শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


২৪) النّور - আন নূর (আলো)
আয়াতঃ ৬৪
মদিনায় অবতীর্ণ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
অতি দয়াময় ও অতি দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

سُورَةٌ أَنزَلۡنَٰهَا وَفَرَضۡنَٰهَا وَأَنزَلۡنَا فِيهَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖ لَّعَلَّكُمۡ تَذَكَّرُونَ ١
(১) এটা একটা সূরা, যা আমি অবতীর্ণ করেছি এবং এর বিধানকে ফরজ করেছি। এই সূরার মধ্যে আমি সুস্পষ্ট বাণী সমূহ অবতীর্ণ করেছি, যেনো তোমরা উপদেশ গ্রহণ করো। (২৪. আন নূর : ১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

ٱلزَّانِيَةُ وَٱلزَّانِي فَٱجۡلِدُواْ كُلَّ وَٰحِدٖ مِّنۡهُمَا مِاْئَةَ جَلۡدَةٖۖ وَلَا تَأۡخُذۡكُم بِهِمَا رَأۡفَةٞ فِي دِينِ ٱللَّهِ إِن كُنتُمۡ تُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِۖ وَلۡيَشۡهَدۡ عَذَابَهُمَا طَآئِفَةٞ مِّنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢
(২) ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, সুতরাং তোমরা তাদের দুইজনের প্রত্যেককে একশ করে বেত্রাঘাত করো। যদি তোমরা আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি বিশ্বাস করে থাকো, তবে আল্লাহর বিধান পালনের সময় তাদের প্রতি দয়া যেনো তোমাদেরকে প্রভাবিত না করে। আর বিশ্বাসীদের মধ্যে একটি দল যেনো তাদের উভয়ের শাস্তির সময় সাক্ষী থাকে। (২৪. আন নূর : ২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

ٱلزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوۡ مُشۡرِكَةٗ وَٱلزَّانِيَةُ لَا يَنكِحُهَآ إِلَّا زَانٍ أَوۡ مُشۡرِكٞۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ ٣
(৩) ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারীকে অথবা অংশীবাদীণী নারীকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আর ব্যভিচারিণী নারীকে ব্যভিচারী পুরুষ অথবা অংশীবাদী পুরুষ ব্যতীত অন্য কেউ বিয়ে করতে পারবে না। এদেরকে বিয়ে করা বিশ্বাসীদের জন্যে নিষিদ্ধ করা হয়েছে। (২৪. আন নূর : ৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلَّذِينَ يَرۡمُونَ ٱلۡمُحۡصَنَٰتِ ثُمَّ لَمۡ يَأۡتُواْ بِأَرۡبَعَةِ شُهَدَآءَ فَٱجۡلِدُوهُمۡ ثَمَٰنِينَ جَلۡدَةٗ وَلَا تَقۡبَلُواْ لَهُمۡ شَهَٰدَةً أَبَدٗاۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ٤
(৪) যারা সতী নারীর প্রতি অপবাদ আরোপ করে, তারপর চার জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তবে তোমরা তাদেরকে আশিটি বেত্রাঘাত করবে ও কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। বস্তুত এরাই হচ্ছে প্রকৃত অশান্তিকামী। (২৪. আন নূর : ৪) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِلَّا ٱلَّذِينَ تَابُواْ مِنۢ بَعۡدِ ذَٰلِكَ وَأَصۡلَحُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ٥
(৫) তবে তাদের ক্ষেত্রে ব্যতীত, যারা এরপরে ক্ষমা প্রার্থনা করে ও সংশোধিত হয়। সুতরাং নিশ্চয় আল্লাহ তাদের ক্ষেত্রে ক্ষমাশীল, অতি দয়ালু। (২৪. আন নূর : ৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَٱلَّذِينَ يَرۡمُونَ أَزۡوَٰجَهُمۡ وَلَمۡ يَكُن لَّهُمۡ شُهَدَآءُ إِلَّآ أَنفُسُهُمۡ فَشَهَٰدَةُ أَحَدِهِمۡ أَرۡبَعُ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلصَّٰدِقِينَ ٦
(৬) যারা তাদের স্ত্রীদের প্রতি অপবাদ আরোপ করে এবং তারা নিজেরা ছাড়া তাদের জন্যে অন্য কোনো সাক্ষী পায় না, তাহলে ঐ ব্যক্তি আল্লাহর নামে চার বার এভাবে সাক্ষ্য দিবে যে, অবশ্যই সে সত্যবাদী। (২৪. আন নূর : ৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلۡخَٰمِسَةُ أَنَّ لَعۡنَتَ ٱللَّهِ عَلَيۡهِ إِن كَانَ مِنَ ٱلۡكَٰذِبِينَ ٧
(৭) আর পঞ্চম বার বলবে যে, যদি সে মিথ্যাবাদী হয়, তবে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। (২৪. আন নূর : ৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَيَدۡرَؤُاْ عَنۡهَا ٱلۡعَذَابَ أَن تَشۡهَدَ أَرۡبَعَ شَهَٰدَٰتِۭ بِٱللَّهِ إِنَّهُۥ لَمِنَ ٱلۡكَٰذِبِينَ ٨
(৮) আর ঐ নারী থেকে শাস্তি রহিত হয়ে যাবে, যদি ঐ নারী আল্লাহর নামে চার বার সাক্ষ্য দেয় যে, অবশ্যই তার স্বামী মিথ্যাবাদী। (২৪. আন নূর : ৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَٱلۡخَٰمِسَةَ أَنَّ غَضَبَ ٱللَّهِ عَلَيۡهَآ إِن كَانَ مِنَ ٱلصَّٰدِقِينَ ٩
(৯) আর পঞ্চম বার বলবে যে, তার উপরে আল্লাহর ক্রোধ নেমে আসুক, যদি তার স্বামী সত্যবাদী হয়। (২৪. আন নূর : ৯) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ وَأَنَّ ٱللَّهَ تَوَّابٌ حَكِيمٌ ١٠
(১০) যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকতো আর আল্লাহ ক্ষমাশীল ও প্রজ্ঞাময় না হতেন, তাহলে কত কিছুই যে হয়ে যেতো। (২৪. আন নূর : ১০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

পূর্ববর্তী পৃষ্ঠা