(২৪৯) তারপর তালূত যখন সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্যে অভিযান করলেন, তখন তালূত বললেন, “নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। সুতরাং যে ব্যক্তি এ নদী থেকে পানি পান করবে, তবে সে আমার লোক নয়। আর যে ব্যক্তি এ নদীর পানির স্বাদ গ্রহণ করবে না, সুতরাং নিশ্চয় সে আমার লোক, তবে সে ব্যতীত, যে ব্যক্তি তার হাতের আঁজলা ভরে সামান্য পানি গ্রহণ করবে।” কিন্তু তাদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া, তারা সবাই ঐ নদী থেকে পানি পান করলো। তারপর তালূত এবং যারা তাঁর সঙ্গে আল্লাহর প্রতি বিশ্বাস করেছিলো, যখন ঐ নদী পার হলেন, তখন যারা তাদের মধ্যে থেকে পানি পান করে ছিলো, তারা বললো, “আজকের দিনে জালূত এবং তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার আমাদের কোনো শক্তি নেই।” যাদের ধারণা ছিলো যে, তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তারা বললো, “কতবার আল্লাহর হুকুমে বিরাট দলের মোকাবেলায় ছোট দল জয়ী হয়েছে।” বস্তুত আল্লাহ ধৈর্য্যশীলদের সঙ্গে আছেন। (২. আল বাক্বারাহ : ২৪৯)
- ব্যাখ্যা
,
হাদিস