শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۗ وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡيَتَٰمَىٰۖ قُلۡ إِصۡلَاحٞ لَّهُمۡ خَيۡرٞۖ وَإِن تُخَالِطُوهُمۡ فَإِخۡوَٰنُكُمۡۚ وَٱللَّهُ يَعۡلَمُ ٱلۡمُفۡسِدَ مِنَ ٱلۡمُصۡلِحِۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَعۡنَتَكُمۡۚ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ ٢٢٠
(২২০) এই দুনিয়া ও পরকাল সম্পর্কে। আর তারা আপনাকে পৃতিহীনদের সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলুন, “তাদের জন্যে সুব্যবস্থা করা উত্তম। আর যদি তোমরা তাদের ব্যয়ভার নিজেদের সঙ্গে মিশিয়ে নাও, তবে তারা তোমাদের ভাই। বস্তুত আল্লাহ ভালো করে জানেন, কে অনর্থ সৃষ্টিকারী আর কে সমাধানকারী। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই তোমাদেরকে কষ্ট দিতে পারতেন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” (২. আল বাক্বারাহ : ২২০) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا تَنكِحُواْ ٱلۡمُشۡرِكَٰتِ حَتَّىٰ يُؤۡمِنَّۚ وَلَأَمَةٞ مُّؤۡمِنَةٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكَةٖ وَلَوۡ أَعۡجَبَتۡكُمۡۗ وَلَا تُنكِحُواْ ٱلۡمُشۡرِكِينَ حَتَّىٰ يُؤۡمِنُواْۚ وَلَعَبۡدٞ مُّؤۡمِنٌ خَيۡرٞ مِّن مُّشۡرِكٖ وَلَوۡ أَعۡجَبَكُمۡۗ أُوْلَٰٓئِكَ يَدۡعُونَ إِلَى ٱلنَّارِۖ وَٱللَّهُ يَدۡعُوٓاْ إِلَى ٱلۡجَنَّةِ وَٱلۡمَغۡفِرَةِ بِإِذۡنِهِۦۖ وَيُبَيِّنُ ءَايَٰتِهِۦ لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ٢٢١
(২২১) তোমরা অংশিবাদী নারীদেরকে বিয়ে করো না, যে পর্যন্ত না, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস করে। কেননা অবশ্যই একজন বিশ্বাসী দাসীও, একজন অংশিবাদী নারীর চেয়ে উত্তম। যদিও বা সে তার সৌন্দর্যের মাধ্যমে তোমাদেরকে অবাক করে দেয়। আর তোমরা তোমাদের কন্যাদেরকে অংশিবাদী পুরুষদের সঙ্গে বিয়ে দিয়ো না, যে পর্যন্ত না, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস করে। কেননা অবশ্যই একজন বিশ্বাসী গোলামও একজন অংশিবাদী পুরুষের চেয়ে উত্তম। যদিও বা সে তোমাদেরকে তার সৌন্দর্যের মাধ্যমে অবাক করে দেয়। এরাই তোমাদেরকে আগুনের দিকে আহবান করে। আর আল্লাহ তাঁর স্বীয় ইচ্ছায় তোমাদেরকে বেহেশতের দিকে ও ক্ষমার দিকে আহবান করেন। বস্তুত আল্লাহ মানুষের জন্যে, তাঁর স্বীয় নির্দেশ সমূহ সুস্পষ্ট করে দেন, যেনো তারা উপদেশ গ্রহণ করে। (২. আল বাক্বারাহ : ২২১) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَيَسۡـَٔلُونَكَ عَنِ ٱلۡمَحِيضِۖ قُلۡ هُوَ أَذٗى فَٱعۡتَزِلُواْ ٱلنِّسَآءَ فِي ٱلۡمَحِيضِ وَلَا تَقۡرَبُوهُنَّ حَتَّىٰ يَطۡهُرۡنَۖ فَإِذَا تَطَهَّرۡنَ فَأۡتُوهُنَّ مِنۡ حَيۡثُ أَمَرَكُمُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلتَّوَّٰبِينَ وَيُحِبُّ ٱلۡمُتَطَهِّرِينَ ٢٢٢
(২২২) তারা আপনাকে মেয়েদের হায়েয সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, “তা অশুচি”। সুতরাং তোমরা হায়েযের সময়ে স্ত্রীদের থেকে আলাদা থাকবে এবং তোমরা তাদের নিকটবর্তী হয়ো না, যে পর্যন্ত না, তারা হায়েয থেকে পবিত্র হয়ে যায়। তারপর যখন তারা নিজেদেরকে পবিত্র করে নেয়, তখন তোমরা তাদের সঙ্গে সেইভাবে মিলিত হও, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমা প্রার্থনাকারীদেরকে ও পবিত্রতা রক্ষাকারীদেরকে ভালোবাসেন। (২. আল বাক্বারাহ : ২২২) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

نِسَآؤُكُمۡ حَرۡثٞ لَّكُمۡ فَأۡتُواْ حَرۡثَكُمۡ أَنَّىٰ شِئۡتُمۡۖ وَقَدِّمُواْ لِأَنفُسِكُمۡۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّكُم مُّلَٰقُوهُۗ وَبَشِّرِ ٱلۡمُؤۡمِنِينَ ٢٢٣
(২২৩) তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে শস্যক্ষেত্র স্বরূপ। সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। তোমরা তোমাদের নিজেদের জন্যে আগামী দিনের জীবিকার ব্যবস্থা করো। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা জেনে রেখো যে, তোমাদেরকে তাঁর সঙ্গে সাক্ষাত করতেই হবে। আর আপনি বিশ্বাসীদেরকে বেহেশতের সুসংবাদ দিন। (২. আল বাক্বারাহ : ২২৩) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

وَلَا تَجۡعَلُواْ ٱللَّهَ عُرۡضَةٗ لِّأَيۡمَٰنِكُمۡ أَن تَبَرُّواْ وَتَتَّقُواْ وَتُصۡلِحُواْ بَيۡنَ ٱلنَّاسِۚ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٞ ٢٢٤
(২২৪) আর যখন তোমরা মানুষকে ভয় দেখাতে ও শান্তি প্রতিষ্ঠা করতে, মানুষের মধ্যে কোনো ভালো কাজ করবে, তখন তোমরা তোমাদের শপথের দ্বারা আল্লাহর নামকে এ ব্যাপারে লক্ষ্যবস্তু বানিয়ো না। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (২. আল বাক্বারাহ : ২২৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা