শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ وَمَا عِلۡمِي بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ١١٢
(১১২) নূহ বললেন, “তারা যা করছে, ঐ সম্পর্কে আমার জ্ঞান থাকার কি দরকার? (২৬. আশ শোআরা : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنۡ حِسَابُهُمۡ إِلَّا عَلَىٰ رَبِّيۖ لَوۡ تَشۡعُرُونَ ١١٣
(১১৩) তাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার প্রভুর কাছে রয়েছে, যদি তোমরা বুঝতে! (২৬. আশ শোআরা : ১১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلۡمُؤۡمِنِينَ ١١٤
(১১৪) আমি বিশ্বাসীদেরকে তাড়িয়ে দিবো না। (২৬. আশ শোআরা : ১১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنۡ أَنَا۠ إِلَّا نَذِيرٞ مُّبِينٞ ١١٥
(১১৫) আমি তো কেবল মাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী।” (২৬. আশ শোআরা : ১১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ لَئِن لَّمۡ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلۡمَرۡجُومِينَ ١١٦
(১১৬) তারা বললো, “হে নূহ! তুমি যদি বিরত না হও, তাহলে তোমাকে অবশ্যই পাথড়ের আঘাতে নিহত করা হবে।” (২৬. আশ শোআরা : ১১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ إِنَّ قَوۡمِي كَذَّبُونِ ١١٧
(১১৭) নূহ বললেন, “হে আমার প্রভু, নিশ্চয় আমার জাতি আমাকে মিথ্যাবাদী বলছে। (২৬. আশ শোআরা : ১১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱفۡتَحۡ بَيۡنِي وَبَيۡنَهُمۡ فَتۡحٗا وَنَجِّنِي وَمَن مَّعِيَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ١١٨
(১১৮) অতএব, আমার ও তাদের মধ্যে আপনি কোনো চুড়ান্ত মীমাংসা করে দিন আর আমাকে ও আমার সাথের বিশ্বাসীদেরকে রক্ষা করুন।” (২৬. আশ শোআরা : ১১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَنجَيۡنَٰهُ وَمَن مَّعَهُۥ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ١١٩
(১১৯) সুতরাং আমি নূহকে ও তাঁর সঙ্গীদেরকে বোঝাই করা জাহাজে রক্ষা করলাম। (২৬. আশ শোআরা : ১১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ أَغۡرَقۡنَا بَعۡدُ ٱلۡبَاقِينَ ١٢٠
(১২০) এরপর অবশিষ্ট সবাইকে আমি ডুবিয়ে দিলাম। (২৬. আশ শোআরা : ১২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ١٢١
(১২১) নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ১২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ١٢٢
(১২২) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ১২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَّبَتۡ عَادٌ ٱلۡمُرۡسَلِينَ ١٢٣
(১২৩) আদ জাতি রসূলগণকে মিথ্যাবাদী বলেছিলো। (২৬. আশ শোআরা : ১২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لَهُمۡ أَخُوهُمۡ هُودٌ أَلَا تَتَّقُونَ ١٢٤
(১২৪) যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিলেন যে, “তোমরা কি আল্লাহকে ভয় করবে না? (২৬. আশ শোআরা : ১২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ١٢٥
(১২৫) নিশ্চয় আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসূল। (২৬. আশ শোআরা : ১২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٢٦
(১২৬) অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (২৬. আশ শোআরা : ১২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٍۖ إِنۡ أَجۡرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٢٧
(১২৭) আমি এ আহবানের জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান বিশ্বজগতের প্রভুর কাছে রয়েছে। (২৬. আশ শোআরা : ১২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَتَبۡنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةٗ تَعۡبَثُونَ ١٢٨
(১২৮) তোমরা কি প্রত্যেক পাহাড়ে অযথাই স্তম্ভ নির্মান করছো? (২৬. আশ শোআরা : ১২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمۡ تَخۡلُدُونَ ١٢٩
(১২৯) তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছো, মনে হয় যেনো তোমরা চিরকাল বেঁচে থাকবে? (২৬. আশ শোআরা : ১২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا بَطَشۡتُم بَطَشۡتُمۡ جَبَّارِينَ ١٣٠
(১৩০) আর যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন তোমরা কঠোর নিষ্ঠুরের মতো আঘাত হানো। (২৬. আশ শোআরা : ১৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّقُواْ ٱللَّهَ وَأَطِيعُونِ ١٣١
(১৩১) অতএব তোমরা আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। (২৬. আশ শোআরা : ১৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱتَّقُواْ ٱلَّذِيٓ أَمَدَّكُم بِمَا تَعۡلَمُونَ ١٣٢
(১৩২) তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে ঐ সম্পদ দিয়ে সাহায্য করেছেন, যা তোমরা জানো। (২৬. আশ শোআরা : ১৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَمَدَّكُم بِأَنۡعَٰمٖ وَبَنِينَ ١٣٣
(১৩৩) ঐ সম্পদ হলো, তিনি তোমাদেরকে গবাদি পশু ও সন্তান দিয়ে সাহায্য করেছেন (২৬. আশ শোআরা : ১৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَجَنَّٰتٖ وَعُيُونٍ ١٣٤
(১৩৪) এবং বাগান সমূহ ও ঝর্ণা সমূহ দিয়ে সাহায্য করেছেন। (২৬. আশ শোআরা : ১৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ١٣٥
(১৩৫) নিশ্চয় আমি তোমাদের উপরে এক মহা দিনের শাস্তির আশঙ্কা করছি।” (২৬. আশ শোআরা : ১৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ سَوَآءٌ عَلَيۡنَآ أَوَعَظۡتَ أَمۡ لَمۡ تَكُن مِّنَ ٱلۡوَٰعِظِينَ ١٣٦
(১৩৬) তারা বললো, “হে হুদ! আমাদের উপরে উভয়ই সমান, তুমি আমাদেরকে উপদেশ দাও অথবা তুমি আমাদেরকে উপদেশ না দাও। (২৬. আশ শোআরা : ১৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা