শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَوۡ يُؤَاخِذُ ٱللَّهُ ٱلنَّاسَ بِمَا كَسَبُواْ مَا تَرَكَ عَلَىٰ ظَهۡرِهَا مِن دَآبَّةٖ وَلَٰكِن يُؤَخِّرُهُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمّٗىۖ فَإِذَا جَآءَ أَجَلُهُمۡ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِعِبَادِهِۦ بَصِيرَۢا ٤٥
(৪৫) যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তাহলে তিনি এই ভুপৃষ্ঠের কোনো জীবকে ছাড়তেন না। কিন্তু তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। সুতরাং যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে, তখন আল্লাহ স্বয়ং তাঁর বান্দাদেরকে দেখে নিবেন। (৩৫. ফাতির : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৩৬) يس - ইয়াসীন (আরবী বর্ণ)
আয়াতঃ ৮৩
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

يسٓ ١
(১) ইয়া, সীন। (৩৬. ইয়াসীন : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡقُرۡءَانِ ٱلۡحَكِيمِ ٢
(২) প্রজ্ঞাময় কুরআনের শপথ। (৩৬. ইয়াসীন : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ٣
(৩) নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের অন্তর্ভুক্ত। (৩৬. ইয়াসীন : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ٤
(৪) নিশ্চয় আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত। (৩৬. ইয়াসীন : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ٥
(৫) কুরআন পরাক্রমশালী, অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, (৩৬. ইয়াসীন : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمۡ فَهُمۡ غَٰفِلُونَ ٦
(৬) যেনো আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব-পুরুষগণকে সতর্ক করা হয়নি। ফলে তারা সত্যের ব্যাপারে অমনোযোগী হয়ে আছে। (৩৬. ইয়াসীন : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ ٧
(৭) অবশ্যই তাদের অধিকাংশের জন্যে শাস্তির বাণী অবধারিত হয়ে গেছে। সুতরাং তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না। (৩৬. ইয়াসীন : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ ٨
(৮) নিশ্চয় আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। যার ফলে তাদের মাথা উর্দ্ধমুখী হয়ে গেছে। (৩৬. ইয়াসীন : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ ٩
(৯) আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, তারপর আমি তাদেরকে সব দিক থেকে আবৃত করে দিয়েছি, ফলে তারা সত্যকে দেখে না। (৩৬. ইয়াসীন : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَسَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ ١٠
(১০) আপনি তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, তাদের উপরে উভয়েই সমান; তারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না। (৩৬. ইয়াসীন : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ ١١
(১১) আপনি কেবল মাত্র তাদেরকেই সতর্ক করতে পারেন, যারা আল্লাহর উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিয়ে দিন। (৩৬. ইয়াসীন : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ ١٢
(১২) নিশ্চয় আমিই মৃতদেরকে জীবিত করি ও তাদের কর্ম ও তাদের কীর্তি সমূহ লিপিবদ্ধ করি। আর আমি সব কিছুকে স্পষ্ট গ্রন্থের মধ্যে সংরক্ষিত রেখেছি। (৩৬. ইয়াসীন : ১২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা