শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


۞يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّبِعُواْ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِۚ وَمَن يَتَّبِعۡ خُطُوَٰتِ ٱلشَّيۡطَٰنِ فَإِنَّهُۥ يَأۡمُرُ بِٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۚ وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ مَا زَكَىٰ مِنكُم مِّنۡ أَحَدٍ أَبَدٗا وَلَٰكِنَّ ٱللَّهَ يُزَكِّي مَن يَشَآءُۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ٢١
(২১) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তবে শয়তান তাকে অশ্লীলতা ও মন্দ কাজের প্রতি নির্দেশ দেয়। যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া তোমাদের উপরে না থাকতো, তবে তোমাদের মধ্যে কেউ কখনোই পবিত্র হতে পারতে না। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। বস্তুত আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। (২৪. আন নূর : ২১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَلَا يَأۡتَلِ أُوْلُواْ ٱلۡفَضۡلِ مِنكُمۡ وَٱلسَّعَةِ أَن يُؤۡتُوٓاْ أُوْلِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱلۡمُهَٰجِرِينَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَلۡيَعۡفُواْ وَلۡيَصۡفَحُوٓاْۗ أَلَا تُحِبُّونَ أَن يَغۡفِرَ ٱللَّهُ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٌ ٢٢
(২২) তোমাদের মধ্যে যারা উচ্চমর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী, তারা যেনো শপথ না করে যে, তারা নিকট-আ‌ত্মীয়দেরকে, অভাব গ্রস্তদেরকে আর আল্লাহর পথে দেশ ত্যাগীদেরকে কিছুই দিবে না। তাদের ক্ষমা করা উচিত ও দোষক্রটি উপেক্ষা করা উচিত। তোমরা কি পছন্দ করো না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন? বস্তুত আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতি দয়ালু। (২৪. আন নূর : ২২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّ ٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ٱلۡغَٰفِلَٰتِ ٱلۡمُؤۡمِنَٰتِ لُعِنُواْ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٞ ٢٣
(২৩) নিশ্চয় যারা নিরীহ সতী বিশ্বাসিনী নারীদেরকে অপবাদ দেয়, তাদেরকে ইহকাল ও পরকালে অভিশাপ দেওয়া হবে এবং তাদের জন্যে গুরুতর শাস্তি রয়েছে। (২৪. আন নূর : ২৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَ تَشۡهَدُ عَلَيۡهِمۡ أَلۡسِنَتُهُمۡ وَأَيۡدِيهِمۡ وَأَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ٢٤
(২৪) যেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহবা, তাদের হাত ও তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে, (২৪. আন নূর : ২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَوۡمَئِذٖ يُوَفِّيهِمُ ٱللَّهُ دِينَهُمُ ٱلۡحَقَّ وَيَعۡلَمُونَ أَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ ٱلۡمُبِينُ ٢٥
(২৫) সেই দিন আল্লাহ তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি পুরোপুরি দিবেন। আর তারা জানতে পারবে যে, অল্লাহই হচ্ছেন প্রকাশ্য সত্য প্রভু। (২৪. আন নূর : ২৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٢٦
(২৬) দুশ্চরিত্রা নারীগণ দুশ্চরিত্র পুরুষগণের জন্যে। আর দুশ্চরিত্র পুরুষগণ দুশ্চরিত্রা নারীগণের জন্যে। সচ্চরিত্রা নারীগণ সচ্চরিত্র পুরুষগণের জন্যে। আর সচ্চরিত্র পুরুষগণ সচ্চরিত্রা নারীগণের জন্যে। সচ্চরিত্র নারী ও পুরুষ তা থেকে সম্পর্কহীন, যা মন্দ লোকেরা বলে। সচ্চরিত্র নারী ও পুরুষগণের জন্যে ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। (২৪. আন নূর : ২৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَدۡخُلُواْ بُيُوتًا غَيۡرَ بُيُوتِكُمۡ حَتَّىٰ تَسۡتَأۡنِسُواْ وَتُسَلِّمُواْ عَلَىٰٓ أَهۡلِهَاۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٢٧
(২৭) ওহে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করেছো! তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না, যে পর্যন্ত না, তোমরা অনুমতি নিয়েছো ও ঐ ঘরের বাসিন্দাদের প্রতি সালাম দিয়েছো। এ পদ্ধতি তোমাদের জন্যে উত্তম, যেনো তোমরা আল্লাহর উপদেশকে স্মরণ রাখো। (২৪. আন নূর : ২৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা