শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَنُمَكِّنَ لَهُمۡ فِي ٱلۡأَرۡضِ وَنُرِيَ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا مِنۡهُم مَّا كَانُواْ يَحۡذَرُونَ ٦
(৬) আর আমি ইচ্ছা করলাম যে, দূর্বল দলকে দেশের মধ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। আর ফিরআউন, হামান ও তাদের সেনাবাহিনীকে আমি ঐ পরাজয়কে দেখিয়ে দেই, যে পরাজয় তারা দূর্বল দলের পক্ষ থেকে আশঙ্কা করছিলো। (২৮. আল ক্বাসাস : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ أُمِّ مُوسَىٰٓ أَنۡ أَرۡضِعِيهِۖ فَإِذَا خِفۡتِ عَلَيۡهِ فَأَلۡقِيهِ فِي ٱلۡيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحۡزَنِيٓۖ إِنَّا رَآدُّوهُ إِلَيۡكِ وَجَاعِلُوهُ مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٧
(৭) আমি মূসার মায়ের কাছে আদেশ পাঠালাম যে, “তুমি মূসাকে দুধ পান করাতে থাকো। তারপর যখন তাঁর সম্পর্কে বিপদের আশঙ্কা করো, তখন তাঁকে নদীতে ফেলে দিও। তুমি ভয় করো না ও তুমি দুঃখ করো না। নিশ্চয় আমি তাঁকে তোমার কাছে ফিরিয়ে দিবো ও তাঁকে রসূল বানাবো।” (২৮. আল ক্বাসাস : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱلۡتَقَطَهُۥٓ ءَالُ فِرۡعَوۡنَ لِيَكُونَ لَهُمۡ عَدُوّٗا وَحَزَنًاۗ إِنَّ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَجُنُودَهُمَا كَانُواْ خَٰطِـِٔينَ ٨
(৮) তারপর ফিরআউনের পরিবার মূসাকে তুলে নিলো, যেনো মূসা তাদের জন্যে শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয় ফিরআউন, হামান, ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিলো। (২৮. আল ক্বাসাস : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَتِ ٱمۡرَأَتُ فِرۡعَوۡنَ قُرَّتُ عَيۡنٖ لِّي وَلَكَۖ لَا تَقۡتُلُوهُ عَسَىٰٓ أَن يَنفَعَنَآ أَوۡ نَتَّخِذَهُۥ وَلَدٗا وَهُمۡ لَا يَشۡعُرُونَ ٩
(৯) ফিরআউনের স্ত্রী ফিরআউনকে বললো, “এ শিশু আমার ও তোমার চোখের জন্যে শান্তিদায়ক। তুমি তাঁকে হত্যা করো না। হয়তো এমন হতে পারে যে, সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাঁকে পুত্ররূপে গ্রহণ করবো।” বস্তুত তারা প্রকৃত পরিণাম সম্পর্কে কিছুই বুঝতে পারলো না। (২৮. আল ক্বাসাস : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَصۡبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًاۖ إِن كَادَتۡ لَتُبۡدِي بِهِۦ لَوۡلَآ أَن رَّبَطۡنَا عَلَىٰ قَلۡبِهَا لِتَكُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ١٠
(১০) মূসার মায়ের অন্তর অস্থির হয়ে পড়লো। নিশ্চয় সে মূসা সম্পর্কে সত্য প্রকাশ করেই দিতো, যদি না আমি তার হৃদয়ের উপরে দৃঢ়তা দিতাম, যেনো সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাসী হয়। (২৮. আল ক্বাসাস : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَتۡ لِأُخۡتِهِۦ قُصِّيهِۖ فَبَصُرَتۡ بِهِۦ عَن جُنُبٖ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ١١
(১১) মূসার মা মূসার বোনকে বললো, “তাঁর পিছনে যাও।” কাজেই মূসার বোন মূসার প্রতি দূর থেকে লক্ষ্য রেখেছিলো আর ফিরআউনের দল বিষয়টি বুঝতেও পারেনি। (২৮. আল ক্বাসাস : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَحَرَّمۡنَا عَلَيۡهِ ٱلۡمَرَاضِعَ مِن قَبۡلُ فَقَالَتۡ هَلۡ أَدُلُّكُمۡ عَلَىٰٓ أَهۡلِ بَيۡتٖ يَكۡفُلُونَهُۥ لَكُمۡ وَهُمۡ لَهُۥ نَٰصِحُونَ ١٢
(১২) আগে থেকেই আমি ধাত্রীদেরকে মূসার কাছ থেকে বিরত রেখেছিলাম। তখন মূসার বোন বললো, “আমি কি আপনাদেরকে এমন এক ঘরের বাসিন্দাদের সম্পর্কে বলে দিবো, যারা আপনাদের জন্যে মূসাকে লালন-পালন করবে ও তারা তাঁর মঙ্গলকামী হবে?” (২৮. আল ক্বাসাস : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَرَدَدۡنَٰهُ إِلَىٰٓ أُمِّهِۦ كَيۡ تَقَرَّ عَيۡنُهَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ١٣
(১৩) তারপর আমি মূসাকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেনো তার চোখ জুড়িয়ে যায় ও যেনো সে দুঃখ না করে ও যেনো সে জানতে পারে যে, আল্লাহর অঙ্গীকার সত্য। কিন্তু মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানে না। (২৮. আল ক্বাসাস : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা