শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَهۡوٞ وَلَعِبٞۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ لَهِيَ ٱلۡحَيَوَانُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ٦٤
(৬৪) এই পার্থিব জীবন ক্রীড়া ও কৌতুক ব্যতীত অন্য কিছুই নয়। নিশ্চয় পরকালের ঘরই প্রকৃত জীবন; যদি তারা এই বিষয়গুলো জানতো। (২৯. আল আনকাবুত : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِذَا رَكِبُواْ فِي ٱلۡفُلۡكِ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمۡ إِلَى ٱلۡبَرِّ إِذَا هُمۡ يُشۡرِكُونَ ٦٥
(৬৫) তারা যখন জাহাজের মধ্যে আরোহণ করে ও কোনো বিপদে পড়ে, তখন তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে। তারপর আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করে স্থলে নিয়ে আসেন, তখনই তারা আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে। (২৯. আল আনকাবুত : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡ وَلِيَتَمَتَّعُواْۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ ٦٦
(৬৬) যেনো তারা ঐ অনুগ্রহ সম্পর্কে অস্বীকার করে, যা আমি তাদেরকে দান করেছিলাম এবং তারা ভোগবিলাসে ডুবে থাকে। সুতরাং শীঘ্রই তারা সত্য বিষয় জানতে পারবে। (২৯. আল আনকাবুত : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا حَرَمًا ءَامِنٗا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنۡ حَوۡلِهِمۡۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَةِ ٱللَّهِ يَكۡفُرُونَ ٦٧
(৬৭) তবে কি তারা দেখে না যে, আমি পবিত্র স্থান মক্কাকে নিরাপদ বানিয়েছি। অথচ এই মক্কার চারদিকে যেসকল মানুষ আছে, তাদের উপর আক্রমণ করা হয়। তবে কি তারা মিথ্যার উপরেই বিশ্বাস করবে এবং আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে? (২৯. আল আনকাবুত : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ ٦٨
(৬৮) তার চাইতে কে বেশী অন্যায়কারী, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা রচনা করে অথবা সত্য কুরআনকে অস্বীকার করে, যখন সত্য কুরআন তার কাছে আসে? সুতরাং তার কি এই বিষটি স্মরণ রাখা উচিত নয় যে, দোযখই হবে অবিশ্বাসীদের ঠিকানা। (২৯. আল আনকাবুত : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهۡدِيَنَّهُمۡ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلۡمُحۡسِنِينَ ٦٩
(৬৯) যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করবো। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গেই আছেন। (২৯. আল আনকাবুত : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

৩০) الروم - আর রূম (রোমান জাতি)
আয়াতঃ ৬০
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

الٓمٓ ١
(১) আলিফ, লাম, মীম। (৩০. আর রূম : ১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

غُلِبَتِ ٱلرُّومُ ٢
(২) রোম জাতি পরাজিত হয়েছে (৩০. আর রূম : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فِيٓ أَدۡنَى ٱلۡأَرۡضِ وَهُم مِّنۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُونَ ٣
(৩) নিকটবর্তী দেশের মধ্যে। তাদের এ পরাজয়ের পরে শীঘ্রই তারা বিজয়ী হবে (৩০. আর রূম : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فِي بِضۡعِ سِنِينَۗ لِلَّهِ ٱلۡأَمۡرُ مِن قَبۡلُ وَمِنۢ بَعۡدُۚ وَيَوۡمَئِذٖ يَفۡرَحُ ٱلۡمُؤۡمِنُونَ ٤
(৪) কয়েক বছরের মধ্যেই। এই ঘটনার আগে ও পরে সকল কাজ বাস্তবায়ন আল্লাহর হাতেই রয়েছে। আর সেই দিন বিশ্বাসীগণ আনন্দিত হবে। (৩০. আর রূম : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بِنَصۡرِ ٱللَّهِۚ يَنصُرُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٥
(৫) আল্লাহর সাহায্যের দ্বারা রোম জাতি বিজয়ী হবে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন। তিনি পরাক্রমশালী, অতি দয়ালু। (৩০. আর রূম : ৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা