শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ١٠٣
(১০৩) সুতরাং যখন পিতা ও পুত্র উভয়েই আল্লাহর প্রতি আ‌ত্মসমর্পণ করলেন আর ইব্রাহীম ইসমাঈলকে যবেহ করার জন্যে শায়িত করলেন, (৩৭. আস ছাফফাত : ১০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ ١٠٤
(১০৪) তখন আমি ইব্রাহীম ডেকে বললাম যে, “হে ইব্রাহীম! (৩৭. আস ছাফফাত : ১০৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ١٠٥
(১০৫) অবশ্যই তুমি স্বপ্নকে সত্যে পরিণত করলে।” নিশ্চয় আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (৩৭. আস ছাফফাত : ১০৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ ١٠٦
(১০৬) নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা ছিলো। (৩৭. আস ছাফফাত : ১০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ١٠٧
(১০৭) আর আমি ইসমাঈলের পরিবর্তে যবেহ করার জন্যে এক মহান কোরবানীর জন্তু দিলাম। (৩৭. আস ছাফফাত : ১০৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ١٠٨
(১০৮) আর আমি ইব্রাহীমের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, (৩৭. আস ছাফফাত : ১০৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ١٠٩
(১০৯) পরবর্তীরা বলবে যে, “ইব্রাহীমের প্রতি শান্তি বর্ষিত হোক।” (৩৭. আস ছাফফাত : ১০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ١١٠
(১১০) আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (৩৭. আস ছাফফাত : ১১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ١١١
(১১১) নিশ্চয় ইব্রাহীম আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ ١١٢
(১১২) আমি ইব্রাহীমকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের। ইসহাক একজন সৎকর্মশীল নবী ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ ١١٣
(১১৩) আমি ইব্রাহীম ও ইসহাকের উপরে কল্যাণ দান করেছিলাম। আর তাঁদের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছে সৎকর্মশীল আর কেউ হচ্ছে তার নিজেদের প্রতি স্পষ্ট অন্যায়কারী। (৩৭. আস ছাফফাত : ১১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ١١٤
(১১৪) অবশ্যই আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম। (৩৭. আস ছাফফাত : ১১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ١١٥
(১১৫) আমি তাঁদের দুইজনকে ও তাঁদের জাতিকে মহা সংকট থেকে উদ্ধার করেছিলাম। (৩৭. আস ছাফফাত : ১১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ١١٦
(১১৬) আমি তাঁদেরকে সাহায্য করেছিলাম, ফলে তাঁরাই বিজয়ী হয়েছিলো। (৩৭. আস ছাফফাত : ১১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ ١١٧
(১১৭) আমি মূসা ও হারূনকে সুস্পষ্ট গ্রন্থ দিয়েছিলাম। (৩৭. আস ছাফফাত : ১১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ١١٨
(১১৮) আমি তাঁদের উভয়কে সরল পথে পরিচালিত করেছিলাম। (৩৭. আস ছাফফাত : ১১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ ١١٩
(১১৯) আমি তাঁদের উভয়ের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, (৩৭. আস ছাফফাত : ১১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ١٢٠
(১২০) পরবর্তীরা বলবে যে, “মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।” (৩৭. আস ছাফফাত : ১২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ١٢١
(১২১) নিশ্চয় আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (৩৭. আস ছাফফাত : ১২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ١٢٢
(১২২) নিশ্চয় তাঁরা উভয়েই আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ١٢٣
(১২৩) নিশ্চয় ইলয়াস রসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ১২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ١٢٤
(১২৪) যখন ইলয়াস তার জাতিকে বলেছিলেন, “তোমরা কি আল্লাহকে ভয় করো না? (৩৭. আস ছাফফাত : ১২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ١٢٥
(১২৫) তোমরা কি বা’আল দেবতাকে ডাকবে আর তোমরা সর্বোত্তম স্রষ্টা আল্লাহকে পরিত্যাগ করবে? (৩৭. আস ছাফফাত : ১২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ١٢٦
(১২৬) আল্লাহ যিনি তোমাদের প্রভু এবং তোমাদের পূর্ব-পুরুষদেরও প্রভু?” (৩৭. আস ছাফফাত : ১২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা