শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَمَّا جَآءَ سُلَيۡمَٰنَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٖ فَمَآ ءَاتَىٰنِۦَ ٱللَّهُ خَيۡرٞ مِّمَّآ ءَاتَىٰكُمۚ بَلۡ أَنتُم بِهَدِيَّتِكُمۡ تَفۡرَحُونَ ٣٦
(৩৬) তারপর যখন দূত সুলায়মানের কাছে এলো, তখন সুলায়মান বললেন, “তোমরা কি আমাকে সম্পদ দ্বারা সাহায্য করতে চাও? তাহলে তোমরা জেনে রেখো যে, তোমাদের সম্পদের চেয়ে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন তা উত্তম। বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে সুখে থাকো। (২৭. আন নমল : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ ٣٧
(৩৭) তোমরা তাদের কাছে ফিরে যাও। সুতরাং অবশ্যই আমরা তাদের কাছে এমন সৈন্যবাহিনী নিয়ে আসবো, যে সৈন্যবাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপমানিত করে সেখান থেকে বের করে দিবো আর তারা অপদস্থ হবেই।” (২৭. আন নমল : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ يَٰٓأَيُّهَا ٱلۡمَلَؤُاْ أَيُّكُمۡ يَأۡتِينِي بِعَرۡشِهَا قَبۡلَ أَن يَأۡتُونِي مُسۡلِمِينَ ٣٨
(৩৮) সুলায়মান বললেন, “হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বেই তোমাদের মধ্যে কে আমার কাছে বিলকীসের সিংহাসন নিয়ে আসবে?” (২৭. আন নমল : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ عِفۡرِيتٞ مِّنَ ٱلۡجِنِّ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن تَقُومَ مِن مَّقَامِكَۖ وَإِنِّي عَلَيۡهِ لَقَوِيٌّ أَمِينٞ ٣٩
(৩৯) জ্বিনদের মধ্যে থেকে এক শক্তিশালী জ্বিন বললো, “আপনি আপনার স্থান থেকে উঠবার পূর্বেই, আমি বিলকীসের সিংহাসন আপনার কাছে এনে দিবো। নিশ্চয় আমি এ ব্যাপারে শক্তিশালী, বিশ্বস্ত।” (২৭. আন নমল : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ٱلَّذِي عِندَهُۥ عِلۡمٞ مِّنَ ٱلۡكِتَٰبِ أَنَا۠ ءَاتِيكَ بِهِۦ قَبۡلَ أَن يَرۡتَدَّ إِلَيۡكَ طَرۡفُكَۚ فَلَمَّا رَءَاهُ مُسۡتَقِرًّا عِندَهُۥ قَالَ هَٰذَا مِن فَضۡلِ رَبِّي لِيَبۡلُوَنِيٓ ءَأَشۡكُرُ أَمۡ أَكۡفُرُۖ وَمَن شَكَرَ فَإِنَّمَا يَشۡكُرُ لِنَفۡسِهِۦۖ وَمَن كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيّٞ كَرِيمٞ ٤٠
(৪০) যে ব্যক্তির কাছে ধর্ম গ্রন্থের জ্ঞান ছিলো, ঐ ব্যক্তি বললো, “আপনার চোখের পলক ফেলার আগেই, আমি বিলকীসের সিংহাসন আপনার কাছে এনে দিবো।” তারপর সুলায়মান যখন সিংহাসনকে তাঁর পাশে দেখতে পেলেন, তখন তিনি বললেন, “এ আমার প্রভুর অনুগ্রহ, যেনো তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি, না কি আমি অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, নিশ্চয় সে কেবল মাত্র তার নিজের উপকারের জন্যেই কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে কেউ অকৃতজ্ঞতা প্রকাশ করে, তবে সে জেনে রাখুক যে, নিশ্চয় আমার প্রভু অভাব মুক্ত, সম্মানিত।” (২৭. আন নমল : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ نَكِّرُواْ لَهَا عَرۡشَهَا نَنظُرۡ أَتَهۡتَدِيٓ أَمۡ تَكُونُ مِنَ ٱلَّذِينَ لَا يَهۡتَدُونَ ٤١
(৪১) সুলায়মান বললেন, “বিলকীসের সিংহাসনের আকৃতি পরিবর্তন করে দাও, আমরা দেখতে চাই যে, সে তা চিনার জন্যে পথের দিশা পায়, না কি সে ঐ দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, যারা পথের দিশা পায় না?” (২৭. আন নমল : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا جَآءَتۡ قِيلَ أَهَٰكَذَا عَرۡشُكِۖ قَالَتۡ كَأَنَّهُۥ هُوَۚ وَأُوتِينَا ٱلۡعِلۡمَ مِن قَبۡلِهَا وَكُنَّا مُسۡلِمِينَ ٤٢
(৪২) তারপর যখন বিলকীস এলো, তখন তাকে বলা হলো, “তোমার সিংহাসন কি এ রূপ?” বিলকীস বললো, “মনে হয় এটা সেটাই। আমাদেরকে ইতিপূর্বেই সত্যের জ্ঞান দেওয়া হয়েছে আর আমরা মুসলিম হয়ে গেছি।” (২৭. আন নমল : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ ٤٣
(৪৩) আল্লাহকে বাদ দিয়ে যে শয়তানের উপাসনা বিলকীস করতো, ঐ শয়তান বিলকীসকে বিশ্বাস স্থাপন করতে বাধা দিয়েছিলো। নিশ্চয় বিলকীস ইতিপূর্বে অবিশ্বাসী জাতির অন্তর্ভুক্ত ছিলো। (২৭. আন নমল : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قِيلَ لَهَا ٱدۡخُلِي ٱلصَّرۡحَۖ فَلَمَّا رَأَتۡهُ حَسِبَتۡهُ لُجَّةٗ وَكَشَفَتۡ عَن سَاقَيۡهَاۚ قَالَ إِنَّهُۥ صَرۡحٞ مُّمَرَّدٞ مِّن قَوَارِيرَۗ قَالَتۡ رَبِّ إِنِّي ظَلَمۡتُ نَفۡسِي وَأَسۡلَمۡتُ مَعَ سُلَيۡمَٰنَ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٤
(৪৪) বিলকীসকে বলা হলো, “তুমি এই প্রাসাদে প্রবেশ করো।” তারপর যখন সে স্বচ্ছ কাচের মেঝে দেখলো, সে এটিকে মনে করলো যে, এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেললো। সুলায়মান বললেন, “নিশ্চয় এই মেঝে স্বচ্ছ কাচ দিয়ে নির্মিত প্রাসাদ।” বিলকীস বললো, “হে আমার প্রভু, নিশ্চয় আমি আমার নিজের প্রতি অন্যায় করেছি। আমি সুলায়মানের সাথে বিশ্বজগতের প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি।” (২৭. আন নমল : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা