শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ١٤
(১৪) তারা অন্যায় ও অহঙ্কার করে নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করলো, অথচ তাদের অন্তর তা মেনে নিয়েছিলো। অতএব আপনি দেখুন, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিলো? (২৭. আন নমল : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ عِلۡمٗاۖ وَقَالَا ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٖ مِّنۡ عِبَادِهِ ٱلۡمُؤۡمِنِينَ ١٥
(১৫) অবশ্যই আমি দাউদ ও সুলায়মানকে জ্ঞান দান করেছিলাম। তাঁরা উভয়ে বলেছিলেন, “সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি আমাদেরকে তাঁর অনেক বিশ্বাসী বান্দার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।” (২৭. আন নমল : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَوَرِثَ سُلَيۡمَٰنُ دَاوُۥدَۖ وَقَالَ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمۡنَا مَنطِقَ ٱلطَّيۡرِ وَأُوتِينَا مِن كُلِّ شَيۡءٍۖ إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَضۡلُ ٱلۡمُبِينُ ١٦
(১৬) সুলায়মান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সুলায়মান বলেছিলেন, “ওহে জনগণ, আমাদেরকে উড়ন্ত পাখীদের ভাষা শিক্ষা দেয়া হয়েছে আর আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব।” (২৭. আন নমল : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ ١٧
(১৭) সুলায়মানের সামনে তার সেনাবাহিনী জ্বিন, মানুষ ও পাখীদেরকে সমবেত করা হয়েছিলো। তারপর তাদেরকে বিভিন্ন সারিতে বিভক্ত করা হলো। (২৭. আন নমল : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ١٨
(১৮) অবশেষে যখন তারা পিপীলিকার উপত্যকার নিকট পৌঁছালো, তখন এক পিপীলিকা বললো, “হে পিপীলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। নয়তো সুলায়মান ও তাঁর বাহিনী না বুঝে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে।” (২৭. আন নমল : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَبَسَّمَ ضَاحِكٗا مِّن قَوۡلِهَا وَقَالَ رَبِّ أَوۡزِعۡنِيٓ أَنۡ أَشۡكُرَ نِعۡمَتَكَ ٱلَّتِيٓ أَنۡعَمۡتَ عَلَيَّ وَعَلَىٰ وَٰلِدَيَّ وَأَنۡ أَعۡمَلَ صَٰلِحٗا تَرۡضَىٰهُ وَأَدۡخِلۡنِي بِرَحۡمَتِكَ فِي عِبَادِكَ ٱلصَّٰلِحِينَ ١٩
(১৯) সুতরাং ঐ পিপীলিকার কথা শুনে সুলায়মান মৃদ্যু হাসলেন ও বললেন, “হে আমার প্রভু, তুমি আমাকে অনুমতি দাও, যেনো আমি তোমার সেই অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমার ও আমার পিতা-মাতার উপরে দান করেছো। আমি যেনো ঐ সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ করো। তুমি আমাকে তোমার নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো।” (২৭. আন নমল : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَفَقَّدَ ٱلطَّيۡرَ فَقَالَ مَالِيَ لَآ أَرَى ٱلۡهُدۡهُدَ أَمۡ كَانَ مِنَ ٱلۡغَآئِبِينَ ٢٠
(২০) সুলায়মান পাখীদেরকে পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন যে, “আমার কি হলো যে, আমি হুদহুদকে দেখছি না? না কি সে অনুপস্থিত? (২৭. আন নমল : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَأُعَذِّبَنَّهُۥ عَذَابٗا شَدِيدًا أَوۡ لَأَاْذۡبَحَنَّهُۥٓ أَوۡ لَيَأۡتِيَنِّي بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ٢١
(২১) অবশ্যই আমি তাকে কঠোর শাস্তি দিবো অথবা আমি তাকে জবাই করবো অথবা তাকে আমার কাছে সুস্পষ্ট অজুহাত নিয়ে আসতে হবে।” (২৭. আন নমল : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَمَكَثَ غَيۡرَ بَعِيدٖ فَقَالَ أَحَطتُ بِمَا لَمۡ تُحِطۡ بِهِۦ وَجِئۡتُكَ مِن سَبَإِۭ بِنَبَإٖ يَقِينٍ ٢٢
(২২) তারপর সুলায়মান কিছুক্ষণ অপেক্ষা করলেন, তখন হুদহুদ এসে বললো, “আপনি যে সম্পর্কে অবগত নন, আমি ঐ সম্পর্কে অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা দেশ থেকে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। (২৭. আন নমল : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা