শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَمَّن يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَمَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۗ أَءِلَٰهٞ مَّعَ ٱللَّهِۚ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٦٤
(৬৪) অথবা কে প্রথমবার সৃষ্টি করেন, তারপর তাকে পুনরায় সৃষ্টি করবেন ও কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করেন? সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য আছে কি? আপনি বলুন, “তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমাদের প্রমাণ নিয়ে এসো।” (২৭. আন নমল : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ وَمَا يَشۡعُرُونَ أَيَّانَ يُبۡعَثُونَ ٦٥
(৬৫) আপনি বলুন, “আল্লাহ ব্যতীত নভোমন্ডল ও ভূমন্ডলের মধ্যে কেউ অদৃশ্যের সংবাদ জানে না। আর তারা জানে না যে, তারা কখন পুনরায় জীবিত হবে।” (২৭. আন নমল : ৬৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

بَلِ ٱدَّٰرَكَ عِلۡمُهُمۡ فِي ٱلۡأٓخِرَةِۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّنۡهَاۖ بَلۡ هُم مِّنۡهَا عَمُونَ ٦٦
(৬৬) বরং পরকাল সম্পর্কে তাদের জ্ঞান শেষ হয়ে গেছে। বরং তারা এ সম্পর্কে সন্দেহের মধ্যে রয়েছে। বরং তারা এ সম্পর্কে অন্ধ। (২৭. আন নমল : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَءِذَا كُنَّا تُرَٰبٗا وَءَابَآؤُنَآ أَئِنَّا لَمُخۡرَجُونَ ٦٧
(৬৭) যারা আল্লাহকে অবিশ্বাস করে, তারা বলে, “কী! আমরা এবং আমাদের পিতৃ-পুরুষরা যখন মাটি হয়ে যাবো, তখনো কি আমাদেরকে পুনরায় জীবিত করা হবে? (২৭. আন নমল : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَقَدۡ وُعِدۡنَا هَٰذَا نَحۡنُ وَءَابَآؤُنَا مِن قَبۡلُ إِنۡ هَٰذَآ إِلَّآ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ٦٨
(৬৮) অবশ্যই আমরা ও আমাদের পিতৃ-পুরুষরা ইতিপূর্বে এই অঙ্গীকার প্রাপ্ত হয়েছি। এ কুরআন পূর্ববর্তীদের উপকথা ব্যতীত অন্য কিছুই নয়।” (২৭. আন নমল : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُجۡرِمِينَ ٦٩
(৬৯) আপনি বলুন, “তোমরা পৃথিবীর মধ্যে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়েছে।” (২৭. আন নমল : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَحۡزَنۡ عَلَيۡهِمۡ وَلَا تَكُن فِي ضَيۡقٖ مِّمَّا يَمۡكُرُونَ ٧٠
(৭০) তাদের কারণে আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করে সেই জন্যে আপনি মনঃক্ষুন্ন হবেন না। (২৭. আন নমল : ৭০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٧١
(৭১) তারা বলে, “তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই শাস্তির অঙ্গীকার কখন পূর্ণ হবে?” (২৭. আন নমল : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ رَدِفَ لَكُم بَعۡضُ ٱلَّذِي تَسۡتَعۡجِلُونَ ٧٢
(৭২) আপনি বলুন, “হতে পারে যে শাস্তি তোমরা দ্রুত কামনা করছো, তার কতকটা তোমাদের খুব কাছেই এসে গেছে।” (২৭. আন নমল : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ ٧٣
(৭৩) নিশ্চয় আপনার প্রভু মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। (২৭. আন নমল : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَيَعۡلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمۡ وَمَا يُعۡلِنُونَ ٧٤
(৭৪) নিশ্চয় আপনার প্রভু তা জানেন, যা তাদের অন্তর গোপন করে ও যা তারা প্রকাশ করে। (২৭. আন নমল : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا مِنۡ غَآئِبَةٖ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ إِلَّا فِي كِتَٰبٖ مُّبِينٍ ٧٥
(৭৫) আকাশে ও পৃথিবীর মধ্যে এমন কোনো গোপন বিষয় নেই, যা সুস্পষ্ট গ্রন্থের মধ্যে নেই। (২৭. আন নমল : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰذَا ٱلۡقُرۡءَانَ يَقُصُّ عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَكۡثَرَ ٱلَّذِي هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَ ٧٦
(৭৬) নিশ্চয় এই কুরআন ইসরাঈলের সন্তানদের কাছে তার অধিকাংশ বিষয় বর্ণনা করে, যেসব বিষয়ে তারা মতভেদ করে। (২৭. আন নমল : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা