শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَعۡدَ ٱللَّهِۖ لَا يُخۡلِفُ ٱللَّهُ وَعۡدَهُۥ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٦
(৬) এ আল্লাহর পক্ষ থেকে সত্য অঙ্গীকার। আল্লাহ তাঁর স্বীয় অঙ্গীকার ভঙ্গ করেন না। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। (৩০. আর রূম : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَعۡلَمُونَ ظَٰهِرٗا مِّنَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ عَنِ ٱلۡأٓخِرَةِ هُمۡ غَٰفِلُونَ ٧
(৭) তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক জানে, কিন্তু তারা পরকাল সম্পর্কে অমনোযোগী। (৩০. আর রূম : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَتَفَكَّرُواْ فِيٓ أَنفُسِهِمۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآيِٕ رَبِّهِمۡ لَكَٰفِرُونَ ٨
(৮) তবুও কি তারা তাদের নিজেদের মনের মধ্যে ভেবে দেখে না যে, আল্লাহ নভোমন্ডল, ভূমন্ডল ও এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সবই যথাযথ রূপে ও নির্দিষ্ট সময়ের জন্যে সৃষ্টি করেছেন। নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই তাদের প্রভুর সাথে সাক্ষাৎ সম্পর্কে অবিশ্বাসী। (৩০. আর রূম : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ٩
(৯) তবে কি তারা পৃথিবীর মধ্যে ভ্রমণ করে না, তাহলে তারা দেখতে পেতো যে, পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিলো? তারা এদের চাইতে শক্তিতে প্রবল ছিলো এবং তারা ভূমি চাষ করতো ও তারা এদের চাইতে বেশী আবাদ করতো। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। সুতরাং আল্লাহ এমন ছিলেন না যে, তিনি তাদের প্রতি অন্যায় করবেন। কিন্তু তারা নিজেরাই তাদের নিজেদের প্রতি অন্যায় করেছিলো। (৩০. আর রূম : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُواْ بِهَا يَسۡتَهۡزِءُونَ ١٠
(১০) তারপর যারা মন্দ কাজ করতো, তাদের পরিণামও মন্দ হয়েছিলো, যেহেতু তারা আল্লাহর বাণী সমূহকে মিথ্যা বলতো আর সেগুলো নিয়ে বিদ্রূপ করতো। (৩০. আর রূম : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ١١
(১১) আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন, তারপর তিনি তা পুনরায় সৃষ্টি করবেন। তারপর তোমরা তাঁর দিকেই ফিরে আসবে। (৩০. আর রূম : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبۡلِسُ ٱلۡمُجۡرِمُونَ ١٢
(১২) যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন অপরাধীরা হতাশ হয়ে যাবে। (৩০. আর রূম : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَمۡ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمۡ شُفَعَٰٓؤُاْ وَكَانُواْ بِشُرَكَآئِهِمۡ كَٰفِرِينَ ١٣
(১৩) তাদের অংশীদের মধ্যে থেকে তাদের জন্যে কোনো সুপারিশকারী থাকবে না। আর তারা নিজেরাও তাদের অংশীদের সম্পর্কে অস্বীকারকারী হবে। (৩০. আর রূম : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَتَفَرَّقُونَ ١٤
(১৪) যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন তারা মানুষ ও জ্বিন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। (৩০. আর রূম : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَهُمۡ فِي رَوۡضَةٖ يُحۡبَرُونَ ١٥
(১৫) তারপর তাদের ক্ষেত্রে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছে ও সৎকাজ করেছে, সুতরাং তারা বেহেশতের মধ্যে আনন্দ করবে। (৩০. আর রূম : ১৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা