শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ ٥٥
(৫৫) নিশ্চয় আজ বেহেশতের অধিবাসীরা নিজেদের আনন্দের মধ্যে ব্যস্ত থাকবে। (৩৬. ইয়াসীন : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ ٥٦
(৫৬) তারা ও তাদের স্ত্রীরা ছায়াময় পরিবেশে আসনের উপরে হেলান দিয়ে বসে থাকবে। (৩৬. ইয়াসীন : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ ٥٧
(৫৭) বেহেশতের মধ্যে তাদের জন্যে ফল সমূহ ও যা তারা চাইবে তার সব কিছুই থাকবে। (৩৬. ইয়াসীন : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ ٥٨
(৫৮) অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে, “তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক।” (৩৬. ইয়াসীন : ৫৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ ٥٩
(৫৯) আর অপরাধীদেরকে বলা হবে, “হে অপরাধীরা! আজ তোমরা বিশ্বাসীদের থেকে আলাদা হয়ে যাও।” (৩৬. ইয়াসীন : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ٦٠
(৬০) হে আদমের সন্তানগণ! আমি কি তোমাদেরকে নির্দেশ দেয়ইনি যে, তোমরা শয়তানের উপাসনা করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু? (৩৬. ইয়াসীন : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ٦١
(৬১) আর আমি নির্দেশ দিয়েছিলাম যে, তোমরা আমার উপাসনা করো। এটাই সরল পথ। (৩৬. ইয়াসীন : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ ٦٢
(৬২) অবশ্যই শয়তান তোমাদের অনেক দলকে পথ ভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝোনি? (৩৬. ইয়াসীন : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ٦٣
(৬৩) এই সেই দোযখ, যার অঙ্গীকার তোমাদেরকে দেওয়া হতো। (৩৬. ইয়াসীন : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ٦٤
(৬৪) তোমরা আজ এই দোযখে প্রবেশ করো, যেহেতু তোমরা আমাকে অবিশ্বাস করেছিলে।” (৩৬. ইয়াসীন : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ٦٥
(৬৫) আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিবো ও তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। (৩৬. ইয়াসীন : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ ٦٦
(৬৬) আমি যদি ইচ্ছা করি, তাহলে অবশ্যই তাদের দৃষ্টি শক্তি বিলুপ্ত করে দিতে পারি, তারপর তারা পথের দিকে দৌড়াতে চাইলে, তখন কেমন করে দেখতে পাবে? (৩৬. ইয়াসীন : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ ٦٧
(৬৭) আমি যদি ইচ্ছা করি, তাহলে অবশ্যই তাদেরকে তাদের স্বীয় স্থানের উপরে আকার বিকৃত করে পঙ্গু করে দিতে পারি, ফলে তারা আগেও চলতে পারবে না ও পিছনেও ফিরে যেতে পারবে না। (৩৬. ইয়াসীন : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ ٦٨
(৬৮) আমি যাকে দীর্ঘ জীবন দান করি, তাকে সৃষ্টিগত পূর্বের অবস্থায় ফিরিয়ে নেই। তবুও কি তারা বুঝে না? (৩৬. ইয়াসীন : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ ٦٩
(৬৯) আমি রসূলকে কবিতা শিক্ষা দেইনি আর কবিতা তাঁর জন্যে শোভনীয় নয়। এটা এক উপদেশ ও প্রকাশ্য কুরআন। (৩৬. ইয়াসীন : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ ٧٠
(৭০) যেনো রসূল প্রত্যেক জীবিতকে সতর্ক করেন এবং যেনো অবিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। (৩৬. ইয়াসীন : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা