শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ ١٦٠
(১৬০) লূতের জাতি রসূলগণকে মিথ্যাবাদী বলেছিলো। (২৬. আশ শোআরা : ১৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ لُوطٌ أَلَا تَتَّقُونَ ١٦١
(১৬১) যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিলেন যে, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? (২৬. আশ শোআরা : ১৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٦٢
(১৬২) নিশ্চয় আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল। (২৬. আশ শোআরা : ১৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٦٣
(১৬৩) অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (২৬. আশ শোআরা : ১৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦٤
(১৬৪) আমি এ আহবানের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান বিশ্বজগতের প্রভুর কাছে রয়েছে। (২৬. আশ শোআরা : ১৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَتَأۡتُونَ ٱلذُّكۡرَانَ مِنَ ٱلۡعَٰلَمِينَ ١٦٥
(১৬৫) বিশ্বজগতের সব মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের কাছে কুকর্ম করার জন্যে এসে থাকো? (২৬. আশ শোআরা : ১৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمۡ رَبُّكُم مِّنۡ أَزۡوَٰجِكُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٌ عَادُونَ ١٦٦
(১৬৬) তোমাদের প্রভু তোমাদের জন্যে যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, তোমরা তাদেরকে পরিত্যাগ করছো? বরং তোমরা একটি সীমালঙ্ঘন-কারী জাতি।” (২৬. আশ শোআরা : ১৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمُخۡرَجِينَ ١٦٧
(১৬৭) তারা বললো, “হে লূত! তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তুমি বহিস্কৃত হবে।” (২৬. আশ শোআরা : ১৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ ٱلۡقَالِينَ ١٦٨
(১৬৮) লূত বললেন, “নিশ্চয় তোমাদের এই কাজকে আমি ঘৃণা করি। (২৬. আশ শোআরা : ১৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ نَجِّنِي وَأَهۡلِي مِمَّا يَعۡمَلُونَ ١٦٩
(১৬৯) হে আমার প্রভু, তারা যা করে, তা থেকে আপনি আমাকে ও আমার পরিবারকে রক্ষা করুন।” (২৬. আশ শোআরা : ১৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ١٧٠
(১৭০) তারপর আমি লূতকে ও তাঁর পরিবারের সকলকে রক্ষা করলাম। (২৬. আশ শোআরা : ১৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ١٧١
(১৭১) তবে লূতের স্ত্রী ব্যতীত, সে ছিলো পিছনে পড়ে থাকা ধ্বংস প্রাপ্তদের মধ্যে। (২৬. আশ শোআরা : ১৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ١٧٢
(১৭২) তারপর অবশিষ্ট সকলকে আমি ধ্বংস করেছিলাম। (২৬. আশ শোআরা : ১৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَمۡطَرۡنَا عَلَيۡهِم مَّطَرٗاۖ فَسَآءَ مَطَرُ ٱلۡمُنذَرِينَ ١٧٣
(১৭৩) আমি তাদের উপরে পাথড় বৃষ্টি বর্ষণ করেছিলাম। সুতরাং যাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছিলো, তাদের জন্যে এই বৃষ্টি কত মন্দ ছিলো। (২৬. আশ শোআরা : ১৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٧٤
(১৭৪) নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ১৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٧٥
(১৭৫) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ১৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَ أَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِ ٱلۡمُرۡسَلِينَ ١٧٦
(১৭৬) বনের অধিবাসীরা রসূলগণকে মিথ্যাবাদী বলেছিলো। (২৬. আশ শোআরা : ১৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لَهُمۡ شُعَيۡبٌ أَلَا تَتَّقُونَ ١٧٧
(১৭৭) যখন শুআইব তাদেরকে বলেছিলেন যে, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? (২৬. আশ শোআরা : ১৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٧٨
(১৭৮) নিশ্চয় আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল। (২৬. আশ শোআরা : ১৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٧٩
(১৭৯) অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (২৬. আশ শোআরা : ১৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٨٠
(১৮০) আমি এ আহবানের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান বিশ্বজগতের প্রভুর কাছে রয়েছে। (২৬. আশ শোআরা : ১৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞أَوۡفُواْ ٱلۡكَيۡلَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُخۡسِرِينَ ١٨١
(১৮১) তোমরা মাপ পূর্ণ করো আর যারা পরিমাপে কম দেয়, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ো না। (২৬. আশ শোআরা : ১৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِ ١٨٢
(১৮২) তোমরা সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। (২৬. আশ শোআরা : ১৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَبۡخَسُواْ ٱلنَّاسَ أَشۡيَآءَهُمۡ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ١٨٣
(১৮৩) তোমরা মানুষকে তাদের প্রাপ্য দ্রব্য কম দিও না এবং তোমরা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করো না। (২৬. আশ শোআরা : ১৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা