শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَأَمۡسِكُوهُنَّ بِمَعۡرُوفٍ أَوۡ سَرِّحُوهُنَّ بِمَعۡرُوفٖۚ وَلَا تُمۡسِكُوهُنَّ ضِرَارٗا لِّتَعۡتَدُواْۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَقَدۡ ظَلَمَ نَفۡسَهُۥۚ وَلَا تَتَّخِذُوٓاْ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوٗاۚ وَٱذۡكُرُواْ نِعۡمَتَ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَمَآ أَنزَلَ عَلَيۡكُم مِّنَ ٱلۡكِتَٰبِ وَٱلۡحِكۡمَةِ يَعِظُكُم بِهِۦۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٢٣١
(২৩১) তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও ও তারা তাদের ইদ্দত পূর্ণ করে, তারপর হয় তাদেরকে ন্যায় সঙ্গত ভাবে রাখবে, অথবা তাদেরকে ন্যায় সঙ্গত ভাবে মুক্তি দিবে। তোমরা তাদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রেখো না, যার ফলে তোমরা সীমালঙ্ঘন করবে। যে ব্যক্তি এ কাজ করে, সে অবশ্যই তার নিজের প্রতি অন্যায় করে। তোমরা আল্লাহর বাণী সমূহকে তামাশার বস্তু হিসেবে গ্রহণ করো না। আর তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহকে ও তোমাদের উপরে গ্রন্থ ও প্রজ্ঞা হতে যে কুরআন তিনি অবতীর্ণ করেছেন, যে কুরআনের দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা ঐ কুরআনকে স্মরণ রেখো। আর তোমরা আল্লাহকে ভয় করো ও তোমরা জেনে রেখো যে, আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। (২. আল বাক্বারাহ : ২৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذَا طَلَّقۡتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغۡنَ أَجَلَهُنَّ فَلَا تَعۡضُلُوهُنَّ أَن يَنكِحۡنَ أَزۡوَٰجَهُنَّ إِذَا تَرَٰضَوۡاْ بَيۡنَهُم بِٱلۡمَعۡرُوفِۗ ذَٰلِكَ يُوعَظُ بِهِۦ مَن كَانَ مِنكُمۡ يُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۗ ذَٰلِكُمۡ أَزۡكَىٰ لَكُمۡ وَأَطۡهَرُۚ وَٱللَّهُ يَعۡلَمُ وَأَنتُمۡ لَا تَعۡلَمُونَ ٢٣٢
(২৩২) যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, তারপর তারা তাদের ইদ্দত পূর্ণ করে, তখন তোমরা অভিভাবকরা তাদের প্রথম স্বামীদেরকে পুনরায় বিয়ে করতে তাদেরকে বাধা দিয়ো না, যখন তারা নিজেদের মধ্যে ন্যায় সঙ্গত ভাবে রাজী হয়। এইভাবে এ কুরআনের দ্বারা তোমাদের মধ্যে তাকে উপদেশ দেওয়া হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস করে। এটিই তোমাদের জন্যে অধিকতর পরিচ্ছন্ন ও পবিত্রতর। বস্তুত প্রকৃত বিষয় আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। (২. আল বাক্বারাহ : ২৩২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

۞وَٱلۡوَٰلِدَٰتُ يُرۡضِعۡنَ أَوۡلَٰدَهُنَّ حَوۡلَيۡنِ كَامِلَيۡنِۖ لِمَنۡ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَۚ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ لَا تُكَلَّفُ نَفۡسٌ إِلَّا وُسۡعَهَاۚ لَا تُضَآرَّ وَٰلِدَةُۢ بِوَلَدِهَا وَلَا مَوۡلُودٞ لَّهُۥ بِوَلَدِهِۦۚ وَعَلَى ٱلۡوَارِثِ مِثۡلُ ذَٰلِكَۗ فَإِنۡ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٖ مِّنۡهُمَا وَتَشَاوُرٖ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَاۗ وَإِنۡ أَرَدتُّمۡ أَن تَسۡتَرۡضِعُوٓاْ أَوۡلَٰدَكُمۡ فَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ إِذَا سَلَّمۡتُم مَّآ ءَاتَيۡتُم بِٱلۡمَعۡرُوفِۗ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ٢٣٣
(২৩৩) যে মায়েরা চায় যে, তাদের নিজ সন্তানদেরকে স্তন্যদান পুরো করতে, এমন মায়েরা তাদের নিজ সন্তানদেরকে পুরো দুই বছর দুধ খেতে দিবে। সন্তানের পিতার উপরে দায়িত্ব সন্তান ও মাকে ন্যায় সঙ্গত ভাবে খাওয়ানো ও পরানো। কোনো ব্যক্তির জন্যে উচিত নয় যে, কারো উপরে এমন কষ্টের দায়িত্ব আরোপ করা, যা ঐ ব্যক্তির সামর্থ্যের মধ্যে নেই। মাকেও যেনো তার সন্তানের জন্যে ক্ষতিগ্রস্ত হতে না হয় আর সন্তানের পিতাকেও যেনো তার নিজের সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত হতে না হয়। সন্তানের উত্তরাধিকারীর উপরে দায়িত্ব এর অনুরূপ করা। কিন্তু যদি সন্তানের মা ও পিতা উভয়ের মধ্যে সম্মতিক্রমে ও পরামর্শক্রমে সন্তানের দুধ ছাড়াতে ইচ্ছা করে, তবে তাদের উভয়ের উপরে কোনো অপরাধ হবে না। যদি তোমরা চাও যে, তোমাদের সন্তানদের জন্যে ধাত্রী নিযুক্ত করতে, তবে তোমাদের উপরে কোনো অপরাধ হবে না। তোমরা যখন ধাত্রীদেরকে ঐ সম্পদ প্রদান করো, যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, তখন ধাত্রীদেরকে ন্যায় সঙ্গত ভাবে সম্পদ প্রদান করো। তোমরা আল্লাহকে ভয় করো। আর তোমরা জেনে রেখো যে, তোমরা যা করো আল্লাহ তার দর্শক। (২. আল বাক্বারাহ : ২৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা