শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِنَّهُۥ لَهُدٗى وَرَحۡمَةٞ لِّلۡمُؤۡمِنِينَ ٧٧
(৭৭) নিশ্চয় এ কুরআন বিশ্বাসীদের জন্যে পথ-নির্দেশ ও দয়া স্বরূপ। (২৭. আন নমল : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ ٧٨
(৭৮) নিশ্চয় আপনার প্রভু তাঁর নিজ শাসন ক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে মীমাংসা করে দিবেন। তিনি পরাক্রমশালী, সুবিজ্ঞ। (২৭. আন নমল : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِۖ إِنَّكَ عَلَى ٱلۡحَقِّ ٱلۡمُبِينِ ٧٩
(৭৯) সুতরাং আপনি আল্লাহর উপরে ভরসা করুন। নিশ্চয় আপনি স্পষ্ট সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন। (২৭. আন নমল : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ ٨٠
(৮০) নিশ্চয় আপনি মৃতদেরকে ও বধিদেরকে কুরআনের আহবান শুনাতে পারবেন না, যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। (২৭. আন নমল : ৮০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَمَآ أَنتَ بِهَٰدِي ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ ٨١
(৮১) আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে মুক্ত করে সঠিক পথে আনতে পারবেন না। যারা আমার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস করে, তাদেরকে ব্যতীত আপনি অন্য কাউকে কুরআন শুনাতে পারবেন না। অতএব, বিশ্বাসীরাই আনুগত্য স্বীকারকারী। (২৭. আন নমল : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَإِذَا وَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِمۡ أَخۡرَجۡنَا لَهُمۡ دَآبَّةٗ مِّنَ ٱلۡأَرۡضِ تُكَلِّمُهُمۡ أَنَّ ٱلنَّاسَ كَانُواْ بِـَٔايَٰتِنَا لَا يُوقِنُونَ ٨٢
(৮২) যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব বের করে আনবো। ঐ জীবটি তাদের সঙ্গে কথা বলবে। এ কারণে যে, মানুষ আমার নিদর্শন সমূহের প্রতি বিশ্বাস করতো না। (২৭. আন নমল : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ نَحۡشُرُ مِن كُلِّ أُمَّةٖ فَوۡجٗا مِّمَّن يُكَذِّبُ بِـَٔايَٰتِنَا فَهُمۡ يُوزَعُونَ ٨٣
(৮৩) সেই দিন আমি এমন প্রত্যেক জাতির মধ্যে থেকে একেক দলকে একত্রিত করবো, যারা আমার নিদর্শন সমূহের প্রতি মিথ্যা বলতো। তারপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে। (২৭. আন নমল : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حَتَّىٰٓ إِذَا جَآءُو قَالَ أَكَذَّبۡتُم بِـَٔايَٰتِي وَلَمۡ تُحِيطُواْ بِهَا عِلۡمًا أَمَّاذَا كُنتُمۡ تَعۡمَلُونَ ٨٤
(৮৪) অবশেষে যখন ঐ সকল দল সমূহ উপস্থিত হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, “তোমরা কি আমার নিদর্শন সমূহের প্রতি মিথ্যা বলেছিলে? অথচ এগুলো সম্পর্কে তোমরা কোনো জ্ঞান আয়ত্ত্ব করতে পারোনি। অথবা তোমরা অন্য আর কী অপরাধ করেছিলে?” (২৭. আন নমল : ৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَقَعَ ٱلۡقَوۡلُ عَلَيۡهِم بِمَا ظَلَمُواْ فَهُمۡ لَا يَنطِقُونَ ٨٥
(৮৫) সেই দিন তাদের উপরে শাস্তির প্রতিশ্রুতিটি বাস্তবায়িত হবে, যেহেতু তারা অন্যায় করেছিলো। তখন তারা কোনো কিছু বলতে পারবে না। (২৭. আন নমল : ৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا ٱلَّيۡلَ لِيَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٨٦
(৮৬) তারা কি দেখে না যে, আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্যে ও দিনকে করেছি দৃশ্যমান। নিশ্চয় এর মধ্যে ঐসব জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। (২৭. আন নমল : ৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَفَزِعَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۚ وَكُلٌّ أَتَوۡهُ دَٰخِرِينَ ٨٧
(৮৭) যেদিন সিঙ্গার মধ্যে ফুঁ দেওয়া হবে, তখন যে কেউ নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে আছে, তারা সবাই ভীত হয়ে পড়বে, তবে সে ব্যতীত যার প্রতি আল্লাহ ইচ্ছা করবেন। সবাই তাঁর কাছে বিনীত অবস্থায় আসবে। (২৭. আন নমল : ৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَرَى ٱلۡجِبَالَ تَحۡسَبُهَا جَامِدَةٗ وَهِيَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِۚ صُنۡعَ ٱللَّهِ ٱلَّذِيٓ أَتۡقَنَ كُلَّ شَيۡءٍۚ إِنَّهُۥ خَبِيرُۢ بِمَا تَفۡعَلُونَ ٨٨
(৮৮) আপনি পাহাড়কে দেখে অচল মনে করেন, অথচ সেই দিন এগুলো মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর সৃষ্টি কৌশল, যিনি সব কিছুকে সুনিপুণভাবে সৃষ্টি করেছেন। তোমরা যা কিছু করো, নিশ্চয় তিনি ঐ সম্পর্কে পূর্ণ অবগত আছেন। (২৭. আন নমল : ৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা