শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


إِنۡ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلۡأَوَّلِينَ ١٣٧
(১৩৭) এসব কথাবার্তা পূর্ববর্তীদের অভ্যাস ছাড়া অন্য কিছুই নয়। (২৬. আশ শোআরা : ১৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ١٣٨
(১৩৮) আমরা আদৌ শাস্তিপ্রাপ্ত হবো না।” (২৬. আশ শোআরা : ১৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَكَذَّبُوهُ فَأَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٣٩
(১৩৯) কাজেই তারা হুদকে মিথ্যাবাদী বললো, সুতরাং আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ১৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٤٠
(১৪০) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ১৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ ثَمُودُ ٱلۡمُرۡسَلِينَ ١٤١
(১৪১) ছামূদ জাতি রসূলগণকে মিথ্যাবাদী বলেছিলো। (২৬. আশ শোআরা : ১৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ ١٤٢
(১৪২) যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলেছিলেন যে, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? (২৬. আশ শোআরা : ১৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٤٣
(১৪৩) নিশ্চয় আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল। (২৬. আশ শোআরা : ১৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٤٤
(১৪৪) অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (২৬. আশ শোআরা : ১৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٤٥
(১৪৫) আমি এ আহবানের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান বিশ্বজগতের প্রভুর কাছে রয়েছে। (২৬. আশ শোআরা : ১৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَتُتۡرَكُونَ فِي مَا هَٰهُنَآ ءَامِنِينَ ١٤٦
(১৪৬) তোমাদেরকে কি এ জগতে ও এ জগতের ভোগ-বিলাসের মধ্যে চিরকাল নিরাপদে রেখে দেওয়া হবে? (২৬. আশ শোআরা : ১৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ١٤٧
(১৪৭) বাগান সমূহের মধ্যে ও ঝর্ণা সমূহের মধ্যে তোমাদেরকে কি চিরকাল নিরাপদে রেখে দেওয়া হবে? (২৬. আশ শোআরা : ১৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ ١٤٨
(১৪৮) শস্য-ক্ষেত্রের মধ্যে ও ঘন ছড়ি বিশিষ্ট খেজুর বাগানের মধ্যে তোমাদেরকে কি চিরকাল নিরাপদে রেখে দেওয়া হবে? (২৬. আশ শোআরা : ১৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَنۡحِتُونَ مِنَ ٱلۡجِبَالِ بُيُوتٗا فَٰرِهِينَ ١٤٩
(১৪৯) তোমরা কি চিরকাল পাহাড় কেটে নিপুণভাবে ঘর নির্মাণ করতে থাকবে? (২৬. আশ শোআরা : ১৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٥٠
(১৫০) অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (২৬. আশ শোআরা : ১৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تُطِيعُوٓاْ أَمۡرَ ٱلۡمُسۡرِفِينَ ١٥١
(১৫১) তোমরা ঐ সকল সীমালঙ্ঘন-কারীদের আদেশ মান্য করো না; (২৬. আশ শোআরা : ১৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِينَ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ١٥٢
(১৫২) যারা পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না।” (২৬. আশ শোআরা : ১৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلۡمُسَحَّرِينَ ١٥٣
(১৫৩) তারা বললো, “হে সালেহ! নিশ্চয় তুমি জাদু গ্রস্ত হয়ে গেছো। (২৬. আশ শোআরা : ১৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

مَآ أَنتَ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا فَأۡتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ١٥٤
(১৫৪) তুমি তো আমাদের মতোই একজন মানুষ ছাড়া অন্য কিছুই নও। সুতরাং তুমি যদি সত্যবাদী হও, তবে কোনো নিদর্শন নিয়ে এসো।” (২৬. আশ শোআরা : ১৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ هَٰذِهِۦ نَاقَةٞ لَّهَا شِرۡبٞ وَلَكُمۡ شِرۡبُ يَوۡمٖ مَّعۡلُومٖ ١٥٥
(১৫৫) সালেহ বললেন, “এই নাও একটি উটনী, এর জন্যে পানি পানের পালা থাকবে আর তোমাদের জন্যেও পানি পানের পালা থাকবে, নির্ধারিত সময়ে এক-এক দিনের জন্যে। (২৬. আশ শোআরা : ১৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٖ فَيَأۡخُذَكُمۡ عَذَابُ يَوۡمٍ عَظِيمٖ ١٥٦
(১৫৬) তোমরা এই উটনীকে মন্দভাবে স্পর্শ করো না। তাহলে তোমাদেরকে এক মহা দিনের শাস্তি পাকড়াও করবে।” (২৬. আশ শোআরা : ১৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَعَقَرُوهَا فَأَصۡبَحُواْ نَٰدِمِينَ ١٥٧
(১৫৭) তারপর তারা উটনীকে হত্যা করলো, ফলে তারা অনুতপ্ত হলো। (২৬. আশ শোআরা : ১৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخَذَهُمُ ٱلۡعَذَابُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٥٨
(১৫৮) তারপর শাস্তি তাদেরকে পাকড়াও করলো। নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ১৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٥٩
(১৫৯) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ১৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা