শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغۡوِ فِيٓ أَيۡمَٰنِكُمۡ وَلَٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتۡ قُلُوبُكُمۡۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٞ ٢٢٥
(২২৫) তোমাদের শপথ সমূহের মধ্যে যা নিরর্থক সেই কারণে আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু তোমাদেরকে ঐসব শপথের ব্যাপারে ধরবেন, তোমাদের হৃদয় যার দৃঢ় প্রতিজ্ঞা করেছে। বস্তুত আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, ধৈর্য্যশীল। (২. আল বাক্বারাহ : ২২৫) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لِّلَّذِينَ يُؤۡلُونَ مِن نِّسَآئِهِمۡ تَرَبُّصُ أَرۡبَعَةِ أَشۡهُرٖۖ فَإِن فَآءُو فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٢٢٦
(২২৬) যারা তাদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে শপথ করে, তাদের জন্যে চার মাসের অবকাশ রয়েছে। সুতরাং যদি তারা শপথ তুলে নেয়, তাহলে নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (২. আল বাক্বারাহ : ২২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَإِنۡ عَزَمُواْ ٱلطَّلَٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٞ ٢٢٧
(২২৭) আর যদি তারা তাদের স্ত্রীদেরকে বর্জন করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (২. আল বাক্বারাহ : ২২৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلۡمُطَلَّقَٰتُ يَتَرَبَّصۡنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٖۚ وَلَا يَحِلُّ لَهُنَّ أَن يَكۡتُمۡنَ مَا خَلَقَ ٱللَّهُ فِيٓ أَرۡحَامِهِنَّ إِن كُنَّ يُؤۡمِنَّ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۚ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَٰلِكَ إِنۡ أَرَادُوٓاْ إِصۡلَٰحٗاۚ وَلَهُنَّ مِثۡلُ ٱلَّذِي عَلَيۡهِنَّ بِٱلۡمَعۡرُوفِۚ وَلِلرِّجَالِ عَلَيۡهِنَّ دَرَجَةٞۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ٢٢٨
(২২৮) তালাক প্রাপ্তা নারীরা নিজেদেরকে তিন ঋতুকাল পর্যন্ত প্রতীক্ষায় রাখবে। যদি তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস করে, তবে তাদের জন্যে তা লুকিয়ে রাখা বৈধ হবে না, যা আল্লাহ তাদের গর্ভের মধ্যে সন্তান বা হায়েয সৃষ্টি করেছেন। আর তাদেরকে পুনরায় ফিরিয়ে নেয়ার ব্যপারে তাদের স্বামীদের অধিকতর অধিকার আছে, যদি তারা সদ্ভাব রেখে চলতে চায়। আর স্ত্রীদের তেমন অধিকার আছে, যেমন ঐ স্বামীদের ন্যায় সঙ্গত ভাবে তাদের উপরে অধিকার আছে। পুরুষদের জন্যে মর্যাদার অবস্থান হচ্ছে এই নারীদের উপরে। বস্তুত আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (২. আল বাক্বারাহ : ২২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلطَّلَٰقُ مَرَّتَانِۖ فَإِمۡسَاكُۢ بِمَعۡرُوفٍ أَوۡ تَسۡرِيحُۢ بِإِحۡسَٰنٖۗ وَلَا يَحِلُّ لَكُمۡ أَن تَأۡخُذُواْ مِمَّآ ءَاتَيۡتُمُوهُنَّ شَيۡـًٔا إِلَّآ أَن يَخَافَآ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِۖ فَإِنۡ خِفۡتُمۡ أَلَّا يُقِيمَا حُدُودَ ٱللَّهِ فَلَا جُنَاحَ عَلَيۡهِمَا فِيمَا ٱفۡتَدَتۡ بِهِۦۗ تِلۡكَ حُدُودُ ٱللَّهِ فَلَا تَعۡتَدُوهَاۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ٢٢٩
(২২৯) তালাক দুইবার, তারপর হয় ন্যায় সঙ্গত ভাবে রাখবে অথবা সুন্দর ভাবে বর্জন করবে। আর তোমাদের স্বামীদের জন্যে বৈধ নয় যে, তাদেরকে যে মহরানা দিয়েছো, ঐ মহরানা থেকে কিছু ফিরিয়ে নেওয়া, যদি না তারা উভয়েই আশঙ্কা করে যে, তাদের পক্ষে আল্লাহর নির্দেশিত সীমা প্রতিষ্ঠা রাখা সম্ভব নয়। কিন্তু তোমরা যদি আশঙ্কা কর যে, তারা উভয়ে আল্লাহর সীমার ভেতরে প্রতিষ্ঠিত থাকতে পারবে না, তাহলে তাদের জন্যে তার মধ্যে অপরাধ হবে না, যতটুকু মহরানা ছেড়ে দেওয়ার বিনিময়ে স্ত্রী মুক্ত হতে চায়। এইসব হচ্ছে আল্লাহর নির্দেশিত সীমা, সুতরাং তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে, তবে এরাই অন্যায়কারী। (২. আল বাক্বারাহ : ২২৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعۡدُ حَتَّىٰ تَنكِحَ زَوۡجًا غَيۡرَهُۥۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيۡهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِۗ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوۡمٖ يَعۡلَمُونَ ٢٣٠
(২৩০) তারপর যদি স্বামী, স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তবে এরপর স্ত্রী, স্বামীর জন্যে বৈধ হবে না, যে পর্যন্ত না, স্ত্রী তার নিজের স্বামীকে ব্যতীত অন্য কাউকে বিবাহ করে। তারপর এখন যদি দ্বিতীয় স্বামী, স্ত্রীকে তালাক দেয়, তাহলে প্রথম স্বামী ও স্ত্রীর উপরে কোনো অপরাধ হবে না, যদি তারা পরস্পরের কাছে ফিরে আসে, যদি তারা মনে করে যে, তারা আল্লাহর সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারবে। আর এগুলো হচ্ছে আল্লাহর নির্দেশিত সীমা, তিনি তা সুস্পষ্ট করে দেন ঐ জাতির জন্যে, যারা সত্যের জ্ঞান রাখে। (২. আল বাক্বারাহ : ২৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা