শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ٤١
(৪১) তাদের জন্যে একটি নিদর্শন এই যে, আমি তাদের বংশধরদেরকে বোঝাই করা নৌকায় আরোহণ করিয়েছি। (৩৬. ইয়াসীন : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ ٤٢
(৪২) আমি তাদের জন্যে এ নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি, যেনো তারা আরোহণ করে। (৩৬. ইয়াসীন : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ ٤٣
(৪৩) আমি যদি ইচ্ছা করি, তাহলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্যে কোনো সাহায্যকারী থাকবে না ও তারা রক্ষাও পাবে না। (৩৬. ইয়াসীন : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ ٤٤
(৪৪) তবে আমার পক্ষ থেকে দয়া ও তাদেরকে কিছু কালের জন্যে জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে আমি তাদেরকে নিমজ্জিত করি না। (৩৬. ইয়াসীন : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ٤٥
(৪৫) যখন তাদেরকে বলা হয়, “তোমরা মৃত্যুর আগের ও মৃত্যুর পিছনের শাস্তিকে ভয় করো, যেনো তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়।” তখন তারা মুখ ফিরিয়ে নেয়। (৩৬. ইয়াসীন : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ٤٦
(৪৬) বস্তুত তাদের প্রভুর পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসে না, যা থেকে তারা বিমুখ হয় না। (৩৬. ইয়াসীন : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ ٤٧
(৪৭) যখন তাদেরকে বলা হয়, “আল্লাহ তোমাদেরকে যে জিবীকা দিয়েছেন, তা থেকে তোমরা ব্যয় করো।” তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলে যে, “ইচ্ছা করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন, আমরা তাকে কেনো খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পতিত হয়ে আছো।” (৩৬. ইয়াসীন : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٤٨
(৪৮) আর তারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই শাস্তির অঙ্গীকার কবে পূর্ণ হবে?” (৩৬. ইয়াসীন : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ ٤٩
(৪৯) তারা একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে। যে ভয়াবহ শব্দ তাদেরকে এমন অবস্থায় আঘাত করবে, যখন তারা পরস্পর তর্ক করা অবস্থায় থাকবে। (৩৬. ইয়াসীন : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ ٥٠
(৫০) তখন তারা ওছিয়ত করতেও সক্ষম হবে না। আর তারা তাদের পরিবারের কাছেও ফিরে যেতে পারবে না। (৩৬. ইয়াসীন : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ ٥١
(৫১) আর যখন শিঙ্গায় দ্বিতীয় ফুঁ দেওয়া হবে, তখনই তারা কবর থেকে বের হয়ে তাদের প্রভুর দিকে ছুটে চলবে। (৩৬. ইয়াসীন : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ ٥٢
(৫২) তারা বলবে, “হায় দুর্ভোগ আমাদের! কে আমাদেরকে ঘুমের স্থান থেকে উঠিয়ে দিলো?” তাদেরকে বলা হবে, “এটা তো ঐ কিয়ামত, দয়াময় আল্লাহ যার অঙ্গীকার করেছিলেন এবং রসূলগণ সত্য বলেছিলেন।” (৩৬. ইয়াসীন : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ٥٣
(৫৩) এ শিঙ্গার ফুঁ কেবল মাত্র এক মহানাদ হবে। সুতরাং তখন তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। (৩৬. ইয়াসীন : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٥٤
(৫৪) সুতরাং আজকের দিনে কারো প্রতি কোনো অন্যায় করা হবে না এবং তোমাদেরকে কেবল তোমাদের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। (৩৬. ইয়াসীন : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা