শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


مَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يُمَتَّعُونَ ٢٠٧
(২০৭) তখন তাদের জন্যে ঐ সম্পদ কোনো কাজে আসবে কি, যে সম্পদ তারা ভোগ-বিলাসের জন্যে উপভোগ করছিলো? (২৬. আশ শোআরা : ২০৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَهۡلَكۡنَا مِن قَرۡيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ ٢٠٨
(২০৮) আমি কোনো জনপদ ধ্বংস করিনি, তবে এ ব্যতীত যে, ঐ জনপদের জন্যে এমন সতর্ককারী ছিলো, (২৬. আশ শোআরা : ২০৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ذِكۡرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ ٢٠٩
(২০৯) যারা সৎ উপদেশ দান করতেন। বস্তুত আমি মানুষের প্রতি অন্যায়কারী নই। (২৬. আশ শোআরা : ২০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا تَنَزَّلَتۡ بِهِ ٱلشَّيَٰطِينُ ٢١٠
(২১০) আর এ কুরআন শয়তানরা অবতীর্ণ করেনি। (২৬. আশ শোআরা : ২১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَنۢبَغِي لَهُمۡ وَمَا يَسۡتَطِيعُونَ ٢١١
(২১১) আর এ কাজ করা শয়তানদের জন্যে শোভা পায় না। আর শয়তানরা এ কাজের সামর্থ্যও রাখে না। (২৬. আশ শোআরা : ২১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُمۡ عَنِ ٱلسَّمۡعِ لَمَعۡزُولُونَ ٢١٢
(২১২) নিশ্চয় শয়তানদেরকে কুরআন শ্রবণ করা থেকে দূরে রাখা হয়েছে। (২৬. আশ শোআরা : ২১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَا تَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلۡمُعَذَّبِينَ ٢١٣
(২১৩) অতএব, আপনি আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে আহবান করবেন না। তাহলে আপনি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। (২৬. আশ শোআরা : ২১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنذِرۡ عَشِيرَتَكَ ٱلۡأَقۡرَبِينَ ٢١٤
(২১৪) আর আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। (২৬. আশ শোআরা : ২১৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢١٥
(২১৫) বিশ্বাসীদের মধ্যে থেকে যারা আপনাকে অনুসরণ করে, আপনি তাদের প্রতি সদয় হোন। (২৬. আশ শোআরা : ২১৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَإِنۡ عَصَوۡكَ فَقُلۡ إِنِّي بَرِيٓءٞ مِّمَّا تَعۡمَلُونَ ٢١٦
(২১৬) কিন্তু যদি তারা আপনার অবাধ্য হয়, তবে আপনি বলে দিন, “তোমরা যা করো, নিশ্চয় আমি তা থেকে দায়মুক্ত।” (২৬. আশ শোআরা : ২১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَوَكَّلۡ عَلَى ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ ٢١٧
(২১৭) আর আপনি পরাক্রমশালী, অতি দয়ালু আল্লাহর উপরে ভরসা করুন, (২৬. আশ শোআরা : ২১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي يَرَىٰكَ حِينَ تَقُومُ ٢١٨
(২১৮) যিনি আপনাকে দেখেন, যখন আপনি নামাযে দাড়িয়ে যান (২৬. আশ শোআরা : ২১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَقَلُّبَكَ فِي ٱلسَّٰجِدِينَ ٢١٩
(২১৯) আর সেজদাকারীদের সঙ্গে আপনার উঠাবসার সময় আপনাকে দেখেন। (২৬. আশ শোআরা : ২১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٢٢٠
(২২০) নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (২৬. আশ শোআরা : ২২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

هَلۡ أُنَبِّئُكُمۡ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ ٢٢١
(২২১) আমি কি আপনাকে জানাবো, কার উপরে শয়তানরা অবতরণ করে? (২৬. আশ শোআরা : ২২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٖ ٢٢٢
(২২২) শয়তানরা প্রত্যেক মিথ্যাবাদী, পাপীর উপরে অবতরণ করে। (২৬. আশ শোআরা : ২২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُلۡقُونَ ٱلسَّمۡعَ وَأَكۡثَرُهُمۡ كَٰذِبُونَ ٢٢٣
(২২৩) শয়তানরা শ্রুত কথা এনে দেয় আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী। (২৬. আশ শোআরা : ২২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلۡغَاوُۥنَ ٢٢٤
(২২৪) বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। (২৬. আশ শোআরা : ২২৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

أَلَمۡ تَرَ أَنَّهُمۡ فِي كُلِّ وَادٖ يَهِيمُونَ ٢٢٥
(২২৫) আপনি কি দেখেন না যে, কবিগণ প্রত্যেক উপত্যকার মধ্যে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়? (২৬. আশ শোআরা : ২২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنَّهُمۡ يَقُولُونَ مَا لَا يَفۡعَلُونَ ٢٢٦
(২২৬) আর আপনি কি দেখেন না যে, কবিগণ এমন কথা বলে, যা তারা করে না। (২৬. আশ শোআরা : ২২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ ٢٢٧
(২২৭) তবে তারা ব্যতীত, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, সৎকর্ম করে, আল্লাহকে অধিক স্মরণ করে ও অত্যাচারিত হওয়ার পর ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, যতটুকু অত্যাচারিত হয়েছে। যারা অন্যায় করে, তারা শীঘ্রই জানতে পারবে যে, তারা কিরূপ বিপর্যয়ের মধ্যে ফিরে যাচ্ছে। (২৬. আশ শোআরা : ২২৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা