শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


ٱللَّهُ وَلِيُّ ٱلَّذِينَ ءَامَنُواْ يُخۡرِجُهُم مِّنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِۖ وَٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡلِيَآؤُهُمُ ٱلطَّٰغُوتُ يُخۡرِجُونَهُم مِّنَ ٱلنُّورِ إِلَى ٱلظُّلُمَٰتِۗ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ٢٥٧
(২৫৭) যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাস করে, তাদের অভিভাবক হচ্ছে শয়তান। শয়তানরা অবিশ্বাসীদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে নিয়ে যায়। এরাই হচ্ছে আগুনের বাসিন্দা। তারা এ আগুনের মধ্যে চিরকাল থাকবে। (২. আল বাক্বারাহ : ২৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِي حَآجَّ إِبۡرَٰهِـۧمَ فِي رَبِّهِۦٓ أَنۡ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلۡمُلۡكَ إِذۡ قَالَ إِبۡرَٰهِـۧمُ رَبِّيَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحۡيِۦ وَأُمِيتُۖ قَالَ إِبۡرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأۡتِي بِٱلشَّمۡسِ مِنَ ٱلۡمَشۡرِقِ فَأۡتِ بِهَا مِنَ ٱلۡمَغۡرِبِ فَبُهِتَ ٱلَّذِي كَفَرَۗ وَٱللَّهُ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ٢٥٨
(২৫৮) আপনি কি নমরূদের প্রতি লক্ষ্য করেননি, যে ইব্রাহীমের সাথে তাঁর প্রভুর সম্পর্কে তর্ক করেছিলো, যেহেতু আল্লাহ ইব্রাহীমকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহীম নমরূদকে বললেন, “আমার প্রভু তিনিই, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান।” নমরূদ বললো, “আমিও জীবন দিয়ে রাখতে পারি ও মৃত্যু ঘটাতে পারি।” ইব্রাহীম বলেছিলেন, “নিশ্চয় আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন, তুমি তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে নিয়ে এসো।” তখন অবিশ্বাসী নমরূদ নিরুত্তর হয়ে গেলো। বস্তুত আল্লাহ অন্যায়কারী জাতিকে পথ প্রদর্শন করেন না। (২. আল বাক্বারাহ : ২৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ كَٱلَّذِي مَرَّ عَلَىٰ قَرۡيَةٖ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحۡيِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعۡدَ مَوۡتِهَاۖ فَأَمَاتَهُ ٱللَّهُ مِاْئَةَ عَامٖ ثُمَّ بَعَثَهُۥۖ قَالَ كَمۡ لَبِثۡتَۖ قَالَ لَبِثۡتُ يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖۖ قَالَ بَل لَّبِثۡتَ مِاْئَةَ عَامٖ فَٱنظُرۡ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمۡ يَتَسَنَّهۡۖ وَٱنظُرۡ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجۡعَلَكَ ءَايَةٗ لِّلنَّاسِۖ وَٱنظُرۡ إِلَى ٱلۡعِظَامِ كَيۡفَ نُنشِزُهَا ثُمَّ نَكۡسُوهَا لَحۡمٗاۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعۡلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٢٥٩
(২৫৯) অথবা আপনি কি উযায়িরের প্রতি লক্ষ্য করেননি যিনি এক শহরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর ঐ শহরটি তার ছাদ সমূহের উপরে ভেঙ্গে পড়েছিলো? উযায়ির বললো, “কেমন করে আল্লাহ এ শহরের মৃত্যুর পরে, একে পুনরায় জীবিত করবেন?” এরপর আল্লাহ তাঁকে একশত বছর মৃত করে রাখলেন। তারপর আল্লাহ উযায়িরকে জীবিত করে উঠালেন। আল্লাহ বললেন, “কত সময় তুমি কাটিয়েছো?” উযায়ির বললো, “আমি একদিন অথবা একদিনের কিছু অংশ কাটিয়েছি।” আল্লাহ বললেন, “বরং, তুমি একশত বছর কাটিয়েছো। সুতরাং তুমি তোমার খাদ্যের ও তোমার পানীয়ের দিকে তাকাও, সেগুলো পচে যায়নি। আর তুমি তোমার মৃত গাধার দিকে তাকাও। আর আমি যেনো তোমাকে মানব জাতির জন্যে নিদর্শন করতে পারি। তুমি এই হাড়গুলোর দিকে তাকাও, কেমন করে আমি তা জুড়ে দেই, তারপর আমি তা গোস্ত দিয়ে ঢেকে দেই।” তারপর যখন তাঁর কাছে সব কিছু পরিস্কার হয়ে গেলো, উযায়ির বললো, “আমি এখন জানি যে, আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান।” (২. আল বাক্বারাহ : ২৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা