(৪৫) আল্লাহ প্রত্যেক জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কেউ তার পেটের উপরে ভর দিয়ে চলে। তাদের মধ্যে কেউ দুই পায়ের উপরে ভর দিয়ে চলে। তাদের মধ্যে কেউ চার পায়ের উপরে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে সর্বশক্তিমান। (২৪. আন নূর : ৪৫)
- ব্যাখ্যা
(৪৭) দ্বিমুখীরা বলে, “আমরা আল্লাহ ও রসূলের প্রতি বিশ্বাস করেছি ও আমরা তাদেরই আনুগত্য করি।” তারপর তাদের মধ্যে থেকে এক দল এর পরেও মুখ ফিরিয়ে নেয়। বস্তুত এরা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাসী নয়। (২৪. আন নূর : ৪৭)
- ব্যাখ্যা
(৪৮) যখন দ্বিমুখীদের মধ্যে মীমাংসা করার জন্যে তাদেরকে আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ডাকা হয়, তখন তাদের মধ্যে থেকে এক দল মুখ ফিরিয়ে নেয়। (২৪. আন নূর : ৪৮)
- ব্যাখ্যা
(৫০) তাদের অন্তরের মধ্যে কি রোগ আছে, না কি তারা কুরআনকে সন্দেহ করে, না কি তারা ভয় করে যে, আল্লাহ ও তাঁর রসূল তাদের প্রতি অবিচার করবেন? বরং এরাই অবিচারকারী। (২৪. আন নূর : ৫০)
- ব্যাখ্যা
(৫১) নিশ্চয় বিশ্বাসীদেরকে যখন তাদের মধ্যে বিচার করার জন্যে আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ডাকা হয়, তখন তাদের কথা কেবল মাত্র এমনই হয় যে, তারা বলে, “আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম।” বস্তুত এরাই সাফল্য প্রাপ্ত। (২৪. আন নূর : ৫১)
- ব্যাখ্যা
(৫৩) দ্বিমুখীরা তাদের আস্থার সাথে দৃঢ়ভাবে আল্লাহর নামে শপথ করে বলে যে, অবশ্যই আপনি যদি তাদেরকে আদেশ করতেন, তাহলে তারা অবশ্যই সংগ্রামে বেরিয়ে পড়তো। আপনি বলুন, “তোমরা শপথ করো না। তোমাদের আনুগত্য আল্লাহর জানা আছে। নিশ্চয় তোমরা যা কিছু করো, আল্লাহ ঐ বিষয়ে অবগত আছেন।” (২৪. আন নূর : ৫৩)
- ব্যাখ্যা