শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فَإِن لَّمۡ تَجِدُواْ فِيهَآ أَحَدٗا فَلَا تَدۡخُلُوهَا حَتَّىٰ يُؤۡذَنَ لَكُمۡۖ وَإِن قِيلَ لَكُمُ ٱرۡجِعُواْ فَٱرۡجِعُواْۖ هُوَ أَزۡكَىٰ لَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ ٢٨
(২৮) কিন্তু যদি তোমরা ঐ ঘরের মধ্যে কাউকে না পাও, তবুও ঐ ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না, তোমাদেরকে অনুমতি দেওয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয় ‘তোমরা ফিরে যাও’, তবে তোমরা ফিরে যেয়ো। এ পদ্ধতি তোমাদের জন্যে পবিত্রতম। বস্তুত তোমরা যা করো, আল্লাহ তা ভালো ভাবে জানেন। (২৪. আন নূর : ২৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

لَّيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ أَن تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ مَسۡكُونَةٖ فِيهَا مَتَٰعٞ لَّكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تُبۡدُونَ وَمَا تَكۡتُمُونَ ٢٩
(২৯) তোমাদের উপরে কোনো অপরাধ হবে না, যদি তোমরা এমন ঘরে প্রবেশ করো, যে ঘর বসবাসের উপযোগী নয় ও তোমাদের জন্যে তার মধ্যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। বস্তুত আল্লাহ তা জানেন, তোমরা যা প্রকাশ করো ও যা গোপন করো। (২৪. আন নূর : ২৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ ٣٠
(৩০) আপনি বিশ্বাসীদেরকে বলুন, তারা যেনো তাদের দৃষ্টি সমূহ নতো রাখে আর তাদের যৌনাঙ্গের রক্ষণা-বেক্ষণ করে। এ পদ্ধতি তাদের জন্যে পবিত্রতম। নিশ্চয় তারা যা করে, আল্লাহ তা অবগত আছেন। (২৪. আন নূর : ৩০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَاۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآئِهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآئِهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ إِخۡوَٰنِهِنَّ أَوۡ بَنِيٓ أَخَوَٰتِهِنَّ أَوۡ نِسَآئِهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُنَّ أَوِ ٱلتَّٰبِعِينَ غَيۡرِ أُوْلِي ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٰتِ ٱلنِّسَآءِۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٣١
(৩১) আপনি বিশ্বাসী নারীদেরকে বলুন, তারা যেনো তাদের দৃষ্টিকে নতো রাখে ও তাদের যৌনাঙ্গের রক্ষণা-বেক্ষণ করে। তারা যেনো তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে তাদের সৌন্দর্যের মধ্যে যা সাভাবিক ভাবে প্রকাশ পায় তা ছাড়া। তারা যেনো তাদের মাথার কাপড় দিয়ে তাদের বুকের উপরটা ঢেকে রাখে। তারা যেনো কারো কাছে তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে এদের ব্যতীত যারা তাদের স্বামী, পিতা, স্বামীর পিতা, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের পুত্র, বোনের পুত্র, যে কোনো নারী, তাদের বাঁদী, দাস, যৌন কামনা মুক্ত পুরুষ অথবা বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ। তারা যেনো ভূমিতে এভাবে চলাফেরা না করে যে, তাদের গোপন সৌন্দর্য কারো আছে প্রকাশ হয়ে যায়। আর হে বিশ্বাসীগণ! তোমরা সবাই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, যেনো তোমরা সাফল্য প্রাপ্ত হও। (২৪. আন নূর : ৩১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা