(৬১) অন্ধের উপরে কোনো দোষ নেই, খোঁড়ার উপরে কোনো দোষ নেই, রোগীর উপরে কোনো দোষ নেই আর তোমাদের নিজেদের উপরেও কোনো দোষ নেই যে, তোমরা আহার করবে তোমাদের ঘরে, অথবা তোমাদের পিতাদের ঘরে, অথবা তোমাদের মায়েদের ঘরে, অথবা তোমাদের ভাইদের ঘরে, অথবা তোমাদের বোনদের ঘরে, অথবা তোমাদের চাচাদের ঘরে, অথবা তোমাদের ফুফুদের ঘরে, অথবা তোমাদের মামাদের ঘরে, অথবা তোমাদের খালাদের ঘরে, অথবা ঐ ঘরে তোমরা যে ঘরের চাবির অধিকারী হয়েছো, অথবা তোমাদের বন্ধুদের ঘরে। তোমাদের উপরে কোনো দোষ নেই যে, তোমরা একসঙ্গে আহার করবে অথবা পৃথকভাবে আহার করবে। সুতরাং যখন তোমরা ঘরে প্রবেশ করো, তখন তোমাদের পরস্পরের প্রতি সালাম দিবে। এইসব পদ্ধতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে কল্যাণকর ও পবিত্র। এইভাবেই আল্লাহ তোমাদের জন্যে স্বীয় বাণী সমূহ সুস্পষ্ট করে দিয়েছেন, যেনো তোমরা কুরআনকে বুঝতে পারো। (২৪. আন নূর : ৬১)
- ব্যাখ্যা
,
হাদিস