শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَلَوۡ تَرَىٰٓ إِذِ ٱلۡمُجۡرِمُونَ نَاكِسُواْ رُءُوسِهِمۡ عِندَ رَبِّهِمۡ رَبَّنَآ أَبۡصَرۡنَا وَسَمِعۡنَا فَٱرۡجِعۡنَا نَعۡمَلۡ صَٰلِحًا إِنَّا مُوقِنُونَ ١٢
(১২) আপনি যদি ঐ সময়কে দেখতে পেতেন, যখন অপরাধীরা তাদের প্রভুর সামনে তাদের মাথা নতো করবে ও বলবে, “হে আমাদের প্রভু, আমরা দেখলাম ও শুনলাম। এখন আমাদেরকে পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিন, আমরা সৎকাজ করবো। নিশ্চয় আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি।” (৩২. আস সেজদাহ : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ شِئۡنَا لَأٓتَيۡنَا كُلَّ نَفۡسٍ هُدَىٰهَا وَلَٰكِنۡ حَقَّ ٱلۡقَوۡلُ مِنِّي لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ أَجۡمَعِينَ ١٣
(১৩) আমি যদি ইচ্ছা করতাম, তবে অবশ্যই আমি প্রত্যেক ব্যক্তিকে সঠিক পথ-নির্দেশ দিতাম; কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে, “অবশ্যই আমি একই সঙ্গে জ্বিন ও মানুষ দিয়ে দোযখ পূর্ণ করবো।” (৩২. আস সেজদাহ : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَذُوقُواْ بِمَا نَسِيتُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَآ إِنَّا نَسِينَٰكُمۡۖ وَذُوقُواْ عَذَابَ ٱلۡخُلۡدِ بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ١٤
(১৪) পরকালে আমি তাদেরকে বলবো যে, “অতএব তোমরা আজ শাস্তির স্বাদ গ্রহণ করো, যেহেতু তোমরা তোমাদের এই দিনটির সাক্ষাৎ হওয়াকে ভুলে গিয়েছিলে। নিশ্চয় আমিও তোমাদেরকে আজ ভুলে গেছি। আর তোমরা ঐ কারণে স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো, যা তোমরা করেছিলে।” (৩২. আস সেজদাহ : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا ٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِهَا خَرُّواْۤ سُجَّدٗاۤ وَسَبَّحُواْ بِحَمۡدِ رَبِّهِمۡ وَهُمۡ لَا يَسۡتَكۡبِرُونَ۩ ١٥
(১৫) কেবল মাত্র তারাই আমার বাণী সমূহের প্রতি বিশ্বাস করে, যারা এমন যে, যখন তাদেরকে এসব বাণী সমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা সেজদায় লুটিয়ে পড়ে আর তারা তাদের প্রভুর প্রশংসার সাথে পবিত্রতা ঘোষণা করে আর তারা অহঙ্কার করে না। (সেজদা-১০) (৩২. আস সেজদাহ : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَتَجَافَىٰ جُنُوبُهُمۡ عَنِ ٱلۡمَضَاجِعِ يَدۡعُونَ رَبَّهُمۡ خَوۡفٗا وَطَمَعٗا وَمِمَّا رَزَقۡنَٰهُمۡ يُنفِقُونَ ١٦
(১৬) রাতের বেলা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে। তারা ভয়ে ও আশা সহকারে তাদের প্রভুকে ডাকে। আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, ঐ জীবিকা থেকে তারা ব্যয় করে। (৩২. আস সেজদাহ : ১৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١٧
(১৭) সুতরাং কেউ জানে না যে, তাদের কৃতকর্মের কারণে চোখ শীতলকারী কী প্রতিদান লুকোনো রয়েছে। (৩২. আস সেজদাহ : ১৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَفَمَن كَانَ مُؤۡمِنٗا كَمَن كَانَ فَاسِقٗاۚ لَّا يَسۡتَوُۥنَ ١٨
(১৮) সুতরাং যে ব্যক্তি বিশ্বাসী, সে কি তার মতো, যে অবাধ্য? তারা কখনোই সমান না। (৩২. আস সেজদাহ : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ جَنَّٰتُ ٱلۡمَأۡوَىٰ نُزُلَۢا بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١٩
(১৯) তাদের ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, সুতরাং তাদের কৃতকর্মের কারণে আপ্যায়ন স্বরূপ বসবাসের বেহেশত রয়েছে। (৩২. আস সেজদাহ : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمَّا ٱلَّذِينَ فَسَقُواْ فَمَأۡوَىٰهُمُ ٱلنَّارُۖ كُلَّمَآ أَرَادُوٓاْ أَن يَخۡرُجُواْ مِنۡهَآ أُعِيدُواْ فِيهَا وَقِيلَ لَهُمۡ ذُوقُواْ عَذَابَ ٱلنَّارِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ٢٠
(২০) আর তাদের ক্ষেত্রে যারা অবাধ্য হয়, সুতরাং তাদের ঠিকানা হচ্ছে আগুন। যখনই তারা চাইবে যে, দোযখ থেকে বের হতে, তখনই তাদেরকে দোযখের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, “তোমরা ঐ আগুনের শাস্তির স্বাদ গ্রহণ করো, যে দোযখের শাস্তি সম্পর্কে তোমরা মিথ্যা বলেছিলে।” (৩২. আস সেজদাহ : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা