শব্দে শব্দে বাংলা কুরআন

Word By Word Bangla Quran


أَلَمۡ تَكُنۡ ءَايَٰتِي تُتۡلَىٰ عَلَيۡكُمۡ فَكُنتُم بِهَا تُكَذِّبُونَ ١٠٥
(১০৫) সেই দিন দোযখ বাসীদেরকে আল্লাহ বলবেন, “তোমাদের সামনে কি আমার বাণী সমূহ পাঠ করা হতো না? অথচ তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে।” (২৩. আল মুমিনূন : ১০৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ رَبَّنَا غَلَبَتۡ عَلَيۡنَا شِقۡوَتُنَا وَكُنَّا قَوۡمٗا ضَآلِّينَ ١٠٦
(১০৬) তারা বলবে, “হে আমাদের প্রভু, আমাদের উপরে আমাদের দূর্ভাগ্য ছেয়ে গিয়েছিলো। আর আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম। (২৩. আল মুমিনূন : ১০৬) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

رَبَّنَآ أَخۡرِجۡنَا مِنۡهَا فَإِنۡ عُدۡنَا فَإِنَّا ظَٰلِمُونَ ١٠٧
(১০৭) হে আমাদের প্রভু! এ দোযখ থেকে আমাদেরকে বের করে দিন। আমরা যদি পুনরায় তা করি, তখন নিশ্চয় আমরা অন্যায়কারী হবো।” (২৩. আল মুমিনূন : ১০৭) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

قَالَ ٱخۡسَـُٔواْ فِيهَا وَلَا تُكَلِّمُونِ ١٠٨
(১০৮) আল্লাহ বলবেন, “তোমরা শাস্তি প্রাপ্ত অবস্থায় এ দোযখের মধ্যে পড়ে থাকো এবং তোমরা আমার সাথে কোনো কথা বলো না। (২৩. আল মুমিনূন : ১০৮) - ব্যাখ্যা , হাদিস
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা , হাদিস

إِنَّهُۥ كَانَ فَرِيقٞ مِّنۡ عِبَادِي يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا وَٱرۡحَمۡنَا وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ١٠٩
(১০৯) নিশ্চয় আমার বান্দাদের মধ্যে এক দল ছিলো, যারা বলতো, ‘হে আমাদের প্রভু! আমরা বিশ্বাস করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো। আর তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (২৩. আল মুমিনূন : ১০৯) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَٱتَّخَذۡتُمُوهُمۡ سِخۡرِيًّا حَتَّىٰٓ أَنسَوۡكُمۡ ذِكۡرِي وَكُنتُم مِّنۡهُمۡ تَضۡحَكُونَ ١١٠
(১১০) তারপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিলো আর তোমরা তাদেরকে নিয়ে পরিহাস করতে। (২৩. আল মুমিনূন : ১১০) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

إِنِّي جَزَيۡتُهُمُ ٱلۡيَوۡمَ بِمَا صَبَرُوٓاْ أَنَّهُمۡ هُمُ ٱلۡفَآئِزُونَ ١١١
(১১১) নিশ্চয় আজ আমি তাদেরকে তাদের ধৈর্য্যধারণের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সাফল্য প্রাপ্ত হয়েছে।” (২৩. আল মুমিনূন : ১১১) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ ١١٢
(১১২) আল্লাহ দোযখ বাসীদেরকে বলবেন, “তোমরা বছরের গণনায় পৃথিবীর মধ্যে কত দিন অবস্থান করেছো?” (২৩. আল মুমিনূন : ১১২) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ ١١٣
(১১৩) দোযখ বাসীরা বলবে, “আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।” (২৩. আল মুমিনূন : ১১৩) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ ١١٤
(১১৪) আল্লাহ বলবেন, “তোমরা পৃথিবীর মধ্যে অল্প দিন ব্যতীত বেশী দিন অবস্থান করোনি, যদি তোমরা এ বিষয়টা জানতে! (২৩. আল মুমিনূন : ১১৪) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

أَفَحَسِبۡتُمۡ أَنَّمَا خَلَقۡنَٰكُمۡ عَبَثٗا وَأَنَّكُمۡ إِلَيۡنَا لَا تُرۡجَعُونَ ١١٥
(১১৫) তবে তোমরা কি মনে করেছিলে যে, আমি কেবল মাত্র তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ও তোমরা আমার কাছে ফিরে আসবে না?” (২৩. আল মুমিনূন : ১১৫) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

فَتَعَٰلَى ٱللَّهُ ٱلۡمَلِكُ ٱلۡحَقُّۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡكَرِيمِ ١١٦
(১১৬) অতএব সুউচ্চ মহিমাময় আল্লাহই তোমাদের প্রকৃত মালিক। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি সম্মানিত সিংহাসনের মালিক। (২৩. আল মুমিনূন : ১১৬) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَمَن يَدۡعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ لَا بُرۡهَٰنَ لَهُۥ بِهِۦ فَإِنَّمَا حِسَابُهُۥ عِندَ رَبِّهِۦٓۚ إِنَّهُۥ لَا يُفۡلِحُ ٱلۡكَٰفِرُونَ ١١٧
(১১৭) যে কেউ আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে ডাকে, যে বিষয়ে তার কাছে কোনো সনদ নেই, তবে তার হিসাব কেবল মাত্র তার প্রভু আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয় অবিশ্বাসীরা সাফল্য প্রাপ্ত হবে না। (২৩. আল মুমিনূন : ১১৭) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

وَقُل رَّبِّ ٱغۡفِرۡ وَٱرۡحَمۡ وَأَنتَ خَيۡرُ ٱلرَّٰحِمِينَ ١١٨
(১১৮) আপনি বলুন, “হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন ও আমার প্রতি দয়া করুন। কেননা আপনিই দয়ালুদের মধ্যে শ্রেষ্ট দয়ালু।” (২৩. আল মুমিনূন : ১১৮) - ব্যাখ্যা
Facebook Twitter Whatsapp - ব্যাখ্যা

পূর্ববর্তী পৃষ্ঠা