শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


৩১) لقمان - লোকমান (একজন জ্ঞানী ব্যক্তি)
আয়াতঃ ৩৪
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

الٓمٓ ١
(১) আলিফ, লাম, মীম। (৩১. লোকমান : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡحَكِيمِ ٢
(২) এগুলো হচ্ছে প্রজ্ঞাময় গ্রন্থের বাণী। (৩১. লোকমান : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هُدٗى وَرَحۡمَةٗ لِّلۡمُحۡسِنِينَ ٣
(৩) এ কুরআন হচ্ছে ঐ সকল সৎকর্মশীলদের জন্যে পথ-নির্দেশ ও দয়া স্বরূপ, (৩১. লোকমান : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ يُوقِنُونَ ٤
(৪) যারা নামায প্রতিষ্ঠিত করে ও যাকাত আদায় করে আর যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। (৩১. লোকমান : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أُوْلَٰٓئِكَ عَلَىٰ هُدٗى مِّن رَّبِّهِمۡۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ٥
(৫) এরাই তাদের প্রভুর পক্ষ থেকে আগত পথ-নির্দেশের উপরে প্রতিষ্ঠিত আর এরাই হচ্ছে সাফল্য প্রাপ্ত। (৩১. লোকমান : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمِنَ ٱلنَّاسِ مَن يَشۡتَرِي لَهۡوَ ٱلۡحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ ٱللَّهِ بِغَيۡرِ عِلۡمٖ وَيَتَّخِذَهَا هُزُوًاۚ أُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ٦
(৬) মানুষের মধ্যে এমনো লোক আছে, যারা সত্য ধর্মের কোনো জ্ঞান না রেখেই অবান্তর কথাবার্তা সংগ্রহ করে, যেনো সে মানুষকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করতে পারে। আর যেনো সে ঐ অবান্তর কথাবার্তাকে বিশ্বাসীদের প্রতি ঠাট্টা-বিদ্রূপ হিসেবে গ্রহণ করে। এরাই হচ্ছে তারা, যাদের জন্যে অপমানজনক শাস্তি রয়েছে। (৩১. লোকমান : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا وَلَّىٰ مُسۡتَكۡبِرٗا كَأَن لَّمۡ يَسۡمَعۡهَا كَأَنَّ فِيٓ أُذُنَيۡهِ وَقۡرٗاۖ فَبَشِّرۡهُ بِعَذَابٍ أَلِيمٍ ٧
(৭) এরূপ ব্যক্তির সামনে যখন আমার বাণী সমূহ পাঠ করা হয়, তখন সে দম্ভভরে এমন ভাবে মুখ ফিরিয়ে নেয়, যেনো সে তা শুনতেই পায়নি। অথবা যেনো তার কান দুটোর মধ্যে বধিরতা রয়েছে। সুতরাং আপনি তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। (৩১. লোকমান : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتُ ٱلنَّعِيمِ ٨
(৮) নিশ্চয় যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্যে অনুগ্রহে ভরা বেহেশত রয়েছে। (৩১. লোকমান : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَٰلِدِينَ فِيهَاۖ وَعۡدَ ٱللَّهِ حَقّٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ٩
(৯) ঐ বেহেশতে তারা চিরকাল থাকবে। আল্লাহর অঙ্গীকার সত্য। তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। (৩১. লোকমান : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ بِغَيۡرِ عَمَدٖ تَرَوۡنَهَاۖ وَأَلۡقَىٰ فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِكُمۡ وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖۚ وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ١٠
(১০) আল্লাহ খুঁটি ছাড়াই নভোমন্ডলকে সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছো। তিনি পৃথিবীর মাঝে পাহাড় সমূহ স্থাপন করেছেন, যেনো পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। তিনি পৃথিবীর মধ্যে সব ধরনের জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, তারপর আমি পৃথিবীর মধ্যে সব ধরনের কল্যাণকর উদ্ভিদ জোড়ায়-জোড়ায় উৎপন্ন করেছি। (৩১. লোকমান : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَٰذَا خَلۡقُ ٱللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ ٱلَّذِينَ مِن دُونِهِۦۚ بَلِ ٱلظَّٰلِمُونَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ١١
(১১) এই সব আল্লাহর সৃষ্টি, সুতরাং আল্লাহ ব্যতীত অন্যরা কী বস্তু সৃষ্টি করেছে, তোমরা আমাকে তা দেখাও? বরং অন্যায়কারীরা সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। (৩১. লোকমান : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা