শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


تَحِيَّتُهُمۡ يَوۡمَ يَلۡقَوۡنَهُۥ سَلَٰمٞۚ وَأَعَدَّ لَهُمۡ أَجۡرٗا كَرِيمٗا ٤٤
(৪৪) যেদিন বিশ্বাসীরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সেই দিন তাদের প্রতি সম্ভাষণ হবে যে, “তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক”। তিনি তাদের জন্যে সম্মানজনক প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। (৩৩. আল আহযাব : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَرۡسَلۡنَٰكَ شَٰهِدٗا وَمُبَشِّرٗا وَنَذِيرٗا ٤٥
(৪৫) হে প্রিয় নবী! নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্য দাতা, সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। (৩৩. আল আহযাব : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَدَاعِيًا إِلَى ٱللَّهِ بِإِذۡنِهِۦ وَسِرَاجٗا مُّنِيرٗا ٤٦
(৪৬) আর আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহবায়ক রূপে ও উজ্জ্বল প্রদীপ রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। (৩৩. আল আহযাব : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ بِأَنَّ لَهُم مِّنَ ٱللَّهِ فَضۡلٗا كَبِيرٗا ٤٧
(৪৭) আপনি বিশ্বাসীদেরকে সুসংবাদ দিন যে, তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। (৩৩. আল আহযাব : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تُطِعِ ٱلۡكَٰفِرِينَ وَٱلۡمُنَٰفِقِينَ وَدَعۡ أَذَىٰهُمۡ وَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلٗا ٤٨
(৪৮) আপনি অবিশ্বাসী ও দ্বিমুখীদের আনুগত্য করবেন না আর আপনি তাদের নির্যাতনকে উপেক্ষা করুন ও আল্লাহর উপরে ভরসা করুন। আল্লাহ আপনার জন্যে অভিভাবক হিসেবে যথেষ্ট। (৩৩. আল আহযাব : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَكَحۡتُمُ ٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ طَلَّقۡتُمُوهُنَّ مِن قَبۡلِ أَن تَمَسُّوهُنَّ فَمَا لَكُمۡ عَلَيۡهِنَّ مِنۡ عِدَّةٖ تَعۡتَدُّونَهَاۖ فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحٗا جَمِيلٗا ٤٩
(৪৯) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা যখন বিশ্বাসী নারীদেরকে বিবাহ করো, তারপর যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়ে দাও, তখন তাদের ইদ্দত পালনের সময়কে গননা করে তা নির্ধারণ করার তোমাদের কোনো অধিকার নাই। তারপর তোমরা তাদেরকে কিছু উপহার দিবে এবং তাদেরকে সুন্দর উপায়ে বিদায় দিবে। (৩৩. আল আহযাব : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِنَّآ أَحۡلَلۡنَا لَكَ أَزۡوَٰجَكَ ٱلَّٰتِيٓ ءَاتَيۡتَ أُجُورَهُنَّ وَمَا مَلَكَتۡ يَمِينُكَ مِمَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَيۡكَ وَبَنَاتِ عَمِّكَ وَبَنَاتِ عَمَّٰتِكَ وَبَنَاتِ خَالِكَ وَبَنَاتِ خَٰلَٰتِكَ ٱلَّٰتِي هَاجَرۡنَ مَعَكَ وَٱمۡرَأَةٗ مُّؤۡمِنَةً إِن وَهَبَتۡ نَفۡسَهَا لِلنَّبِيِّ إِنۡ أَرَادَ ٱلنَّبِيُّ أَن يَسۡتَنكِحَهَا خَالِصَةٗ لَّكَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۗ قَدۡ عَلِمۡنَا مَا فَرَضۡنَا عَلَيۡهِمۡ فِيٓ أَزۡوَٰجِهِمۡ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ لِكَيۡلَا يَكُونَ عَلَيۡكَ حَرَجٞۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٥٠
(৫০) হে প্রিয় নবী! নিশ্চয় আমি আপনার জন্যে আপনার স্ত্রীগণকে বৈধ করেছি, যাদেরকে আপনি তাদের দেনমোহর প্রদান করেছেন। আর যাদেরকে আল্লাহ আপনাকে যুদ্ধের দানরূপে দিয়েছেন, আপনার এমন দাসীদেরকে আমি আপনার জন্যে বৈধ করেছি। আর আমি আপনার বিবাহের জন্যে বৈধ করেছি আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোনকে, যারা আপনার সঙ্গে দেশ ত্যাগ করেছে। আর কোনো বিশ্বাসী নারী যদি নিজেকে স্বেচ্ছায় নবীর কাছে সমর্পন করে আর নবীও যদি চান যে, তাকে বিবাহ করতে, তবে সে নারীও নবীর জন্যে কোনো দেনমোহর ছাড়াই বৈধ করা হলো। এটা বিশেষ ভাবে আপনার জন্যেই প্রযোজ্য, অন্য বিশ্বাসীদের জন্যে প্রযোজ্য নয়। আমি অবশ্যই জানি বিশ্বাসীদের স্ত্রী ও বিশ্বাসীদের দাসীদের ব্যাপারে আমি কী বিধান দিয়েছি। আমি আপনাকে ব্যতিক্রম রেখেছি যেনো আপনার উপরে কোনো অসুবিধা না থাকে। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (৩৩. আল আহযাব : ৫০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা