শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَٱتَّقُواْ ٱلَّذِي خَلَقَكُمۡ وَٱلۡجِبِلَّةَ ٱلۡأَوَّلِينَ ١٨٤
(১৮৪) তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী জাতিকে সৃষ্টি করেছেন।” (২৬. আশ শোআরা : ১৮৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٨٥
(১৮৫) তারা বললো, “হে শুআইব! নিশ্চয় তুমি জাদু গ্রস্ত হয়েছো। (২৬. আশ শোআরা : ১৮৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ١٨٦
(১৮৬) তুমি তো আমাদের মতোই একজন মানুষ ছাড়া অন্য কিছুই নও। নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। (২৬. আশ শোআরা : ১৮৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَسۡقِطۡ عَلَيۡنَا كِسَفٗا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٨٧
(১৮৭) অতএব, তুমি যদি সত্যবাদী হও, তবে তুমি আকাশের একটি টুকরো আমাদের উপরে ফেলে দাও।” (২৬. আশ শোআরা : ১৮৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّيٓ أَعۡلَمُ بِمَا تَعۡمَلُونَ ١٨٨
(১৮৮) শুআইব বললেন, “তোমরা যা করো, ঐ সম্পর্কে আমার প্রভু ভালোই জানেন।” (২৬. আশ শোআরা : ১৮৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمۡ عَذَابُ يَوۡمِ ٱلظُّلَّةِۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوۡمٍ عَظِيمٍ ١٨٩
(১৮৯) কিন্তু তারা তাঁকে মিথ্যাবাদী বললো। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি পাকড়াও করলো। নিশ্চয় এটি ছিলো এক মহা দিনের শাস্তি। (২৬. আশ শোআরা : ১৮৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٩٠
(১৯০) নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ১৯০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٩١
(১৯১) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ১৯১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٩٢
(১৯২) নিশ্চয় এ কুরআন বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ। (২৬. আশ শোআরা : ১৯২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلۡأَمِينُ ١٩٣
(১৯৩) একজন বিশ্বস্ত ফেরেশতা এই কুরআনকে নিয়ে অবতরণ করেছেন, (২৬. আশ শোআরা : ১৯৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

عَلَىٰ قَلۡبِكَ لِتَكُونَ مِنَ ٱلۡمُنذِرِينَ ١٩٤
(১৯৪) আপনার অন্তরের উপরে, যেনো আপনি ভীতি প্রদর্শণকারী হয়ে যান, (২৬. আশ শোআরা : ১৯৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

بِلِسَانٍ عَرَبِيّٖ مُّبِينٖ ١٩٥
(১৯৫) সুস্পষ্ট আরবী ভাষায়। (২৬. আশ শোআরা : ১৯৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَإِنَّهُۥ لَفِي زُبُرِ ٱلۡأَوَّلِينَ ١٩٦
(১৯৬) নিশ্চয় পূর্ববর্তী গ্রন্থ সমূহের মধ্যে এ কুরআনের উল্লেখ আছে। (২৬. আশ শোআরা : ১৯৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَكُن لَّهُمۡ ءَايَةً أَن يَعۡلَمَهُۥ عُلَمَٰٓؤُاْ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٩٧
(১৯৭) তাদের জন্যে এটা কি একটি নিদর্শন নয় যে, ইসরাঈলের সন্তানদের মধ্যে পন্ডিতগণ এই কুরআন সম্পর্কে জানে? (২৬. আশ শোআরা : ১৯৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَوۡ نَزَّلۡنَٰهُ عَلَىٰ بَعۡضِ ٱلۡأَعۡجَمِينَ ١٩٨
(১৯৮) আর আমি যদি এ কুরআনকে কোনো অনারবদের প্রতি অবতীর্ণ করতাম, (২৬. আশ শোআরা : ১৯৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَرَأَهُۥ عَلَيۡهِم مَّا كَانُواْ بِهِۦ مُؤۡمِنِينَ ١٩٩
(১৯৯) তারপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তাহলে তারা এ কুরআনের প্রতি বিশ্বাসী হতো না। (২৬. আশ শোআরা : ১৯৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَ سَلَكۡنَٰهُ فِي قُلُوبِ ٱلۡمُجۡرِمِينَ ٢٠٠
(২০০) এইভাবে আমি অপরাধীদের অন্তরের মধ্যে এই অবিশ্বাস সঞ্চার করেছি। (২৬. আশ শোআরা : ২০০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَا يُؤۡمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُاْ ٱلۡعَذَابَ ٱلۡأَلِيمَ ٢٠١
(২০১) তারা এ কুরআনের প্রতি বিশ্বাস করবে না, যে পর্যন্ত না, তারা বেদনাদায়ক শাস্তি দেখতে পায়। (২৬. আশ শোআরা : ২০১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَيَأۡتِيَهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ٢٠٢
(২০২) তারপর ঐ শাস্তি হঠাৎ করে তাদের কাছে আসবে আর তারা তা বুঝতেও পারবে না। (২৬. আশ শোআরা : ২০২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَيَقُولُواْ هَلۡ نَحۡنُ مُنظَرُونَ ٢٠٣
(২০৩) তখন তারা বলবে, “আমাদেরকে কিছুটা অবকাশ দেওয়া হবে কি?” (২৬. আশ শোআরা : ২০৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ٢٠٤
(২০৪) সুতরাং তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করছে? (২৬. আশ শোআরা : ২০৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَرَءَيۡتَ إِن مَّتَّعۡنَٰهُمۡ سِنِينَ ٢٠٥
(২০৫) আপনি কি ভেবে দেখেছেন, যদি আমি তাদেরকে বহু বছর ভোগ-বিলাস উপভোগ করতে দেই, (২৬. আশ শোআরা : ২০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ جَآءَهُم مَّا كَانُواْ يُوعَدُونَ ٢٠٦
(২০৬) তারপর যে শাস্তি সম্পর্কে তাদেরকে অঙ্গীকার করা হয়েছিলো, তা তাদের কাছে এসে পড়ে, (২৬. আশ শোআরা : ২০৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা