শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


قَالَ فَعَلۡتُهَآ إِذٗا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ ٢٠
(২০) মূসা বললেন, “আমি সেই অপরাধ যখন করেছি, তখন আমি অজ্ঞ ছিলাম। (২৬. আশ শোআরা : ২০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَفَرَرۡتُ مِنكُمۡ لَمَّا خِفۡتُكُمۡ فَوَهَبَ لِي رَبِّي حُكۡمٗا وَجَعَلَنِي مِنَ ٱلۡمُرۡسَلِينَ ٢١
(২১) তারপর আমি তোমাদের কাছ থেকে ভয়ে পালিয়ে গেলাম। তারপর আমার প্রভু আমাকে প্রজ্ঞা দান করেছেন আর আমাকে রসূলদের অন্তর্ভুক্ত করেছেন। (২৬. আশ শোআরা : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَتِلۡكَ نِعۡمَةٞ تَمُنُّهَا عَلَيَّ أَنۡ عَبَّدتَّ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٢٢
(২২) আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা তুমি উল্লেখ করছো, তার স্বরূপ তো এই যে, তুমি ইসরাঈলের সন্তানদেরকে দাস বানিয়ে রেখেছো।” (২৬. আশ শোআরা : ২২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فِرۡعَوۡنُ وَمَا رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٢٣
(২৩) ফিরআউন বললো, “বিশ্বজগতের প্রভু আবার কী?” (২৬. আশ শোআরা : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ٢٤
(২৪) মূসা বললেন, “নভোমন্ডল, ভূমন্ডল ও এদের উভয়ের মধ্যে যা কিছু আছে, সব কিছুর প্রভু হচ্ছেন আল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী হও।” (২৬. আশ শোআরা : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لِمَنۡ حَوۡلَهُۥٓ أَلَا تَسۡتَمِعُونَ ٢٥
(২৫) ফিরআউন তার আশপাশের পরিষদবর্গকে বললো, “তোমরা কি শুনছো না?” (২৬. আশ শোআরা : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ٢٦
(২৬) মূসা বললেন, “আল্লাহ তোমাদের প্রভু ও তোমাদের পূর্ব-পুরুষদেরও প্রভু।” (২৬. আশ শোআরা : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِيٓ أُرۡسِلَ إِلَيۡكُمۡ لَمَجۡنُونٞ ٢٧
(২৭) ফিরআউন বললো, “নিশ্চয় যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, তোমাদের এই রসূল অবশ্যই পাগল।” (২৬. আশ শোআরা : ২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُمۡ تَعۡقِلُونَ ٢٨
(২৮) মূসা বললেন, “পূর্ব, পশ্চিম ও তাদের উভয়ের মধ্যে যা কিছু আছে, আল্লাহ হচ্ছেন সব কিছুরই প্রভু। যদি তোমরা বুঝতে পারতে!” (২৬. আশ শোআরা : ২৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لَئِنِ ٱتَّخَذۡتَ إِلَٰهًا غَيۡرِي لَأَجۡعَلَنَّكَ مِنَ ٱلۡمَسۡجُونِينَ ٢٩
(২৯) ফিরআউন বললো, “হে মূসা! তুমি যদি আমাকে ছাড়া অন্যকে উপাস্য রূপে গ্রহণ করো, তবে আমি অবশ্যই তোমাকে কয়েদীদের অন্তর্ভুক্ত করবো।” (২৬. আশ শোআরা : ২৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَوَلَوۡ جِئۡتُكَ بِشَيۡءٖ مُّبِينٖ ٣٠
(৩০) মূসা বললেন, “আমি যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে আসি, তবুও কি তুমি আমাকে কয়েদ করবে?” (২৬. আশ শোআরা : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ فَأۡتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٣١
(৩১) ফিরআউন বললো, “যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি কোনো নিদর্শন নিয়ে এসো।” (২৬. আশ শোআরা : ৩১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأَلۡقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعۡبَانٞ مُّبِينٞ ٣٢
(৩২) তারপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তৎক্ষণাৎ তা সুস্পষ্ট অজগর সাপ হয়ে গেলো। (২৬. আশ শোআরা : ৩২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِيَ بَيۡضَآءُ لِلنَّٰظِرِينَ ٣٣
(৩৩) আর তিনি তাঁর হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সাদা হয়ে গেলো। (২৬. আশ শোআরা : ৩৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ لِلۡمَلَإِ حَوۡلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٞ ٣٤
(৩৪) ফিরআউন তার আশপাশের প্রধানদেরকে বললো, “অবশ্যই সে একজন সুদক্ষ জাদুকর। (২৬. আশ শোআরা : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يُرِيدُ أَن يُخۡرِجَكُم مِّنۡ أَرۡضِكُم بِسِحۡرِهِۦ فَمَاذَا تَأۡمُرُونَ ٣٥
(৩৫) সে চায় যে, তাঁর জাদুর দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে। অতএব তোমরা আমাকে কী পরামর্শ দাও?” (২৬. আশ শোআরা : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُوٓاْ أَرۡجِهۡ وَأَخَاهُ وَٱبۡعَثۡ فِي ٱلۡمَدَآئِنِ حَٰشِرِينَ ٣٦
(৩৬) তারা বললো, “আপনি তাঁকে ও তাঁর ভাইকে কিছু দিন অবকাশ দিন। আর আপনি শহরের মধ্যে সংগ্রহক প্রেরণ করুন। (২৬. আশ শোআরা : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَأۡتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٖ ٣٧
(৩৭) সংগ্রহকরা যেনো আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে নিয়ে আসে।” (২৬. আশ শোআরা : ৩৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوۡمٖ مَّعۡلُومٖ ٣٨
(৩৮) তারপর নির্ধারিত এক দিনে ও নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্রিত করা হলো। (২৬. আশ শোআরা : ৩৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقِيلَ لِلنَّاسِ هَلۡ أَنتُم مُّجۡتَمِعُونَ ٣٩
(৩৯) আর সকল লোকদেরকে বলা হলো, “সুতরাং তোমরাও কি সমাবেশে সমবেত হচ্ছো, (২৬. আশ শোআরা : ৩৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা