শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


وَأَنكِحُواْ ٱلۡأَيَٰمَىٰ مِنكُمۡ وَٱلصَّٰلِحِينَ مِنۡ عِبَادِكُمۡ وَإِمَآئِكُمۡۚ إِن يَكُونُواْ فُقَرَآءَ يُغۡنِهِمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ ٣٢
(৩২) তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তোমরা তাদের বিয়ে দিয়ে দাও। তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও বিয়ে দিয়ে দাও। তারা যদি অভাব গ্রস্ত হয়, তবে আল্লাহ তাঁর নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দিবেন। বস্তুত আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (২৪. আন নূর : ৩২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ ٣٣
(৩৩) যারা বিবাহে সামর্থ নয়, তারা যেনো সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না, আল্লাহ তাঁর নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করেদেন। আর তোমাদের অধিকারভুক্ত দাস ও দাসীদের মধ্যে যারা মুক্তির জন্যে লিখিত চুক্তি করতে চায়, তবে তোমরা তাদের সাথে লিখিত চুক্তি করো, যদি তোমরা জানো যে, তাদের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, তা থেকে তাদেরকে দান করো। তোমাদের দাসীদেরকে ব্যভিচারের উপর বাধ্য কারো না, যদি তারা সৎ থাকতে পছন্দ করে। তোমরা পার্থিব জীবনের তুচ্ছ বস্তু অর্জনের জন্যে এমন করো না। আর যে কেউ তাদেরকে ব্যভিচারে বাধ্য করে, তবে সেই ক্ষেত্রে ঐ দাসীদেরকে ব্যভিচারে বাধ্য করানোর পরে, নিশ্চয় আল্লাহ দাসীদের প্রতি ক্ষমাশীল, অতি দয়ালু। (২৪. আন নূর : ৩৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ ءَايَٰتٖ مُّبَيِّنَٰتٖ وَمَثَلٗا مِّنَ ٱلَّذِينَ خَلَوۡاْ مِن قَبۡلِكُمۡ وَمَوۡعِظَةٗ لِّلۡمُتَّقِينَ ٣٤
(৩৪) যারা তোমাদের পূর্বে গত হয়ে গেছে তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ আর আল্লাহ ভীরুদের জন্যে উপদেশ স্বরূপ অবশ্যই আমি তোমাদের প্রতি আমার সুস্পষ্ট কুরআনের বাণী সমূহ অবতীর্ণ করেছি। (২৪. আন নূর : ৩৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

۞ٱللَّهُ نُورُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ مَثَلُ نُورِهِۦ كَمِشۡكَوٰةٖ فِيهَا مِصۡبَاحٌۖ ٱلۡمِصۡبَاحُ فِي زُجَاجَةٍۖ ٱلزُّجَاجَةُ كَأَنَّهَا كَوۡكَبٞ دُرِّيّٞ يُوقَدُ مِن شَجَرَةٖ مُّبَٰرَكَةٖ زَيۡتُونَةٖ لَّا شَرۡقِيَّةٖ وَلَا غَرۡبِيَّةٖ يَكَادُ زَيۡتُهَا يُضِيٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٞۚ نُّورٌ عَلَىٰ نُورٖۚ يَهۡدِي ٱللَّهُ لِنُورِهِۦ مَن يَشَآءُۚ وَيَضۡرِبُ ٱللَّهُ ٱلۡأَمۡثَٰلَ لِلنَّاسِۗ وَٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٣٥
(৩৫) আল্লাহ হচ্ছেন নভোমন্ডল ও ভূমন্ডলের জ্যোতি। তাঁর জ্যোতির উপমা হচ্ছে যেনো একটি বাতি রাখার কুলঙ্গী, যে কুলঙ্গীর মধ্যে একটি প্রদীপ আছে, প্রদীপটি একটি কাঁচপাত্রের মধ্যে স্থাপিত, কাঁচপাত্রটি যেনো উজ্জ্বল নক্ষত্র স্বরূপ। কাঁচপাত্রের মধ্যে পবিত্র জলপাই বৃক্ষের তেল প্রজ্বলিত হয়, যে আগুন পূর্বমুখী নয় ও পশ্চিমমুখী নয়। আগুন ঐ প্রদীপকে স্পর্শ না করলেও, তার তেল যেনো আলোকিত হওয়ার নিকটবর্তী। জ্যোতির উপরে জ্যোতি। আল্লাহ যাকে ইচ্ছা তাঁর জ্যোতির দিকে পথ দেখান। আল্লাহ মানুষের জন্যে দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ হচ্ছেন সব বিষয়ে সর্বজ্ঞ। (২৪. আন নূর : ৩৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فِي بُيُوتٍ أَذِنَ ٱللَّهُ أَن تُرۡفَعَ وَيُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ يُسَبِّحُ لَهُۥ فِيهَا بِٱلۡغُدُوِّ وَٱلۡأٓصَالِ ٣٦
(৩৬) সৎপথ প্রাপ্তদেরকে আপনি ঐ ঘরগুলোর মধ্যে পাবেন, যে মসজিদ সমূহের বিষয়ে আল্লাহ আদেশ দিয়েছেন যে, ঐ মসজিদ সমূহের মর্যাদাকে সমুন্নত করার আর সেগুলোতে তাঁর নাম স্মরণ করার আর সকাল ও সন্ধ্যায় ঐ মসজিদ সমূহে তাঁর পবিত্রতা ঘোষণা করার। (২৪. আন নূর : ৩৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা