শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَنُذِيقَنَّهُم مِّنَ ٱلۡعَذَابِ ٱلۡأَدۡنَىٰ دُونَ ٱلۡعَذَابِ ٱلۡأَكۡبَرِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ٢١
(২১) বড় শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাবো, যেনো তারা আমার দিকে ফিরে আসে। (৩২. আস সেজদাহ : ২১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَنۡ أَظۡلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَٰتِ رَبِّهِۦ ثُمَّ أَعۡرَضَ عَنۡهَآۚ إِنَّا مِنَ ٱلۡمُجۡرِمِينَ مُنتَقِمُونَ ٢٢
(২২) তার চাইতে কে বেশী অন্যায়কারী, যাকে তার প্রভুর বাণী দ্বারা উপদেশ দেওয়া হয়, তারপর সে ঐ উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো। (৩২. আস সেজদাহ : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَلَا تَكُن فِي مِرۡيَةٖ مِّن لِّقَآئِهِۦۖ وَجَعَلۡنَٰهُ هُدٗى لِّبَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٢٣
(২৩) অবশ্যই আমি মূসাকে ধর্ম গ্রন্থ দিয়েছিলাম, সুতরাং আপনি তাওরাতের প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহের মধ্যে থাকবেন না। আমি তাওরাতকে ইসরাঈলের সন্তানদের জন্যে পথ-নির্দেশ বানিয়ে ছিলাম। (৩২. আস সেজদাহ : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَعَلۡنَا مِنۡهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا لَمَّا صَبَرُواْۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يُوقِنُونَ ٢٤
(২৪) আমি তাদের মধ্যে কিছু লোককে নেতা বানিয়ে দিয়েছিলাম, যেহেতু তারা ধৈর্য্যধারণ করেছিলো। তারা আমার আদেশ দ্বারা মানুষকে পথ প্রদর্শন করতেন আর তারা আমার বাণীর প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। (৩২. আস সেজদাহ : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ رَبَّكَ هُوَ يَفۡصِلُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ ٢٥
(২৫) নিশ্চয় আপনার প্রভু কিয়ামতের দিনে ঐ বিষয়ে তাদের মধ্যে মীমাংসা করে দিবেন, যে বিষয়ে তারা মতবিরোধ করছিলো। (৩২. আস সেজদাহ : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَهۡدِ لَهُمۡ كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡقُرُونِ يَمۡشُونَ فِي مَسَٰكِنِهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٍۚ أَفَلَا يَسۡمَعُونَ ٢٦
(২৬) তবে কি তাদেরকে এই বিষয়টি পথ-নির্দেশ করে না যে, আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করেছি, যাদের বাসভূমি দিয়ে তারা চলাফেরা করে। নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে। তবুও কি তারা কুরআনের বাণী শুনবে না? (৩২. আস সেজদাহ : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا نَسُوقُ ٱلۡمَآءَ إِلَى ٱلۡأَرۡضِ ٱلۡجُرُزِ فَنُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا تَأۡكُلُ مِنۡهُ أَنۡعَٰمُهُمۡ وَأَنفُسُهُمۡۚ أَفَلَا يُبۡصِرُونَ ٢٧
(২৭) তবে কি তারা দেখে না যে, আমি অনুর্বর ভূমির দিকে পানি প্রবাহিত করি, তারপর আমি এ পানির সাহায্যে ফসল উৎপন্ন করি, এ উৎপন্ন ফসল থেকে তাদের গবাদি পশুরা ও তারা নিজেরাও আহার করে। সুতরাং তারা কি তা দেখে না? (৩২. আস সেজদাহ : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡفَتۡحُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٢٨
(২৮) তারা বলে, “যদি তোমরা সত্যবাদী হও, তবে বলো কখন এই মীমাংসার দিন প্রতিষ্ঠিত হবে?” (৩২. আস সেজদাহ : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ يَوۡمَ ٱلۡفَتۡحِ لَا يَنفَعُ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِيمَٰنُهُمۡ وَلَا هُمۡ يُنظَرُونَ ٢٩
(২৯) আপনি বলুন, “যারা পৃথিবীতে আল্লাহকে অবিশ্বাস করে, মীমাংসার দিনে তাদের বিশ্বাস তাদের কোনো কাজে আসবে না আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না।” (৩২. আস সেজদাহ : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَعۡرِضۡ عَنۡهُمۡ وَٱنتَظِرۡ إِنَّهُم مُّنتَظِرُونَ ٣٠
(৩০) অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং আপনি আল্লাহর আদেশের জন্যে অপেক্ষা করুন। নিশ্চয় তারাও আল্লাহর শাস্তির জন্যে অপেক্ষা করছে। (৩২. আস সেজদাহ : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা