শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ ٢٨
(২৮) হাবীব নাজ্জারের পরে আমি তার জাতির উপরে আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি আর আমি বিনা কারণে বাহিনী অবতরণকারী নই। (৩৬. ইয়াসীন : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ ٢٩
(২৯) বস্তুত তা এক মহানাদ ছিলো। তারপর তখনই তারা সবাই স্তদ্ধ হয়ে গেলো। (৩৬. ইয়াসীন : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٣٠
(৩০) হায় আমার বান্দাদের জন্যে আফসোস! তাদের কাছে যখনই কোনো রসূল এসেছে, তারা তাঁকে নিয়ে বিদ্রুপ করেছে। (৩৬. ইয়াসীন : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ ٣١
(৩১) তারা কি দেখেনি যে, তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি, যারা তাদের কাছে কখনোই ফিরে আসবে না? (৩৬. ইয়াসীন : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ٣٢
(৩২) নিশ্চয় ওদের সবাইকে একত্রে আমার কাছে উপস্থিত হতেই হবে। (৩৬. ইয়াসীন : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ ٣٣
(৩৩) তাদের জন্যে একটি নিদর্শন মৃত ভূমি। আমি একে জীবিত করি ও আমি এ ভূমি থেকে শস্য উৎপন্ন করি, ফলে তারা এ শস্য থেকে আহার করে। (৩৬. ইয়াসীন : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ ٣٤
(৩৪) আমি এ ভূমির মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি ও আমি এ ভূমির মধ্যে ঝর্ণা সমূহ প্রবাহিত করি। (৩৬. ইয়াসীন : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ ٣٥
(৩৫) যেনো তারা এ বাগানের ফল হতে আহার করে। তাদের হাত এ ফলকে সৃষ্টি করে না। তবুও কি তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? (৩৬. ইয়াসীন : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ ٣٦
(৩৬) আল্লাহ পবিত্র, যিনি পৃথিবী যে উদ্ভিদ উৎপন্ন করে ঐ উদ্ভিদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আর আল্লাহ মানুষের মধ্যে ও যা মানুষেরা জানে না এমন অনেক কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। (৩৬. ইয়াসীন : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ ٣٧
(৩৭) মানুষের জন্যে এক নিদর্শন হচ্ছে রাত, আমি এ রাত থেকে দিনকে বের করে আনি, ফলে তখনই তারা অন্ধকারে থেকে যায়। (৩৬. ইয়াসীন : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ٣٨
(৩৮) সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে। এটা পরাক্রমশালী, সর্বজ্ঞ, আল্লাহর নিয়ন্ত্রণ। (৩৬. ইয়াসীন : ৩৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ ٣٩
(৩৯) চাঁদের জন্যে আমি বিভিন্ন ধাপ নির্ধারিত করেছি। অবশেষে চাঁদ পুরাতন খেজুর গাছের শাখার অনুরূপ হয়ে যায়। (৩৬. ইয়াসীন : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ٤٠
(৪০) সূর্য কোনো ক্ষমতা রাখে না চাঁদের নাগাল পেতে। আর রাত কখনোই দিনের উপরে অতিক্রম করতে পারে না। প্রত্যেকেই নিজ কক্ষপথে ভাসছে। (৩৬. ইয়াসীন : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা