শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ ٧١
(৭১) তবে কি তারা দেখে না যে, আমি তাদের জন্যে আমার নিজ হাতে তৈরী চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছি, তারপর তারাই এগুলোর মালিক হয়ে যায়? (৩৬. ইয়াসীন : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ ٧٢
(৭২) আমি এই চতুষ্পদ জন্তুদেরকে তাদের হাতে অসহায় করে দিয়েছি। ফলে এদের মধ্যে কিছু তাদের বাহন হয় ও এদের মধ্যে কিছু তারা খেয়ে থাকে। (৩৬. ইয়াসীন : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ ٧٣
(৭৩) আর তাদের জন্যে এই চতুষ্পদ জন্তুরদের মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে। তবুও কি তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? (৩৬. ইয়াসীন : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ ٧٤
(৭৪) তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য গ্রহণ করেছে, যেনো তারা সাহায্য প্রাপ্ত হয়। (৩৬. ইয়াসীন : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ ٧٥
(৭৫) অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বিরোধী বাহিনী রূপে দোযখে জড়ো হয়ে উপস্থিত হবে। (৩৬. ইয়াসীন : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ ٧٦
(৭৬) অতএব তাদের কথা যেনো আপনাকে দুঃখ না দেয়। নিশ্চয় আমি তা জানি, যা তারা গোপন করে ও যা তারা প্রকাশ করে। (৩৬. ইয়াসীন : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ ٧٧
(৭৭) মানুষ কি দেখে না যে, আমি তাকে বীর্য থেকে সৃষ্টি করেছি? অথচ পরে সে প্রকাশ্য তর্ককারী হয়ে গেলো। (৩৬. ইয়াসীন : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ ٧٨
(৭৮) মানুষ আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে তার নিজের সৃষ্টির বিষয়টি ভুলে যায়, সে বলে, “কে জীবিত করবে অস্থি সমূহকে, যখন সেগুলো পচে গলে যাবে?” (৩৬. ইয়াসীন : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ ٧٩
(৭৯) আপনি বলুন, “যিনি প্রথমবার এই অস্থি সমূহ সৃষ্টি করেছেন, তিনিই তা জীবিত করবেন। আর তিনি প্রত্যেক সৃষ্টি সম্পর্কে অবগত।” (৩৬. ইয়াসীন : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ ٨٠
(৮০) যিনি তোমাদের জন্যে সবুজ গাছ থেকে আগুন উৎপন্ন করেন। তখন তোমরা এ সবুজ গাছ থেকে আগুন জ্বালাও। (৩৬. ইয়াসীন : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ ٨١
(৮১) আল্লাহ যিনি নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন, তবে কি আল্লাহ এর উপরে সক্ষম নন যে, মানুষের অনুরূপ সৃষ্টি করতে? হাঁ, অবশ্যই সক্ষম। বস্তুত তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। (৩৬. ইয়াসীন : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ ٨٢
(৮২) আল্লাহ যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল আদেশ করেন যে, “হয়ে যাও” সুতরাং তখনই তা হয়ে যায়। (৩৬. ইয়াসীন : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٨٣
(৮৩) সুতরাং আল্লাহ পবিত্র, যাঁর হাতে সব কিছুর রাজত্ব এবং তাঁর দিকেই তোমরা ফিরে যাবে। (৩৬. ইয়াসীন : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা