শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ٤٠
(৪০) যেনো আমরা জাদুকরদেরকে অনুসরণ করতে পারি, যদি তারাই বিজয়ী হয়?” (২৬. আশ শোআরা : ৪০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُواْ لِفِرۡعَوۡنَ أَئِنَّ لَنَا لَأَجۡرًا إِن كُنَّا نَحۡنُ ٱلۡغَٰلِبِينَ ٤١
(৪১) তারপর যখন জাদুকররা এলো, তখন তারা ফিরআউনকে বললো, “আমরা যদি বিজয়ী হই, তবে আমাদের জন্যে কি পুরস্কার থাকবে?” (২৬. আশ শোআরা : ৪১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ نَعَمۡ وَإِنَّكُمۡ إِذٗا لَّمِنَ ٱلۡمُقَرَّبِينَ ٤٢
(৪২) ফিরআউন বললো, “হাঁ পুরস্কার থাকবে এবং তখন তোমরা অবশ্যই আমার নৈকট্যশীল হবে।” (২৬. আশ শোআরা : ৪২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلۡقُواْ مَآ أَنتُم مُّلۡقُونَ ٤٣
(৪৩) মূসা তাদেরকে বললেন, “তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।” (২৬. আশ শোআরা : ৪৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَلۡقَوۡاْ حِبَالَهُمۡ وَعِصِيَّهُمۡ وَقَالُواْ بِعِزَّةِ فِرۡعَوۡنَ إِنَّا لَنَحۡنُ ٱلۡغَٰلِبُونَ ٤٤
(৪৪) সুতরাং তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করলো ও তারা বললো, “ফিরআউনের সম্মানের শপথ, নিশ্চয় আমরাই বিজয়ী হবো।” (২৬. আশ শোআরা : ৪৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَلۡقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ تَلۡقَفُ مَا يَأۡفِكُونَ ٤٥
(৪৫) তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তখন হঠাৎ এই লাঠি ঐ রশি ও লাঠিকে খেয়ে ফেলতে লাগলো, রশি ও লাঠির মাধ্যমে যা কিছু তারা বানিয়েছিলো। (২৬. আশ শোআরা : ৪৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأُلۡقِيَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ ٤٦
(৪৬) তখন আল্লাহর ইচ্ছায় জাদুকরদেরকে সেজদায় নতো করানো হলো। (২৬. আশ শোআরা : ৪৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ ءَامَنَّا بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ٤٧
(৪৭) জাদুকররা বললো, “আমরা বিশ্বজগতের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, (২৬. আশ শোআরা : ৪৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ ٤٨
(৪৮) যিনি মূসা ও হারূনের প্রভু।” (২৬. আশ শোআরা : ৪৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ ءَامَنتُمۡ لَهُۥ قَبۡلَ أَنۡ ءَاذَنَ لَكُمۡۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِي عَلَّمَكُمُ ٱلسِّحۡرَ فَلَسَوۡفَ تَعۡلَمُونَۚ لَأُقَطِّعَنَّ أَيۡدِيَكُمۡ وَأَرۡجُلَكُم مِّنۡ خِلَٰفٖ وَلَأُصَلِّبَنَّكُمۡ أَجۡمَعِينَ ٤٩
(৪৯) ফিরআউন বললো, “আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই কি তোমরা মূসার প্রতি বিশ্বাস করলে? নিশ্চয় মূসা তোমাদের প্রধান, যে ব্যক্তি তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং অতি শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো। আর আমি অবশ্যই তোমাদের সবাইকে শূলে চড়াবো।” (২৬. আশ শোআরা : ৪৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ لَا ضَيۡرَۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ ٥٠
(৫০) জাদুকররা বললো, “কোনো ক্ষতি নেই, নিশ্চয় আমরা আমাদের প্রভুর কাছে ফিরে যাবো। (২৬. আশ শোআরা : ৫০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّا نَطۡمَعُ أَن يَغۡفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلۡمُؤۡمِنِينَ ٥١
(৫১) নিশ্চয় আমরা আশা করি যে, আমাদের প্রভু আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। যেহেতু, আমরা বিশ্বাসীদের মধ্যে অগ্রগামী হয়েছি।” (২৬. আশ শোআরা : ৫১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞وَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنۡ أَسۡرِ بِعِبَادِيٓ إِنَّكُم مُّتَّبَعُونَ ٥٢
(৫২) আমি মূসার নিকট ওহী করলাম যে, “তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের মধ্যে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পিছনে ধাওয়া করা হবে।” (২৬. আশ শোআরা : ৫২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَرۡسَلَ فِرۡعَوۡنُ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ٥٣
(৫৩) তারপর ফিরআউন শহরের মধ্যে সংগ্রহক প্রেরণ করলো, (২৬. আশ শোআরা : ৫৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرۡذِمَةٞ قَلِيلُونَ ٥٤
(৫৪) এই বার্তা দিয়ে যে, “নিশ্চয় ইসরাঈলের সন্তানেরা ক্ষুদ্র একটি দল। (২৬. আশ শোআরা : ৫৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّهُمۡ لَنَا لَغَآئِظُونَ ٥٥
(৫৫) নিশ্চয় তারা আমাদের জন্যে ক্রোধ উদ্রেককারী। (২৬. আশ শোআরা : ৫৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ ٥٦
(৫৬) আর নিশ্চয় আমরা তো সবাই সজাগ।” (২৬. আশ শোআরা : ৫৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَخۡرَجۡنَٰهُم مِّن جَنَّٰتٖ وَعُيُونٖ ٥٧
(৫৭) কাজেই আমি ফিরআউনের দলকে বাগান ও ঝর্ণা সমূহ থেকে বের করে আনলাম, (২৬. আশ শোআরা : ৫৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَكُنُوزٖ وَمَقَامٖ كَرِيمٖ ٥٨
(৫৮) আর ধনভান্ডার ও মনোরম স্থান সমূহ থেকে বের করে আনলাম। (২৬. আশ শোআরা : ৫৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٥٩
(৫৯) এরূপই হয়েছিলো তাদের ব্যাপার। আর আমি ইসরাঈলের সন্তানদেরকে ফিরআউনের সম্পদের উত্তরাধিকার করে দিয়েছিলাম। (২৬. আশ শোআরা : ৫৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَتۡبَعُوهُم مُّشۡرِقِينَ ٦٠
(৬০) সুতরাং সুর্য উদয় হওয়া মাত্রই ফিরআউনের দল বিশ্বাসীদের পিছনে ধাওয়া করলো। (২৬. আশ শোআরা : ৬০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা