শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَلَمَّا تَرَٰٓءَا ٱلۡجَمۡعَانِ قَالَ أَصۡحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدۡرَكُونَ ٦١
(৬১) তারপর যখন উভয় দল পরস্পরকে দেখলো, তখন মূসার সঙ্গীরা বললো, “নিশ্চয় এখন আমরা ধরা পড়বো।” (২৬. আশ শোআরা : ৬১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ كَلَّآۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهۡدِينِ ٦٢
(৬২) মূসা বললেন, “কখনোই আমরা ধরা পড়বো না, নিশ্চয় আমার সঙ্গে আমার প্রভু আছেন। তিনি আমাকে শীঘ্রই পথ দেখাবেন।” (২৬. আশ শোআরা : ৬২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ٦٣
(৬৩) তখন আমি মূসার নিকট ওহী প্রেরণ করলাম যে, “তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো।” ফলে সমুদ্র বিভক্ত হয়ে গেলো, সুতরাং প্রত্যেক ভাগ বিশাল পাহাড়ের মতো হয়ে গেলো। (২৬. আশ শোআরা : ৬৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَزۡلَفۡنَا ثَمَّ ٱلۡأٓخَرِينَ ٦٤
(৬৪) আমি ঐ সমুদ্রে ফিরআউনের দলকে পৌঁছিয়ে দিলাম। (২৬. আশ শোআরা : ৬৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَأَنجَيۡنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجۡمَعِينَ ٦٥
(৬৫) আর মূসা ও তাঁর সঙ্গী সকলকে আমি উদ্ধার করলাম। (২৬. আশ শোআরা : ৬৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ٦٦
(৬৬) তারপর ফিরআউনের দলকে আমি ডুবিয়ে দিলাম। (২৬. আশ শোআরা : ৬৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ٦٧
(৬৭) নিশ্চয় এ সকল ঘটনার মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ৬৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٦٨
(৬৮) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ৬৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ إِبۡرَٰهِيمَ ٦٩
(৬৯) আপনি তাদের কাছে ইব্রাহীমের কাহিনী বর্ণনা করুন। (২৬. আশ শোআরা : ৬৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا تَعۡبُدُونَ ٧٠
(৭০) যখন ইব্রাহীম তাঁর পিতাকে ও তাঁর জাতিকে বললেন যে, “তোমরা কিসের উপাসনা করো?” (২৬. আশ শোআরা : ৭০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ نَعۡبُدُ أَصۡنَامٗا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ ٧١
(৭১) তারা বললো, “আমরা প্রতিমার পূজা করি আর আমরা তাদের পূজায় আঁকড়ে থাকি।” (২৬. আশ শোআরা : ৭১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ هَلۡ يَسۡمَعُونَكُمۡ إِذۡ تَدۡعُونَ ٧٢
(৭২) ইব্রাহীম বললেন, “তোমরা যখন তাদেরকে ডাকো, তখন তারা তোমাদের কথা শুনে কি? (২৬. আশ শোআরা : ৭২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوۡ يَنفَعُونَكُمۡ أَوۡ يَضُرُّونَ ٧٣
(৭৩) অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?” (২৬. আশ শোআরা : ৭৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ بَلۡ وَجَدۡنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفۡعَلُونَ ٧٤
(৭৪) তারা বললো, “বরং আমরা আমাদের পিতৃ-পুরুষদেরকে এরূপই করতে দেখেছি।” (২৬. আশ শোআরা : ৭৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَفَرَءَيۡتُم مَّا كُنتُمۡ تَعۡبُدُونَ ٧٥
(৭৫) ইব্রাহীম বললেন, “সুতরাং তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো, তোমরা যাদেরকে পূজা করছো, (২৬. আশ শোআরা : ৭৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنتُمۡ وَءَابَآؤُكُمُ ٱلۡأَقۡدَمُونَ ٧٦
(৭৬) তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষেরা ভেবে দেখেছো কি? (২৬. আশ শোআরা : ৭৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَإِنَّهُمۡ عَدُوّٞ لِّيٓ إِلَّا رَبَّ ٱلۡعَٰلَمِينَ ٧٧
(৭৭) সুতরাং নিশ্চয় বিশ্বজগতের প্রভু আল্লাহ ব্যতীত এরা সবাই আমার শত্রু। (২৬. আশ শোআরা : ৭৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلَّذِي خَلَقَنِي فَهُوَ يَهۡدِينِ ٧٨
(৭৮) আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তারপর তিনিই আমাকে পথ দেখিয়েছেন। (২৬. আশ শোআরা : ৭৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِي هُوَ يُطۡعِمُنِي وَيَسۡقِينِ ٧٩
(৭৯) যিনি আমাকে আহার করান ও আমাকে পান করান। (২৬. আশ শোআরা : ৭৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا مَرِضۡتُ فَهُوَ يَشۡفِينِ ٨٠
(৮০) যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে সুস্থ করেন। (২৬. আশ শোআরা : ৮০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحۡيِينِ ٨١
(৮১) যিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনরায় জীবন দান করবেন। (২৬. আশ শোআরা : ৮১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِيٓ أَطۡمَعُ أَن يَغۡفِرَ لِي خَطِيٓـَٔتِي يَوۡمَ ٱلدِّينِ ٨٢
(৮২) আমি আশা করি যে, তিনি বিচারের দিনে আমার অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। (২৬. আশ শোআরা : ৮২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ هَبۡ لِي حُكۡمٗا وَأَلۡحِقۡنِي بِٱلصَّٰلِحِينَ ٨٣
(৮৩) হে আমার প্রভু, আপনি আমাকে প্রজ্ঞা দান করুন আর আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন। (২৬. আশ শোআরা : ৮৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা