েই অতিক্রম করে থাকো ভোর বেলায় (৩৭. আস ছাফফাত : ১৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ١٣٨
(১৩৮) এবং রাতের বেলায়। তবুও কি তোমরা কুরআনকে বুঝবে না? (৩৭. আস ছাফফাত : ১৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ١٣٩
(১৩৯) নিশ্চয় ইউনুস রসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১৩৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ١٤٠
(১৪০) যখন ইউনুস বোঝাইকৃত জাহাজে পালিয়ে ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ١٤١
(১৪১) তারপর লটারী করা হলে, তখন ইউনুস দোষীদের অন্তর্ভুক্ত হলেন। (৩৭. আস ছাফফাত : ১৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ١٤٢
(১৪২) তারপর একটি মাছ ইউনুসকে গিলে ফেললো। আর তিনি অপরাধী হিসেবে গণ্য হয়েছিলেন। (৩৭. আস ছাফফাত : ১৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ١٤٣
(১৪৩) যদি ইউনুস আল্লাহর তসবীহ পাঠ না করতেন, (৩৭. আস ছাফফাত : ১৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ١٤٤
(১৪৪) তবে অবশ্যই ইউনুস পুনরায় জীবিত হওয়ার দিন পর্যন্ত মাছের পেটের মধ্যেই থেকে যেতেন। (৩৭. আস ছাফফাত : ১৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ١٤٥
(১৪৫) তারপর আমি ইউনুসকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে নিক্ষেপ করলাম আর তখন তিনি অসুস্থ ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ١٤٦
(১৪৬) তখন আমি ইউনুসের উপরে এক লতা বিশিষ্ট লাউ গাছ উৎপন্ন করলাম। (৩৭. আস ছাফফাত : ১৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ١٤٧
(১৪৭) আমি ইউনুসকে এক লাখ বা আরো বেশী লোকের প্রতি প্রেরণ করেছিলাম। (৩৭. আস ছাফফাত : ১৪৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ١٤٨
(১৪৮) তখন তারা আমার প্রতি বিশ্বাস করেছিলো, সুতরাং আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিয়ে ছিলাম। (৩৭. আস ছাফফাত : ১৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ١٤٩
(১৪৯) সুতরাং আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আপনার প্রভুর জন্যে কি কন্যা সন্তান রয়েছে আর তাদের জন্যে কি পুত্র সন্তান রয়েছে? (৩৭. আস ছাফফাত : ১৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ١٥٠
(১৫০) না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম? (৩৭. আস ছাফফাত : ১৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ ١٥١
(১৫১) তোমরা জেনে রেখো, নিশ্চয় তারা মনগড়া কথা বলছে, (৩৭. আস ছাফফাত : ১৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ١٥٢
(১৫২) তারা বলে, “আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।” নিশ্চয় তারা মিথ্যাবাদী। (৩৭. আস ছাফফাত : ১৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ١٥٣
(১৫৩) আল্লাহ কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন? (৩৭. আস ছাফফাত : ১৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা