শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


২৬) الشعراء - আশ শোআরা (কবিগণ)
আয়াতঃ ২২৭
মক্কায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

طسٓمٓ ١
(১) ত্বা, সীন, মীম। (২৬. আশ শোআরা : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

تِلۡكَ ءَايَٰتُ ٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ٢
(২) এগুলো সুস্পষ্ট গ্রন্থের বাণী। (২৬. আশ শোআরা : ২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

لَعَلَّكَ بَٰخِعٞ نَّفۡسَكَ أَلَّا يَكُونُواْ مُؤۡمِنِينَ ٣
(৩) আপনি হয়তো নিজেকে ধ্বংস করেই ফেলবেন, যেহেতু তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হচ্ছে না। (২৬. আশ শোআরা : ৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ ٤
(৪) আমি যদি ইচ্ছা করি, তবে তাদের জন্যে আকাশ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করতে পারি। তারপর এ নিদর্শনের প্রতি তাদের ঘাড় সমূহ বিনয়ের সাথে নতো হয়ে যাবে। (২৬. আশ শোআরা : ৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّنَ ٱلرَّحۡمَٰنِ مُحۡدَثٍ إِلَّا كَانُواْ عَنۡهُ مُعۡرِضِينَ ٥
(৫) তাদের কাছে দয়াময় আল্লাহর পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে বিমুখ হয়ে যায়। (২৬. আশ শোআরা : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَقَدۡ كَذَّبُواْ فَسَيَأۡتِيهِمۡ أَنۢبَٰٓؤُاْ مَا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ٦
(৬) এভাবে তারা ইতিপূর্বেও আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে। সুতরাং ঐ শাস্তির সংবাদ শীঘ্রই তাদের কাছে পৌঁছে যাবে, যে শাস্তির বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করে। (২৬. আশ শোআরা : ৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلۡأَرۡضِ كَمۡ أَنۢبَتۡنَا فِيهَا مِن كُلِّ زَوۡجٖ كَرِيمٍ ٧
(৭) তারা কি পৃথিবীর দিকে চেয়ে দেখে না, আমি তার মধ্যে সর্বপ্রকার কত উৎকৃষ্ট গাছ উৎপন্ন করেছি? (২৬. আশ শোআরা : ৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗۖ وَمَا كَانَ أَكۡثَرُهُم مُّؤۡمِنِينَ ٨
(৮) নিশ্চয় এর মধ্যে নিদর্শন আছে। তা সত্ত্বেও তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে না। (২৬. আশ শোআরা : ৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ٩
(৯) নিশ্চয় আপনার প্রভু পরাক্রমশালী, অতি দয়ালু। (২৬. আশ শোআরা : ৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِذۡ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئۡتِ ٱلۡقَوۡمَ ٱلظَّٰلِمِينَ ١٠
(১০) যখন আপনার প্রভু মূসাকে ডেকে বললেন যে, “তুমি অত্যাচারী জাতির নিকট যাও, (২৬. আশ শোআরা : ১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَوۡمَ فِرۡعَوۡنَۚ أَلَا يَتَّقُونَ ١١
(১১) ফিরআউনের জাতির নিকট। তারা কি আল্লাহকে ভয় করে না?” (২৬. আশ শোআরা : ১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ رَبِّ إِنِّيٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ ١٢
(১২) মূসা বললেন, “হে আমার প্রভু, নিশ্চয় আমি আশঙ্কা করি যে, তারা আমাকে মিথ্যাবাদী বলবে। (২৬. আশ শোআরা : ১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَيَضِيقُ صَدۡرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرۡسِلۡ إِلَىٰ هَٰرُونَ ١٣
(১৩) আমার বুক সঙ্কুচিত হয়ে পড়ে ও আমার জিহবা সচল নয়। সুতরাং আপনি হারূনের কাছেও বার্তা প্রেরণ করুন। (২৬. আশ শোআরা : ১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَهُمۡ عَلَيَّ ذَنۢبٞ فَأَخَافُ أَن يَقۡتُلُونِ ١٤
(১৪) আমার বিরুদ্ধে তাদের কাছে একটি অপরাধের অভিযোগ আছে। অতএব আমি আশঙ্কা করি যে, তারা আমাকে হত্যা করবে।” (২৬. আশ শোআরা : ১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ كَلَّاۖ فَٱذۡهَبَا بِـَٔايَٰتِنَآۖ إِنَّا مَعَكُم مُّسۡتَمِعُونَ ١٥
(১৫) আল্লাহ বললেন, “হে মূসা! কখনোই তুমি ভয় করো না। সুতরাং আমার নিদর্শন সমূহ নিয়ে তোমরা উভয়ে যাও। নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি ও আমি সব কিছু শুনতে থাকবো। (২৬. আশ শোআরা : ১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَأۡتِيَا فِرۡعَوۡنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ١٦
(১৬) অতএব তোমরা ফিরআউনের কাছে যাও, তারপর বলো, ‘নিশ্চয় আমরা বিশ্বজগতের প্রভুর পক্ষ হতে প্রেরিত রসূল। (২৬. আশ শোআরা : ১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَنۡ أَرۡسِلۡ مَعَنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ١٧
(১৭) আমরা তোমার কাছে এসেছি, যেনো তুমি ইসরাঈলের সন্তানদেরকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও’।” (২৬. আশ শোআরা : ১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالَ أَلَمۡ نُرَبِّكَ فِينَا وَلِيدٗا وَلَبِثۡتَ فِينَا مِنۡ عُمُرِكَ سِنِينَ ١٨
(১৮) ফিরআউন বললো, “হে মূসা! আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মাঝে লালন-পালন করিনি? তুমি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটিয়েছো। (২৬. আশ শোআরা : ১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَفَعَلۡتَ فَعۡلَتَكَ ٱلَّتِي فَعَلۡتَ وَأَنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ١٩
(১৯) তুমি ইতিপূর্বে তোমরা অপরাধ মূলক কাজ, যা করবার তুমি তা করেছো। আর তুমি এখন আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে গেছো।” (২৬. আশ শোআরা : ১৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা