শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ ٧٧
(৭৭) আমি নূহের বংশধরদেরকে এমন করেছিলাম যে, কেবল মাত্র তারাই পৃথিবীতে অবশিষ্ট ছিলো। (৩৭. আস ছাফফাত : ৭৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ٧٨
(৭৮) আমি নূহের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে, (৩৭. আস ছাফফাত : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ ٧٩
(৭৯) পরবর্তীরা বলবে যে, “সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।” (৩৭. আস ছাফফাত : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ٨٠
(৮০) নিশ্চয় আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। (৩৭. আস ছাফফাত : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ٨١
(৮১) নিশ্চয় নূহ আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। (৩৭. আস ছাফফাত : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ٨٢
(৮২) তারপর আমি অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করেছিলাম। (৩৭. আস ছাফফাত : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ ٨٣
(৮৩) নিশ্চয় ইব্রাহীম ছিলেন নূহ পন্থীদের অন্তর্ভুক্ত। (৩৭. আস ছাফফাত : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ ٨٤
(৮৪) হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি ঐ সময়কে স্মরণ করুন, যখন ইব্রাহীম তার প্রভুর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে এসেছিলেন। (৩৭. আস ছাফফাত : ৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ٨٥
(৮৫) যখন ইব্রাহীম তাঁর পিতা ও জাতিকে বলেছিলেন, “তোমরা কিসের উপাসনা করছো? (৩৭. আস ছাফফাত : ৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ٨٦
(৮৬) তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছো? (৩৭. আস ছাফফাত : ৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٨٧
(৮৭) তাহলে বিশ্বজগতের প্রভু সম্পর্কে তোমাদের ধারণা কী?” (৩৭. আস ছাফফাত : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ ٨٨
(৮৮) তারপর ইব্রাহীম একনজর তারকার প্রতি তাকালেন। (৩৭. আস ছাফফাত : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَالَ إِنِّي سَقِيمٞ ٨٩
(৮৯) এবং ইব্রাহীম বললেন, “নিশ্চয় আমি অসুস্থ!” (৩৭. আস ছাফফাত : ৮৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ٩٠
(৯০) তারপর তারা ইব্রাহীমের কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেলো। (৩৭. আস ছাফফাত : ৯০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ٩١
(৯১) তারপর ইব্রাহীম তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন যে, “তোমরা খাচ্ছো না কেনো? (৩৭. আস ছাফফাত : ৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ٩٢
(৯২) তোমাদের কী হলো যে, তোমরা কথা বলছো না?” (৩৭. আস ছাফফাত : ৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ٩٣
(৯৩) তারপর ইব্রাহীম ডান হাত দিয়ে আঘাত করার উদ্দেশ্যে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। (৩৭. আস ছাফফাত : ৯৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ٩٤
(৯৪) তখন তারা ইব্রাহীমের দিকে হতবুদ্ধি হয়ে দৌড়িয়ে এলো। (৩৭. আস ছাফফাত : ৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ٩٥
(৯৫) ইব্রাহীম বললেন, “তোমরা কি তার উপাসনা করো, যা তোমরা পাথর কেটে বানাও? (৩৭. আস ছাফফাত : ৯৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ٩٦
(৯৬) অথচ আল্লাহ তোমাদেরকে আর তোমরা যা নির্মাণ করেছো সবাইকে সৃষ্টি করেছেন।” (৩৭. আস ছাফফাত : ৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ٩٧
(৯৭) তারা বললো, “তোমরা ইব্রাহীমের জন্যে একটি অগ্নি কুণ্ডলীর কাঠামো তৈরি করো, তারপর তাঁকে সেই ভয়ঙ্কর আগুনের মধ্যে নিক্ষেপ করো।” (৩৭. আস ছাফফাত : ৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ٩٨
(৯৮) এভাবে তারা ইব্রাহীমের বিরুদ্ধে চক্রান্ত করতে চাইলো, কিন্তু আমি তাদেরকে পরাভূত করে দিলাম। (৩৭. আস ছাফফাত : ৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ٩٩
(৯৯) ইব্রাহীম বললেন, “নিশ্চয় আমি আমার প্রভুর দেখানো পথের দিকে যাবো। তিনি শীঘ্রই আমাকে সঠিক পথ দেখাবেন। (৩৭. আস ছাফফাত : ৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ ١٠٠
(১০০) হে আমার প্রভু! আমাকে একজন সৎপুত্র দান করুন।” (৩৭. আস ছাফফাত : ১০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ ١٠١
(১০১) সুতরাং আমি তাঁকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। (৩৭. আস ছাফফাত : ১০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ ١٠٢
(১০২) তারপর ইসমাঈল যখন ইব্রাহীমের সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহীম বললেন, “হে আমার পুত্র! নিশ্চয় আমি স্বপ্নে দেখি যে, আমি তোমাকে যবেহ করছি, সুতরাং এখন তুমি ভেবে দেখো যে, তোমার অভিমত কি।” ইসমাঈল বললো, “হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। যদি আল্লাহ চান, তো শীঘ্রই আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন।” (৩৭. আস ছাফফাত : ১০২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা