শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ٢٥
(২৫) হে অবিশ্বাসীরা! তোমাদের কি হলো যে, তোমরা আজ পরস্পরকে সাহায্য করছো না?” (৩৭. আস ছাফফাত : ২৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ٢٦
(২৬) বরং তারা আজকের দিনে আ‌ত্মসমর্পণ করবে। (৩৭. আস ছাফফাত : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ٢٧
(২৭) তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসা করবে। (৩৭. আস ছাফফাত : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ٢٨
(২৮) তারা তাদের নেতাদেরকে বলবে, “নিশ্চয় তোমরা আমাদের কাছে তোমাদের শক্তি নিয়ে ডান দিক থেকে আসতে।” (৩৭. আস ছাফফাত : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ ٢٩
(২৯) নেতারা বলবে, “বরং তোমরা বিশ্বাসী ছিলে না। (৩৭. আস ছাফফাত : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ ٣٠
(৩০) আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিলো না, বরং তোমরাই ছিলে অবাধ্য জাতি। (৩৭. আস ছাফফাত : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ٣١
(৩১) সেই জন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণীই সত্য হয়েছে যে, আমাদের সবাইকে শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে। (৩৭. আস ছাফফাত : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ٣٢
(৩২) সুতরাং আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, কেননা নিশ্চয় আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।” (৩৭. আস ছাফফাত : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ٣٣
(৩৩) সুতরাং নিশ্চয় তারা সবাই সেই দিন শাস্তির মধ্যে একে অন্যের অংশীদার হবে। (৩৭. আস ছাফফাত : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ٣٤
(৩৪) নিশ্চয় অপরাধীদের সঙ্গে আমি এমনি ব্যবহার করে থাকি। (৩৭. আস ছাফফাত : ৩৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ٣٥
(৩৫) যখন তাদেরকে বলা হতো, “আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই”, তখন তারা অহঙ্কার করতো। (৩৭. আস ছাফফাত : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ٣٦
(৩৬) আর তারা বলতো, “একজন উম্মাদ কবির কথার কারণে কি আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করবো?” (৩৭. আস ছাফফাত : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ ٣٧
(৩৭) বরং, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সত্য নিয়ে এসেছেন আর পূর্বের রসূলগণের সত্যতা স্বীকার করছেন। (৩৭. আস ছাফফাত : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ٣٨
(৩৮) নিশ্চয় তোমরা বেদনাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করবে। (৩৭. আস ছাফফাত : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٣٩
(৩৯) আর তোমাদেরকে কেবল তোমাদের কৃতকর্মের কারণে প্রতিফল দেওয়া হবে। (৩৭. আস ছাফফাত : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ٤٠
(৪০) তবে তারা ব্যতীত, যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, কেননা তারা শাস্তি থেকে রক্ষা পাবে। (৩৭. আস ছাফফাত : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ ٤١
(৪১) এদের জন্যেই নির্ধারিত উত্তম জীবিকা রয়েছে (৩৭. আস ছাফফাত : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ٤٢
(৪২) বেহেশতের ফল আর তারা সম্মানিত হবে। (৩৭. আস ছাফফাত : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ٤٣
(৪৩) অনুগ্রহে ভরা বাগানের মধ্যে (৩৭. আস ছাফফাত : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ٤٤
(৪৪) পরস্পর মুখোমুখি হয়ে আসনের উপরে তারা হেলান দিয়ে বসা থাকবে। (৩৭. আস ছাফফাত : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ ٤٥
(৪৫) তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র, যাতে ঝর্ণা থেকে নেয়া শরবত থাকবে। (৩৭. আস ছাফফাত : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ ٤٦
(৪৬) ঐ শরবত হবে সাদা, যা পানকারীদের জন্যে সুস্বাদু। (৩৭. আস ছাফফাত : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ ٤٧
(৪৭) এ শরবতের মধ্যে মাথা ব্যথার উপাদান নেই ও তারা তা থেকে পান করে মাতাল হবে না। (৩৭. আস ছাফফাত : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ ٤٨
(৪৮) আর তাদের কাছে লাজুক দৃষ্টি সম্পন্ন তরুণীগণ থাকবে। (৩৭. আস ছাফফাত : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ ٤٩
(৪৯) যেনো ঐ তরুণীগণ সুরক্ষিত ডিম স্বরূপ। (৩৭. আস ছাফফাত : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ٥٠
(৫০) তারপর বেহেশতীরা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসা করবে। (৩৭. আস ছাফফাত : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ ٥١
(৫১) তাদের মধ্যে থেকে একজন বক্তা বলবে, “আমার একজন বন্ধু ছিলো, (৩৭. আস ছাফফাত : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা