শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


هُوَ ٱلَّذِي جَعَلَكُمۡ خَلَٰٓئِفَ فِي ٱلۡأَرۡضِۚ فَمَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ إِلَّا مَقۡتٗاۖ وَلَا يَزِيدُ ٱلۡكَٰفِرِينَ كُفۡرُهُمۡ إِلَّا خَسَارٗا ٣٩
(৩৯) তিনিই আল্লাহ, যিনি তোমাদেরকে পৃথিবীর মধ্যে স্বীয় প্রতিনিধি বানিয়েছেন। সুতরাং যে ব্যক্তি অবিশ্বাস করে, তাহলে তার অবিশ্বাস তার বিরুদ্ধেই হবে। অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের প্রভুর কাছে ক্রোধ বৃদ্ধি করে। আর অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের নিজেদের জন্যে ক্ষতিই বৃদ্ধি করে। (৩৫. ফাতির : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ أَرَءَيۡتُمۡ شُرَكَآءَكُمُ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُواْ مِنَ ٱلۡأَرۡضِ أَمۡ لَهُمۡ شِرۡكٞ فِي ٱلسَّمَٰوَٰتِ أَمۡ ءَاتَيۡنَٰهُمۡ كِتَٰبٗا فَهُمۡ عَلَىٰ بَيِّنَتٖ مِّنۡهُۚ بَلۡ إِن يَعِدُ ٱلظَّٰلِمُونَ بَعۡضُهُم بَعۡضًا إِلَّا غُرُورًا ٤٠
(৪০) আপনি বলুন, “তোমরা কি তোমাদের ঐ অংশীদারদের কথা ভেবে দেখেছো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো? তোমরা আমাকে দেখাও, তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে?” না কি নভোমন্ডল সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে? না কি আমি তাদেরকে কোনো গ্রন্থ দিয়েছি, ফলে তারা ঐ স্পষ্ট প্রমাণের উপরে প্রতিষ্ঠিত রয়েছে? বরং অন্যায়কারীরা প্রতারণা করা ব্যতীত তাদের একে অপরকে কোনো অঙ্গীকার দেয় না। (৩৫. ফাতির : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞إِنَّ ٱللَّهَ يُمۡسِكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ أَن تَزُولَاۚ وَلَئِن زَالَتَآ إِنۡ أَمۡسَكَهُمَا مِنۡ أَحَدٖ مِّنۢ بَعۡدِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورٗا ٤١
(৪১) নিশ্চয় আল্লাহ নভোমন্ডল ও পৃথিবীকে স্থির রাখেন, যেনো পৃথিবী টলে না যায়। যদি উভয়ে টলে যায়, তাহলে আল্লাহ ব্যতীত কেউ উভয়কে স্থির রাখতে পারবে না। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সহনশীল, ক্ষমাশীল। (৩৫. ফাতির : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَهُمۡ نَذِيرٞ لَّيَكُونُنَّ أَهۡدَىٰ مِنۡ إِحۡدَى ٱلۡأُمَمِۖ فَلَمَّا جَآءَهُمۡ نَذِيرٞ مَّا زَادَهُمۡ إِلَّا نُفُورًا ٤٢
(৪২) তারা আল্লাহর নামে জোরালো শপথের দ্বারা বলে যে, অবশ্যই যদি তাদের কাছে একজন সতর্ককারী আসতেন, তাহলে তারা অন্য যে কোনো জাতি অপেক্ষা অধিকতর সৎপথ প্রাপ্ত হতো। তারপর যখন তাদের কাছে একজন সতর্ককারী এলেন, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেলো। (৩৫. ফাতির : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱسۡتِكۡبَارٗا فِي ٱلۡأَرۡضِ وَمَكۡرَ ٱلسَّيِّيِٕۚ وَلَا يَحِيقُ ٱلۡمَكۡرُ ٱلسَّيِّئُ إِلَّا بِأَهۡلِهِۦۚ فَهَلۡ يَنظُرُونَ إِلَّا سُنَّتَ ٱلۡأَوَّلِينَۚ فَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَبۡدِيلٗاۖ وَلَن تَجِدَ لِسُنَّتِ ٱللَّهِ تَحۡوِيلًا ٤٣
(৪৩) তারা পৃথিবীর মধ্যে ঔদ্ধত্য প্রকাশ করে ও খারাপ চক্রান্ত করে। বস্তুত খারাপ চক্রান্ত তার কর্মীদের ব্যতীত অন্য কাউকে ঘেরাও করে না। তবে কি তারা পূর্ববর্তীদের ক্ষেত্রে যা কার্যকর হয়েছিলো সেই নিয়মের অপেক্ষা করছে? সুতরাং আপনি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবেন না। আর আপনি আল্লাহর বিধানের কখনো কোনো ব্যতিক্রম পাবেন না। (৩৫. ফাতির : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ وَكَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيُعۡجِزَهُۥ مِن شَيۡءٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ إِنَّهُۥ كَانَ عَلِيمٗا قَدِيرٗا ٤٤
(৪৪) তবে কি তারা পৃথিবীর মধ্যে পরিভ্রমণ করে না? তাহলে তারা দেখতে পেতো যে, তাদের পরিণাম কেমন হয়েছিলো, যারা এদের পূর্বে ছিলো। অথচ তারা এদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিলো। আর আল্লাহ এমন নন যে, নভোমন্ডল ও ভূমন্ডলে কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে। নিশ্চয় তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (৩৫. ফাতির : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা