শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ ١٩
(১৯) অন্ধ ও দৃষ্টিবান একসমান নয়, (৩৫. ফাতির : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا ٱلظُّلُمَٰتُ وَلَا ٱلنُّورُ ٢٠
(২০) অন্ধকার ও আলো একসমান নয়, (৩৫. ফাতির : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا ٱلظِّلُّ وَلَا ٱلۡحَرُورُ ٢١
(২১) ছায়া ও রোদ একসমান নয়, (৩৫. ফাতির : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَسۡتَوِي ٱلۡأَحۡيَآءُ وَلَا ٱلۡأَمۡوَٰتُۚ إِنَّ ٱللَّهَ يُسۡمِعُ مَن يَشَآءُۖ وَمَآ أَنتَ بِمُسۡمِعٖ مَّن فِي ٱلۡقُبُورِ ٢٢
(২২) আর জীবিত ও মৃত একসমান নয়। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা শুনিয়ে থাকেন। আর যারা কবরের মধ্যে রয়েছে, আপনি তাদেরকেও শুনাতে সক্ষম নন। (৩৫. ফাতির : ২২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنۡ أَنتَ إِلَّا نَذِيرٌ ٢٣
(২৩) আপনি তো কেবল মাত্র একজন সতর্ককারী। (৩৫. ফাতির : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۚ وَإِن مِّنۡ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٞ ٢٤
(২৪) নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহকারে, সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। আর এমন কোনো জাতি নেই, যাদের মধ্যে কোনো সতর্ককারী আসেনি। (৩৫. ফাতির : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن يُكَذِّبُوكَ فَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلزُّبُرِ وَبِٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ ٢٥
(২৫) এরা যদি আপনার প্রতি মিথ্যা আরোপ করে, তাহলে অবশ্যই ওরাও মিথ্যা আরোপ করেছিলো, যারা এদের আগে ছিলো। ওদের কাছে তাদের রসূলগণ স্পষ্ট নিদর্শন, সহীফা ও উজ্জল গ্রন্থ নিয়ে এসেছিলেন। (৩৫. ফাতির : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ أَخَذۡتُ ٱلَّذِينَ كَفَرُواْۖ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ٢٦
(২৬) তারপর যারা আমাকে অবিশ্বাস করেছিলো, আমি তাদেরকে পাকড়াও করলাম। সুতরাং কেমন হয়েছিলো আমাকে অস্বীকৃতির পরিণাম! (৩৫. ফাতির : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجۡنَا بِهِۦ ثَمَرَٰتٖ مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهَاۚ وَمِنَ ٱلۡجِبَالِ جُدَدُۢ بِيضٞ وَحُمۡرٞ مُّخۡتَلِفٌ أَلۡوَٰنُهَا وَغَرَابِيبُ سُودٞ ٢٧
(২৭) আপনি কি দেখেননি যে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর এ পানি দ্বারা আমি বিভিন্ন বর্ণের ফসল উৎপন্ন করি। পাহাড় সমূহের মধ্যে সাদা, লাল ও গাঢ়ো কালো বর্ণের বিভিন্ন গিরিপথ রয়েছে। (৩৫. ফাতির : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلۡأَنۡعَٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ ٢٨
(২৮) অনুরূপ ভাবে মানুষ, জন্তু, গবাদি পশুর মধ্যেও বর্ণ-বৈচিত্র্য রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল মাত্র জ্ঞানীরাই তাঁকে ভয় করে। নিশ্চয় আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, ক্ষমাশীল। (৩৫. ফাতির : ২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ٢٩
(২৯) নিশ্চয় যারা আল্লাহর গ্রন্থ পাঠ করে, নামায প্রতিষ্ঠিত করে ও আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, ঐ জীবিকা থেকে তারা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে, যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। (৩৫. ফাতির : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِيُوَفِّيَهُمۡ أُجُورَهُمۡ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ غَفُورٞ شَكُورٞ ٣٠
(৩০) যেনো আল্লাহ তাদেরকে তাদের পারিশ্রমিক পুরোপুরি দিতে পারেন এবং নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দিতে পারেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী। (৩৫. ফাতির : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা