শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৩২) السجدة - আস সেজদাহ (সেজদা)
আয়াতঃ ৩০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

الٓمٓ ١
(১) আলিফ, লাম, মীম। (৩২. আস সেজদাহ : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنزِيلُ ٱلۡكِتَٰبِ لَا رَيۡبَ فِيهِ مِن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ٢
(২) এর মধ্যে কোনো সন্দেহ নেই যে, এ গ্রন্থ বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। (৩২. আস সেজদাহ : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۚ بَلۡ هُوَ ٱلۡحَقُّ مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أَتَىٰهُم مِّن نَّذِيرٖ مِّن قَبۡلِكَ لَعَلَّهُمۡ يَهۡتَدُونَ ٣
(৩) তারা কি বলে যে, “মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কুরআনকে রচনা করেছেন?” বরং এ কুরআন আপনার প্রভুর পক্ষ থেকে আগত সত্য গ্রন্থ, যেনো আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, যেনো তারা সৎপথ প্রাপ্ত হয়। (৩২. আস সেজদাহ : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِيّٖ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ ٤
(৪) আল্লাহ যিনি নভোমন্ডল, ভুমন্ডল ও এ দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে, সব কিছুকে ছয় দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি সিংহাসনের উপরে অধিষ্ঠিত হয়েছেন। তাঁকে বাদ দিয়ে তোমাদের জন্যে কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? (৩২. আস সেজদাহ : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُدَبِّرُ ٱلۡأَمۡرَ مِنَ ٱلسَّمَآءِ إِلَى ٱلۡأَرۡضِ ثُمَّ يَعۡرُجُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥٓ أَلۡفَ سَنَةٖ مِّمَّا تَعُدُّونَ ٥
(৫) আল্লাহ আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজ পরিচালনা করেন, তারপর সমস্ত কাজ তাঁর কাছে এমন এক দিনে ফিরে আসবে, যার পরিমাণ হচ্ছে তোমাদের গণনায় এক হাজার বছরের সমান। (৩২. আস সেজদাহ : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذَٰلِكَ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٦
(৬) এই আল্লাহই অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, অতি দয়ালু, (৩২. আস সেজদাহ : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِيٓ أَحۡسَنَ كُلَّ شَيۡءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلۡقَ ٱلۡإِنسَٰنِ مِن طِينٖ ٧
(৭) আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তার প্রত্যেকটি জিনিসকে তিনি সুন্দর করেছেন। আর তিনি কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। (৩২. আস সেজদাহ : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ جَعَلَ نَسۡلَهُۥ مِن سُلَٰلَةٖ مِّن مَّآءٖ مَّهِينٖ ٨
(৮) তারপর তিনি মানুষের বংশধরকে তুচ্ছ পানির নির্যাস থেকে সৃষ্টি করলেন। (৩২. আস সেজদাহ : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ سَوَّىٰهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِۦۖ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ٩
(৯) তারপর তিনি মানুষকে সুঠাম করলেন এবং মানুষের মধ্যে আল্লাহর আ‌ত্মা ফুঁ দিলেন। আর তোমাদের জন্যে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয় তৈরি করলেন। তারপরেও তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। (৩২. আস সেজদাহ : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالُوٓاْ أَءِذَا ضَلَلۡنَا فِي ٱلۡأَرۡضِ أَءِنَّا لَفِي خَلۡقٖ جَدِيدِۭۚ بَلۡ هُم بِلِقَآءِ رَبِّهِمۡ كَٰفِرُونَ ١٠
(১০) তারা বলে, “কী! আমরা যখন মাটির মধ্যে মিশে যাবো, তখনো কি আমরা পুনরায় নতুন করে সৃষ্টি হবো?” বরং তারা তাদের প্রভুর সাক্ষাতের বিষয়ে অবিশ্বাসী। (৩২. আস সেজদাহ : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞قُلۡ يَتَوَفَّىٰكُم مَّلَكُ ٱلۡمَوۡتِ ٱلَّذِي وُكِّلَ بِكُمۡ ثُمَّ إِلَىٰ رَبِّكُمۡ تُرۡجَعُونَ ١١
(১১) আপনি বলুন, “তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত মৃত্যুর ফেরেশতা, তোমাদের প্রাণ হরণ করবে। তারপর তোমরা তোমাদের প্রভুর কাছে ফিরে আসবে।” (৩২. আস সেজদাহ : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা