(১৬) আর তাদের ক্ষেত্রে যারা আমাকে অবিশ্বাস করে আর আমার বাণী সমূহকে ও পরকালের সাক্ষাতকে মিথ্যা বলে, সুতরাং তাদেরকেই দোযখের শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। (৩০. আর রূম : ১৬)
- ব্যাখ্যা
(১৭) সুতরাং, তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষনা করো, যখন তোমরা সন্ধ্যায় মাগরীব ও এশায় পৌঁছাও এবং যখন তোমরা ভোরে ফজরে পৌঁছাও। (৩০. আর রূম : ১৭)
- ব্যাখ্যা
, হাদিস
(১৮) নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে তাঁর জন্যেই সকল প্রশংসা। আর তোমরা পবিত্রতা ঘোষনা করো বিকাল বেলায় আছরে ও যখন তোমরা দুপুর বেলায় যোহরে পৌঁছাও। (৩০. আর রূম : ১৮)
- ব্যাখ্যা
, হাদিস
(১৯) আল্লাহ মৃত থেকে জীবিতকে বের করে আনেন ও জীবিত থেকে মৃতকে বের করে আনেন। আর ভূমির মৃত্যুর পর তাকে পুনরায় জীবিত করেন। এভাবেই তোমাদেরকে বের করে আনা হবে। (৩০. আর রূম : ১৯)
- ব্যাখ্যা
, হাদিস
(২০) তাঁর নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর যখন তোমরা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়লে। (৩০. আর রূম : ২০)
- ব্যাখ্যা
(২১) তাঁর নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন, যেনো তোমরা তাদের কাছে প্রশান্তি পেতে পারো। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে চিন্তাশীল জাতির জন্যে নিদর্শন রয়েছে। (৩০. আর রূম : ২১)
- ব্যাখ্যা
(২২) তাঁর নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন এই যে, আকাশ ও পৃথিবীর সৃষ্টি আর তোমাদের ভাষা সমূহের ও বর্ণ সমূহের বৈচিত্র। নিশ্চয় এর মধ্যে জ্ঞানীদের জন্যে নিদর্শন রয়েছে। (৩০. আর রূম : ২২)
- ব্যাখ্যা
(২৩) তাঁর নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন এই যে, রাতে ও দিনে তোমাদের ঘুম। আর রাতে ও দিনে তাঁর অনুগ্রহ থেকে তোমাদের অনুসন্ধান করা। নিশ্চয় এর মধ্যে ঐ জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা কুরআনের কথা শুনে। (৩০. আর রূম : ২৩)
- ব্যাখ্যা
(২৪) তাঁর নিদর্শন সমূহের মধ্যে এক নিদর্শন এই যে, তিনি তোমাদেরকে ভয় ও ভরসার জন্যে আকাশের মধ্যে বিদ্যুৎ দেখান। আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন। তারপর তিনি এ পানি দিয়ে ভূমির মৃত্যুর পর তাকে পুনরায় জীবিত করেন। নিশ্চয় এর মধ্যে ঐ জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা কুরআনের জ্ঞান রাখে। (৩০. আর রূম : ২৪)
- ব্যাখ্যা