শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَأَنجَيۡنَٰهُ وَأَصۡحَٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلۡنَٰهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ ١٥
(১৫) তারপর আমি নূহকে ও নৌকার আরোহীদেরকে উদ্ধার করেছিলাম আর এই নৌকাকে বিশ্ববাসীর জন্যে একটি নিদর্শন করেছিলাম। (২৯. আল আনকাবুত : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِبۡرَٰهِيمَ إِذۡ قَالَ لِقَوۡمِهِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُۖ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ١٦
(১৬) আপনি ইব্রাহীমকে স্মরণ করুন। যখন তিনি তাঁর জাতিকে বললেন, “তোমরা আল্লাহর উপাসনা করো ও তাঁকে ভয় করো। এটাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা জানতে! (২৯. আল আনকাবুত : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا وَتَخۡلُقُونَ إِفۡكًاۚ إِنَّ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ لَكُمۡ رِزۡقٗا فَٱبۡتَغُواْ عِندَ ٱللَّهِ ٱلرِّزۡقَ وَٱعۡبُدُوهُ وَٱشۡكُرُواْ لَهُۥٓۖ إِلَيۡهِ تُرۡجَعُونَ ١٧
(১৭) তোমরা আল্লাহকে বাদ দিয়ে কেবল মাত্র প্রতিমাদের পূজা করছো ও তোমরা মিথ্যা উদ্ভাবন করছো। নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে পূজা করছো, তারা তোমাদেরকে জীবিকা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না। সুতরাং তোমরা আল্লাহর কাছে জীবিকা অনুসন্ধান করো ও তোমরা তাঁর উপাসনা করো ও তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। বস্তুত তাঁর কাছেই তোমরা ফিরে যাবে।” (২৯. আল আনকাবুত : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِن تُكَذِّبُواْ فَقَدۡ كَذَّبَ أُمَمٞ مِّن قَبۡلِكُمۡۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ١٨
(১৮) তোমরা যদি রসূলকে মিথ্যাবাদী বলো, তবে তোমাদের পূর্ববর্তী জাতিগুলোও মিথ্যাবাদী বলেছে। স্পষ্টভাবে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া রসূলের উপরে অন্য কোনো দায়িত্ব নেই। (২৯. আল আনকাবুত : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَرَوۡاْ كَيۡفَ يُبۡدِئُ ٱللَّهُ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥٓۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ١٩
(১৯) তবে কি তারা দেখে না যে, আল্লাহ কিভাবে সৃষ্টি কর্ম শুরু করেছেন, তারপর তা পুনরায় সৃষ্টি করবেন? নিশ্চয় সৃষ্টি করার বিষয়টি আল্লাহর কাছে সহজ। (২৯. আল আনকাবুত : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ بَدَأَ ٱلۡخَلۡقَۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشۡأَةَ ٱلۡأٓخِرَةَۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ٢٠
(২০) আপনি বলুন, “তোমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করো, তারপর তোমরা দেখো, আল্লাহ কিভাবে সৃষ্টি শুরু করেছিলেন। তারপর আল্লাহ ঐ সৃষ্টিকে আরেকবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান।” (২৯. আল আনকাবুত : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرۡحَمُ مَن يَشَآءُۖ وَإِلَيۡهِ تُقۡلَبُونَ ٢١
(২১) আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দেন এবং যার প্রতি ইচ্ছা দয়া করেন। বস্তুত তাঁর দিকেই তোমরা ফিরে আসবে। (২৯. আল আনকাবুত : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ ٢٢
(২২) তোমরা নভোমন্ড ও ভূমন্ডলের মধ্যে আল্লাহর শাস্তিকে এড়িয়ে যেতে পারবে না। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। (২৯. আল আনকাবুত : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُوْلَٰٓئِكَ يَئِسُواْ مِن رَّحۡمَتِي وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ٢٣
(২৩) যারা আল্লাহর বাণীর প্রতি ও আল্লাহর সাক্ষাতকে অস্বীকার করে, এরাই আল্লাহর দয়া থেকে নিরাশ হয়েছে আর এদের জন্যেই বেদনাদায়ক শাস্তি রয়েছে। (২৯. আল আনকাবুত : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা